এনআইএ-র জালে শওকত, আরও বিপাকে তৃণমূল

সারাদিনের দীর্ঘ তল্লাসি। অবশেষে সন্ধে বেলায় গ্রেফতার হলেন শওকত মোল্লা(Shaukat Molla)। ভাঙরের দক্ষিণ বামোরিয়া এলাকায় বোমা বিস্ফোরণের তদন্তে নেমে বৃহস্পতিবারই শওকত মোল্লার(Shaukat Molla) বাড়িতে পৌঁছেছিল এনআইএ(NIA)। অবশেষে শুক্রবার সন্ধে বেলায় দীর্ঘ তল্লাসির পর তাঁকে গ্রেফতার করা হয় এনআইএ-র তরফে। যদিও শওকত মোল্লার(Shaukat Molla) পরিবারের তরফে জানানো হয়েছে যে তিনি নাকি আত্মসমর্পণ করেছে। শওকত মোল্লার গ্রেফতারির খবর সামনে আসতেই বঙ্গ রাজনৈতিক হলে ফের যেন নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তাঁর জীবনতলায় বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তালা ঝুলতে দেখে পাশে থাকা দলীয় কার্যালয়ে তল্লাশি চালান। খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। অবশেষে পাকড়াও করল পুলিশ। বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন জখম হন। ঘটনার পর রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের তদন্ত নিয়ে শুরু থেকেই সরব ছিল আইএসএফ। দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এনআইএ তদন্তের আর্জি জানানো হয়। পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার গ্রহণ করে এই তদন্তকারী সংস্থা। ঘটনায় একাধিক গ্রেফতার হয়েছে।