শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস

রাজ্যে পালাবদলের পর থেকেই স্বরূপ বিশ্বাসের(Swarup Biswas) বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন টলি পাড়ার কলা কুশলীরা। বৃহস্পতিবার রাতেই নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস(Swarup Biswas)। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানী এবং তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল নিউ আলিপুর থানাতে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই। স্বরূপ বিশ্বাস(Swarup Biswas) গ্রেপ্তার হওয়ার পর থেকেই নিউ আলিপুর থানার বাইরে ভিড়তে জমাতে শুরু করে উত্তপ্ত জনতা। তাঁর বিরুদ্ধে সেখানেই ক্ষোভ উগরে দিতে থাকেন সকলে। সেইসঙ্গে তাঁকে তাদের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে এই দাবীতেও সোচ্চার হয় উত্তপ্ত জনতা। একইসঙ্গে স্বরূপের(Swarup Biswas) উদ্দেশ্যেও চলতে থাকে নানান স্লোগান। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই টলি পাড়ায় নানান তোলাবাজির অভিযোগ উঠছিল। বুধবারই টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া- সংগঠনটি ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। সেই সংগঠনের সভাপতি ছিলেন তিনি। সেখানেও তাঁর বিরুদ্ধে নানান আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে নানান সময়। একইসঙ্গে প্রশ্ন উঠছে তিনি বিধায়ক কিংবা কাউন্সিলর নন। তবে কেন তাঁর এত প্রভাব, সেই নিয়েও নানান প্রশ্ন উঠছে। এই বছর পালা বদলের পর নানান সময়ই টেকনিশিয়ান থেকে কলা কুশলীরা তাঁর বিরুদ্ধে কাজ না দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন। এবার শেষপর্যন্ত পুলিশের হাতে স্বরূপ বিশ্বাস। শোনাযাচ্ছে শুক্রবারই হয়ত তাঁকে আদালতে পেশ করা হতে পারে।