জমজমাট শ্রীভূমি গোল্ড ম্যারাথন। রবিবার সকালেই হয়ে গেল গোল্ড ম্যারাথনের(Sreebhumi Gold Marathon) চতুর্থ সংস্করণ। রবিবার সকাল থেকেই ম্যারাথন ঘিরে ছিল হৈচৈ। রাজ্য থেকে তো বটেই এই ম্যারাথনে(Sreebhumi Gold Marathon) অংশগ্রহন করেছিল দেশ এবং বিদেশের নানান অ্যাথলিটরা। সব মিলিয়ে মোট এদিন তিনটি বিভাগে অংশগ্রহন করেছিলেন অ্যাথলিটরা। সেই ম্যারাথন ঘিরেই রবিবার সকাল থেকে ছিল দেখার মতো উত্তেজনা।
রবিবার সকাল পাঁচটা থেকেই শুরু হয়ে যায় শ্রীভূমি গোল্ড ম্যারাথন। সেখানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা অ্যালভিটো ডিকুনহা। সেইসঙ্গে ছিলেন মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি ব্যারেটো। একইসঙ্গে উপস্থিত ছিলেন আয়োজক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস। তাদের হাত দিয়েই এদিন উদ্বোধন হয় শ্রীভূমি গোল্ড ম্যারাথন। তাদের হাত দিয়েই ওঠে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কারও।
এদিন ২১ হাজার, ১০ হাজার এবং ৩ হাজার কিলোমিটারের দৌড়ে নেমেছিলেন প্রতিযোগিরা। সেখানেই অংশগ্রহন করেছিলেন প্রায় ১০ হাজারের কাছাকাছি প্রতিযোগিরা। সব মিলিয়ে গোল্ড ম্যারাথন ঘিরে এদিন সকাল থেকে জমজমাট থিল শহর।







