বৃহস্পতিবার রাতেই ফল প্রকাশ এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগের। কিন্তু রেজাল্ট বেড়োলেও সাইট নাকি খুলছে না। দেখা যাচ্ছে না এসএসসির(SSC) রেজাল্ট। এমনই অভিযোগ জানাচ্ছে একাংশ পরীক্ষার্থী। এদিন রাত ৯.৩০ এর পর রেজাল্ট আপলোডের কথা ঘোষণা করা হয়েছে এসএসসি(SSC) তরফে। তবে এটা কোনও মেধাতালিকা নয়, শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন তাঁর নিজস্ব নম্বর। কমিশনের সাইটে লগইন করে রোল নম্বর দিলেই দেখা যাবে নম্বর। জানিয়েছে এসএসসি।
একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। সেখানেই শূন্যপদ ছিল মোট ১২ হাজার ৫১৪। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কতা নথি পরীক্ষা। তারপরই প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত তালিকা। আগামী সপ্তাহেই আবার প্রকাশ হতে পারে নবম ও দশমের ফলাফল।







