প্যারালাল নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ: শিক্ষাঙ্গনে একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করেছে। কসবার পর তার মধ্যেই ফের উঠে এলো আরও একটি আইন কলেজের থ্রেট কালচারের ঘটনা। এবার মুর্শিদাবাদ জেলার কান্দি।
কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ‘ল’ তে থ্রেট কালচারের অভিযোগ।কলেজের দখলকে নেবে এই নিয়ে ঘটে গেল মারামারি। আর তাতে আহত হল দুই কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কলেজ চত্বরেই। আহত হয়েছেন সোমা শীল ও তৃনা মজুমদার নামে আইনের দুই ছাত্রী। কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র ‘ল’ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃনা মজুমদার, সে শুক্রবার দুপুরে কলেজে এসেছিল পরীক্ষার ফর্ম পূরণ করতে। অভিযোগ, সেই সময়ের তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্র- ছাত্রী মিলে তৃণাকে মারধর করে। তৃণার অভিযোগ, সোমা শীল সহ তার একজন বন্ধু মিলে এই মারধর করেছেন। তার আরও অভিযোগ, কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ল তে ব়্যাগিং করা হয়। বেশ কিছু দিন ধরেই এই ঘটনা ঘটছে। তার প্রতিবাদ করাতেই কলেজের মধ্যেই মারধর করা হয়েছে।
যদিও সোমা শীলের পাল্টা অভিযোগ, ” টিফিন করতে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করা হয়। এবং সেটা প্রতিবাদ করলেই বিনা কারণে মারধরের ঘটনা ঘটেছে। আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।”
অন্যদিকে ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ সুচিস্মাতা নাগ। তিনি জানান, “আমি ঘটনার কথা শুনেছি। এই ধরনের ঘটনা কলেজ ঘটে থাকলে সেটা অবাঞ্ছানীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা চাইব পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।”.







