মোদি সরকারের একযুগ। অর্থাৎ কেন্দ্রে ১২ বছর পূর্ণ হল বিজেপি (BJP) সরকারের। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ছিল সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থাকার। সেই মাইলফলক ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ তার সরকারের ১২ বছর পূর্তিতে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে বিজেপির (BJP) তরফে। পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম হয়নি। বুধবার সকালে নিউটাউনের রামমন্দিরে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...