

Shareঅর্শদীপ সিংয়ের(Arshdeep Singh) জন্য এবার মুখ খুললেন প্রাক্তন তারকা ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin)। বিশেষ করে অর্শদীপকে(Arshdeep Singh) কেন একটানা সুযোগ দেওয়া হচ্ছে না সেটা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন অশ্বিন। সকলকেই যখন পরপর ম্যাচে সুযোগ দিয়ে দেখা হচ্ছে, সেই সময় অর্শদীপকে বেশীরভাগ সময়ই মাঠের বাইরে দেখা যাচ্ছে। আর এটাই অর্শদীপের ওপর একটা মানসিক চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন অশ্বিন। এই মুহূর্তে নিউ জিল্যান্ডের(INDvNZ) বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজে নেমেছে ভারত। সেখানে প্রথম ম্যাচ জিততে পারলেও, দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে সাত উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে তৃতীয় ম্যাচে নাকি অর্শদীপ সিংকে সুযোগ দেওয়ার একটা কথাবার্তা চলছে। আর সেই পরিস্থিতিতেই এবার প্রশ্ন তুললেন খোদ রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে অর্শদীপ সিংকে কেন প্রথম দুই ওডিআই ম্যাচে খেলানো হল না। কেনই বা তাঁকে পরপর ম্য়াচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটা যে একজন বোলারের ওপর মানসিক চাপ তৈরি করে তা বলতে কোনও দ্বিধা নেই অশ্বিনের। রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, যখনই তাঁর হাতে বল তুলে দেওয়া হয়েছে প্রতিবারই দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন অর্শদীপ সিং। তিনি যে জায়গায়টা প্রত্যাশা করে সেই জায়গা তাঁকে অবশ্যই দেওয়া উচিৎ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হর্ষিত রানার সঙ্গে প্রসিধ কৃষ্ণার ওপরই ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও শেষ ম্যাচে বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তারা দুজনই। প্রসিধ কৃষ্ণাও সেভাবে পারফরম্যান্স দেখাতে পারছেন না। অর্শদীপের সুযোগ নিয়েই এবার সরব হয়েছেন অশ্বিন।

Shareডার্বির রং যে লাল-হলুদ(Eastbengal), তা আরও একবার প্রমাণিত হল আন্ডার-১৮ ইয়ুথ লিগে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল(Eastbengal) মাঠে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিল ইস্টবেঙ্গলের(Eastbengal) জুনিয়র দল। ম্যাচের প্রথম অর্ধেই বড় ধাক্কা খায় মোহনবাগান। তাদের মিডফিল্ডার কিপগেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, দশ জনে নেমে আসে সবুজ-মেরুন শিবির। যদিও সংখ্যাগত সুবিধা থাকা সত্ত্বেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইস্টবেঙ্গল। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথম হাফ। দ্বিতীয়ার্ধে অবশ্য ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-হলুদ ব্রিগেড। ৫৬ মিনিটে চেসাম ইয়াহিয়ার পা থেকে আসে ম্যাচের প্রথম গোল। এগিয়ে যাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষের দিকে, ৮৮ মিনিটে প্রীতমের গোলে জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ ঐশ্বর্যায়ণ ও গোল স্কোরার প্রীতম কথা বলেন । ইয়ুথ লিগের ডার্বিতে এই জয় শুধু পয়েন্ট টেবিলেই নয়, মানসিক দিক থেকেও বাড়তি অক্সিজেন জোগাল লাল-হলুদ শিবিরকে।

Shareশুনানির নথি হিসাবে এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য নয়। বৃহস্পতিবারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নোটিশ জারি করে সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই নতুন করে দেখা দিয়েছে সংশয়। নির্বাচন কমিশনের বক্তব্য যে ১৩টি তথ্যের কথা বলা হয়েছিল, সেখানে নাকি মাধ্যমিকের অ্যাডমিটের কোনওরকম উল্লেখ নেই। তবে এখন প্রশ্ন ইতিমধ্যেই যারা শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট নথি হিসাবে জমা দিয়েছেন, তাদের কী হবে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে মাধ্যমিকের অ্যাডমিটকে নথি হিসাবে দেখার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই নোটিশ জারি করে মাধ্যমিকের অ্যাডমিট যে গ্রাহ্য হবে না তা জানিয়ে দেওয়া হয়েছে। আর এতেই নতুন করে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যেই বহু লোক শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট নথি হিসাবে জমা দিয়েছেন। কিন্তু এবার নির্বাচন কমিশনের এমন একটা নোটিশ সাধারণ মানুষের হয়রানি বাড়ানোর জন্য যথেষ্ট। এমনকি যারা জমা দিয়েছে তাদের ক্ষেত্রে কী হবে তাও এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।

Shareনীতিশ রেড্ডির(Nitish Reddy) সময় কী এবার কমে আসছে। নিউ জিল্যান্ডের(New Zealand) কাছে হারের ভারতীয় দলের ব্যাটিং কোচের ইঙ্গিতটা কিন্তু তেমনই। নিউ জিল্যান্ডের কাছে হারের পর তো রায়ান টেন ডাসকাথে সাফ জানিয়েই দিলেন যে নীতিশকে(Nitish Reddy) সুযোগ দেওয়া হলেও তিনি তা একেবারেই কাজে লাগাতে পারছেন না। সময় ক্রমশই নাকি কমে আসছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। রায়ান টেন ডাসকাথে বলছেন, নীতিশ রেড্ডির ক্ষেত্রে আমরা তাঁকে নিয়ে নানান আলোচনা করেছি এবং বিশেষ করে তাঁকে গেম টাইম দেওয়ার কথাই ভেবেছি। কিন্তু সেটাকে কাজে লাগাতে না পারলে, সময় তো কমেই আসবে। নীতিশ রেড্ডিকে একটানা সুযোগ দিচ্ছে ভারতীয় দল। যদিও সেভাবে নিজেকে প্রমাণ করতে পারছেন না রেড্ডি। তাঁকে নিয়েও কথাবার্তা উঠতে শুরু করেছে। একইসঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টও যে তাঁকে নিয়ে খুব একটা খুশি রয়েছে সেই ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।