রেজিনগরে তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার তিন তৃণমূল কর্মী। এক সপ্তাহ পর আজ বুধবার ভোরবেলায় নদীয়ার নাকাশিপাড়া থানার যুগপুর থেকে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে রেজিনগর থানার পুলিশ।অভিযুক্তদের নাম আমিত সরকার (২৬) বিজন সরকার (৩৯) ও পাপু সরকার (২২)। ধৃতদের মধ্যে বিজন আর পাপু দুই ভাই। সকলের বাড়ি রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উত্তর কলোনী এলাকায়। এই তিন জনকে বুধবার ১০ দিন পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুরে জজ আদালতে পাঠায় পুলিশ। বাকি তিনজন এখনও অধরা। গত ২১ জুলাই রাতে রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উত্তর কলোনীর তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে একদল দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে বেধরক মারধর করে, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন পরে মৃত্যু হয়। তার পরিপেক্ষিতে ৬ জনের নামে রেজিনগর থানায় এফআইআর হয়।







