পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের সিইওদের সঙ্গে SIR নিয়ে বিশেষ বৈঠক কেন্দ্রীয় নির্বাচন কমিশনার

ভোট(Election) যত এগিয়ে আসছে এসআইআর(SIR) নিয়ে ততই উত্তেজনবার পারদ চড়তে শুরু করেছে। এবার শোনাযাচ্ছে যে রাজ্যগুলোতে নির্বাচন রয়েছে সেখানেই নাকি আগে হয়ে যেতে পারে এসআইআর(SIR)। গত বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যের নির্বাচন কমিশনারদের(CEO) সঙ্গে বিশেষ বৈঠক সেরেছেন জাতীয় নির্বাচন কমিশনার(National Election Comissioner)। সেখানেই নাকি এসআইআর(SIR) নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলেই শোনা যাচ্ছে। দুদিন ধরেই হয়েছে বৈঠক। নির্বাচন মুখী রাজ্যে যে এসআইআর নিয়ে চাপোন উতোর আরও বাড়তে চলেছে তা বেশ স্পষ্ট। বুধবার এবং বৃবস্পতিবার পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পন্ডিচেরি, তামিলনাড়ু ও কেরালার সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক সেরেছে নির্বাচন কমিশন। নির্বাচনমুখী এই রাজ্য গুলোতে আগে এসআইআর হয়ে যাওয়ার একচটা সম্ভাবনা রয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যে নির্বাচন রয়েছে। সেই কারণেই সেখানকার সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক সারে নির্বাচন কমিশনার। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার এসএস সান্ধু ও বিবেক যোশী।
মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা, নির্বাচনেও লড়বেন শোভন!

বড় দায়িত্ব পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। প্রতিবারই এই দিনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে ধুমধাম করে পালন হয় ভাইফোঁটা। সেখানেই উপস্থিত থাকেন তৃণমূলের শীর্ষনেতৃত্বরা। এবার সেখানেই বড় চমক শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাই ফোঁটা নিতে উপস্থিত হন শোভন। কয়েকদিন আগেই এনকেডিএ-র চেয়ারম্যানের পদে বসেছেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। আর তৃণমূল নেতৃীর বাড়িতে ভাইফোঁটা নিতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। পদ পাওয়ার পর এবার কী শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee) ফের ভোটে দাঁড়াতে চলেছেন। সবকিছু যেন তারই একটা ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রীর উত্তর বঙ্গ সফরের সময় তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের। এরপরই এনকেডিএ-র চেয়ারম্যান পদে বসা। অর্থাৎ শোভনের তৃণমূলে ফেরার ঘোষণাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে জল্পনাটা হল তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে। বিশেষ করে ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসার পর থেকেই শোভনের নির্বাচনে লড়াই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে পোস্টার পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের। তবে কী এবার পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা থেকে বিধানসভা নিুর্বাচনে লড়তে চলেছেন শোভন চট্টোপাধ্যায়! এই নিয়ে অবশ্য এখনই মুখ খোলেনি কেউ। কিন্তু কানভুষো এমনটাই চলছে। তৃণমূলের সঙ্গে একসময় দুরন্ত তৈরি হলেও, ধীরে ধীরে সেই ব্যবধান কমছে বলেই শোনাযাচ্ছে রাজনৈতিক মহলে। বিশেষ শোভন চট্টোপাধ্যায়ের এনকেডিএ-র পদ পাওয়াটা। বিধানসভার আগে এবার বহু চমক রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে এই মুহূর্তে রাজনৈতিক মহল।