আমার ধমনী শিরায় তৃণমূল, প্রত্যাবর্তনের পরই বার্তা শোভনের

আভাসটা বেশ কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেটাই হল। সোমবার আনুষ্ঠানিকভাবেই তৃণমূল কংগ্রেসে(TMC) প্রত্যাবর্তন হল শোভন চট্টোপাধ্যায়ের(Sovan Chatterjee)। একইসঙ্গে ফিরলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও(Baishakhi Banerjee)। এদিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন অরূপ চট্টোপাধ্যায়। সেখানেই শোভন(Sovan Chatterjee) ও বৈশাখির দলে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেন অরূপ বিশ্বাস। দলে প্রত্যাবর্তনের পর উচ্ছ্বসিত শোভন চট্টোপাধ্যায়ও। তাঁর সাফ বক্তব্য শরীরের প্রতিটা ধমনীতে নাকি তাঁর তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীনই তাঁর সঙ্গে দেখা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেখানেই তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল। তার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও হয়েছিল বৈঠক। এরপর শহরে ফিরেই শোভন চট্টোপাধ্যায়কে(Sovan Chatterjee) পদ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অবশেষে নভেম্বরের শুরুতেই তৃণমূলে প্রত্যাবর্তন। বিধানসভা নির্বাচনের আগে এটা তৃণমূলের(TMC) একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন অরূপ বিশ্বাস(Arup Biswas) জানান যে তৃণমূলে ফেরার জন্য নাকি আবেদন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপরই তাঁর প্রত্যাবর্তন। নিজের দলে ফিরে আপ্লুত শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। শোভন জানিয়েছেন, “আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস। এই দলের সঙ্গে আমার আত্মার যোগাযোগ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আগামী দিনে যে দায়িত্ব পাব তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার চেষ্টার কোনও ত্রুটি রাখব। আমার ঘরকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করব”। তৃণমূলে যোগ দেওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে সাক্ষাত করেন শোভন ও বৈশাখি। সেখানেই তাদের সঙ্গে নানান আলোচনা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তাদেরকে স্বাগত জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা, নির্বাচনেও লড়বেন শোভন!

বড় দায়িত্ব পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। প্রতিবারই এই দিনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে ধুমধাম করে পালন হয় ভাইফোঁটা। সেখানেই উপস্থিত থাকেন তৃণমূলের শীর্ষনেতৃত্বরা। এবার সেখানেই বড় চমক শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাই ফোঁটা নিতে উপস্থিত হন শোভন। কয়েকদিন আগেই এনকেডিএ-র চেয়ারম্যানের পদে বসেছেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। আর তৃণমূল নেতৃীর বাড়িতে ভাইফোঁটা নিতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। পদ পাওয়ার পর এবার কী শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee) ফের ভোটে দাঁড়াতে চলেছেন। সবকিছু যেন তারই একটা ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রীর উত্তর বঙ্গ সফরের সময় তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের। এরপরই এনকেডিএ-র চেয়ারম্যান পদে বসা। অর্থাৎ শোভনের তৃণমূলে ফেরার ঘোষণাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে জল্পনাটা হল তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে। বিশেষ করে ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসার পর থেকেই শোভনের নির্বাচনে লড়াই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে পোস্টার পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের। তবে কী এবার পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা থেকে বিধানসভা নিুর্বাচনে লড়তে চলেছেন শোভন চট্টোপাধ্যায়! এই নিয়ে অবশ্য এখনই মুখ খোলেনি কেউ। কিন্তু কানভুষো এমনটাই চলছে। তৃণমূলের সঙ্গে একসময় দুরন্ত তৈরি হলেও, ধীরে ধীরে সেই ব্যবধান কমছে বলেই শোনাযাচ্ছে রাজনৈতিক মহলে। বিশেষ শোভন চট্টোপাধ্যায়ের এনকেডিএ-র পদ পাওয়াটা। বিধানসভার আগে এবার বহু চমক রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে এই মুহূর্তে রাজনৈতিক মহল।
মমতার সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে ফিরছেন শোভন!

শোভনের(Sovan Chatterjee) তৃণমূলে ফেরাটা কী এখন শুধুই সময়ের অপেক্ষা! রাজনীতিতে কোনওকিছুই অসম্ভব নয়। তার ওপর সামনে রয়েছে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগেই কি এবার তৃণমূলে(TMC) ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে দীর্ঘক্ষণ শোভন চট্টোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের পর তেমনই জল্পনাই তো শুরু হয়েছে। তবে কী কালিপুজোর আগেই শোভনের ঘরে প্রত্যাবর্তন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে পৌঁছেছে। দুর্গা পুজোর(Durga Puja) আগে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) অফিসে গিয়েছিলেন শোভন-বৈশাখি। সেখানেও তাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছিল। যদিও কী কথা দুজনেপ মধ্যে হয়েছিল তা জানা যায়নি। তবে সেই সময় শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee) জানিয়েছিলেন যে অভিষেকের সঙ্গে সাক্ষাতে তিনি নাকি মুগ্ধ। এক মাসের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শোভন-বৈশাখির। গত বুধবারই বৈশাখিকে(Baishakhi Banerjee) সঙ্গে নিয়ে নাকি উত্তেরবঙ্গে পৌঁছে গিয়েছিলেন শোভন(Sovan Chatterjee)। শোনাযাচ্ছে সেখানেই নাকি বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে প্রায় দু ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয় শোভন চট্টোপাধ্যায়ের। যদিও সেখানে কী কথা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেউই। তবে তাদের মধ্যে এতক্ষণের বৈঠকে যে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি, সেটা কার্যত অসম্ভব। আর তাতেই নির্বাচনের আগে জল্পনা ক্রমশ তুঙ্গে পৌঁছেছে। এই বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন উত্তরবঙ্গ সফর থেকে। তার আগে এই বৈঠক যথেষ্ট ইঙ্গিতবাহী। অভিষেকের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে শোভনের(Sovan Chatterjee) বৈঠক যে এই মুহূর্তে নির্বাচনী আবহে বেশ ইঙ্গিতবাহী তা বলার অপেক্ষা রাখে না। তবে সমস্ত মান অভিণানের পালা ভুলে ফের একবার তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলে শোভনের ফেরা নিয়ে জল্পনাটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। এর আগেও শোভন চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক চাইলে ফের তৃণমূলের পতাকা হাতে তাঁকে দেখা যেতেই পারে। তবে শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। ২০২৬ সালের নির্বাচন নিয়ে পুজোর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। বিরোধিরাও যেমন ছক কষতে শুরু করেছে। তেমন শাসক দলও নির্বাচনী কৌশল সাজাতে শুরু করে দিয়েছে। শোভনের তৃণমূলে ফেরাটা হয় কিনা সেটাই দেখার এখন।