বিজয় হাজারে খেলতে রোহিত-বিরাটকে জোর করবে না বোর্ড

রোহিত শর্মা(Rohit Sharma) যে এবার বিজয় হাজরে ট্রফিতে(Vijay Hazare Trophy) খেলবেন সেই কথা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এরপর থেকেই শোনাযাচ্ছে যে বিজয় হাজারে-তে(Vijay Hazare Trophy) খেলতে নামবেন বিরাট কোহলিও। কিন্তু সেই পরিস্থিতিতেই একটা বড় বার্তা বোর্ডের তরফে। বিরাট(Virat Kohli) এবং রোহিতকে(Rohit Sharma) নাকি কোনওরকম জোর করেনি বিসিসিআই(BCCI)। বিজয় হাজারে ট্রফি খেলা নাকি একেবারেই এই দুই ক্রিকেটারের নিজস্ব ইচ্ছা। বোর্ডের(BCCI) এমন কথা বলার পর থেকেই বাড়তে শুরু করেছে জল্পনা। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে বোর্ডই ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দিয়েছিল। সেখানেই এবার বোর্ড বলছে বিরাট(Virat Kohli) এবং রোহিতকে(Rohit Sharma) বিজয় হাজারে খেলার জন্য নাকি কোনওরকম বিশেষ নির্দেশই দেয়নি বিসিসিআই। হঠাৎ বিসিসিআই এমন কথা কেন বলছেন তা নিয়েই ক্রিকেট মহলে জল্পনা এখন তুঙ্গে। রোহিত শর্মাতো অবশ্য সৈয়দ মুস্তাক আলির নক আউট পর্বে খেলার কথাও নাকি তাঁর ঘনিষ্ঠমহলে বলেছিলেন। কিন্তু বিসিসিআইয়ের এমন আচরণ অনেকের মনের মধ্যেই নানান প্রশ্ন তুলছেন। বিশেষ করে যে প্রশ্ন উঠছে তা হল, নির্বাচকরা সত্যিই চাইছেন না তারা ওডিআই বিশ্বকাপ খেলুক। এই নিয়েই এখন নানান জল্পনা চলছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে এই দুই ক্রিকেটার দেশের জার্সিতে ফিরেই নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখিয়ে দিয়েছেন। বিরাট কোহলি সর্বোচ্চ রান করে সিরিজের সেরা হয়েছেন। ব্যাটে বড় রান এসেছে খোদ রোহিত শর্মারও। এবার তারাই বলছেন খেলবেন বিজয় হাজারে ট্রফি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
মুস্তাক আলিতে খেলবেন রোহিত শর্মা!

সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mustaq Ali Trophy) খেলতে চান রোহিত শর্মা(Rohit Sharma)! হঠাৎই শুরু হয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে ঘনিষ্ঠমহলে নাকি ভারতের ঘরোয়া ক্রিকেটে সেরা টি টোয়েন্টি ফর্ম্যাটে নাকি খেলতে চেয়েছেন দ্য হিটম্যান। সবকিছু ঠিকঠাক চলল্ নক আউট পর্বে মুম্বইয়ের হয়ে ফের একবার টি টোয়েন্টি ফর্ম্যাটে দেখা যেতে পারে প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ককে। কিন্তু কেন হঠাৎ টি টোয়েন্টি ফর্ম্যাটে ফিরতে চাইছেন রোহিত(Rohit Sharma)? এই নিয়েই নাকি প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা(Rohit Sharma)। এরপর আইপিএলের মঞ্চ থেকেই টেস্ট ফর্ম্যাটের অবসরের ঘোষণা করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সিতে শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই খেলছেন রোহিত শর্মা(Rohit Sharma)। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন রোহিত শর্মা। তার মাঝেই রোহিতের সৈয়দ মুস্তাক আলি(Syed Mustaq Ali Trophy) খেলা ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। শোনাযাচ্ছে তিনি মুস্তাক আলির নকআউট পর্বে খেলতে চেয়েছেন। যদিও সরকারীভাবে রোহিত শর্মা এখনও পর্যন্ত কিছু জানাননি। কিন্তু মনে করা হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন রোহিত(Rohit Sharma)। ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফিতে খেলার কথা রোহিত শর্মা এবং বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন। এবার সেইসঙ্গে মুস্তাক আলিতেও রোহিত শর্মা খেলবেন বলে শোনাযাচ্ছে। তিনি নাকি ইতিমধ্যেই মুস্তাক আলিতে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। শেষপর্যন্ত তিনি মাঠে নামেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
ওডিআই ব্যাটারদের তালিকায় গিলকে টপকে গেলেন কোহলি

রাঁচির পর এবার রায়পুর। সেখানেও দুরন্ত ফর্মে বিরাট কোহলি(Virat Kohli)। সেইসঙ্গেই টপকে গেলেন শুভমন গিলকেও(Shubman Gill)। আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকায় শুভমন গিলকে(Shubman Gill) সরিয়ে চার নম্বর পজিশনে উঠে এলেন বিরাট কোহলি(Virat Kohli)। রায়পুরে ওডিআই(ODI) চলাকালীনই বিরাট কোহলির র্যাঙ্কিংয়ে এই উন্নতি। যদিও রোহিত শর্মার থেকে এখনও বেশ খানিকটা পিছিয়েই রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে গিলকে সরিয়ে সেই জায়গাটা দখল করে নিলেন তিনি। প্রায় এক মাস পর রাঁচিতেই ভারতীয় দলের জার্সিতে ফিরেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে সেঞ্চুরি ইনিংস খেলা হয়ে গিয়েছে তাঁর। এরপর দ্বিতীয় ম্যাচেও বিরাটের ব্যাট থেকে সেই একই ধারা অব্যহত। আর তাতেই বিরাট কোহলির(Virat Kohli) হাতে নতুন পুরস্কার। আইসিসির ওডিআই ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি উঠে এলেন এবার চার নম্বর পজিশনে। এতদিন সেই জায়গায় ছিলেন শুভমন গিল। সেখানেই তাঁর পয়েন্ট ছিল ৭৩৮। রাঁচিতে সেঞ্চুরি করার পরই বিরাট কোহলির পয়েন্ট এখন ৭৫১। আর তাতই ওডিআই ব্যাটারদের তালিকায় চার নম্বরে চলে এলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। সেই পারফরম্যান্সের জোরেই এবার টপকে গেলেন ভারতীয় ওডিআই দলের অধিনায়ককেও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায়। এই মুহূর্তে ওডিআই ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলির থেকে ৩২ পয়েন্টে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা।
বোর্ডের তলব আগরকর, গম্ভীরকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামার আগে হঠাৎই প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরকে(Ajit Agarkar) ডেকে পাঠালো বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ওডিআই বিশ্বকাপ এবং সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলির(Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে টিম ম্যানেজমেন্টের কী পরিকল্পনা রয়েছে তা নিয়েই নাকি আলোচনা হবে। বিশেষ করে রোহিত এবং কোহলির পারফরম্যান্স দেখার পর থেকেই এমন আলোচনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেই বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলি(Virat Kohli)। ওডিআই কেরিয়ারের ৫২ তম সেঞ্চুরিটা পেয়েছেন রাঁচিতেই। একইসঙ্গে ৫১ বলে ৫৭ রানের দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মাও(Rohit Sharma)। এরপর থেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এরপরই যেন খানিকটা নড়ে চড়ে বসেছে বিসিসিআই। বেশ কয়েকদিন ধরেই বিরাট কোহলি ও রোহিত শর্মার আসন্ন ওডিআই বিশ্বকাপ খেলা ঘিরে একটা জল্পনা চলছে। বিশেষ করে তাদের টেস্ট থেকে অবসরের পর আদৌ গৌতম গম্ভীরের পরিকল্পনায় তারা রয়ছেন কিনা। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছে ভারত। সেখানেই ওডিআই সিরিজে খেলছে তারা। শোনাযাচ্ছিল এই সিরিজের ওপর নাকি রোহিত এবং বিরাটের ওডিআই বিশ্বকাপ খেলার ভবিষ্যৎও অনেকটা নির্ভর করছে। সেখানে প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরি ইনিংস বিরাটের। অর্ধশতরানের ইনিংস রোহিত শর্মার। এরপরই বোর্ডের তলব বোর্ডের নির্বাচক থেকে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্বীরকে। যদিও সেখানে আরও অনেক বিষয় নিয়েই হবে আলোচনা। তবে মনে করা হচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিই সেখানে প্রধান আলোচনার বিষয়। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
কোহলি ও রোহিতকে ছাড়া বিশ্বকাপের দল অসম্পূর্ণ, মত শ্রীকান্থের

২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। তাও আবার ঘরের মাঠে। সেখানেই রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলিকে(Virat Kohli) ছাড়া ভারতের বিশ্বকাপ(Odi World Cup 2027) স্কোয়াড ভাবাই যায়না। মনে করছেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণ্মাচারিয়া শ্রীকান্ত(Kris Srikkanth)। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে প্রথম ওডিআই-এ দুই তারকার পারফরম্যান্স দেখার পর থেকেই রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলিকে(Virat Kohli) নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। বিশ্বকাপের মঞ্চেও এই দুই তারকাকে দেখতে চান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ওডিআই ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া(Team India)। সেখানেই খেলেছিলেন রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli)। প্রায় একমাস পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছে তারা। প্রথম ম্যাচেই বিধ্বংসা পারফরম্যান্স ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারের। প্রথম ম্যাচেই রাঁচিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। কার্যত ভারতীয় দলের এই বিরাট রান যে কোহলির(Virat Kohli) সেঞ্চুরির জন্যই সম্ভব হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে রোহিত শর্মার অর্ধশতরানের ইনিংস। ভারতের ৩৪৯ রানের মধ্যে এই দুই ব্যটারের মিলিত রান ১৯২। রোহিত এবং কোহলির এই পারফরম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত শ্রীকান্থ। বেশ কয়েকদিন ধরেই তাদের বয়স, ফিটনেস নিয়ে নানান কথাবার্তা হচ্ছিল। কিন্তু বিরাটদের ক্ষেত্রে যে এই সব নিয়ে আলোচনার করার সময় এখনও আসেনি, সেটা যেন প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নেমেই বুঝিয়ে দিলেন দুই তারকা। শ্রীকান্থ বিশ্বকাপের মঞ্চে রোহিত এবং কোহলিকে ছাড়া ভারতীয় দল ভাবতেই পারছেন না। প্রাক্তন এই ক্রিকেটারের মতে, “কোহলি এবং রোহিত আলাদাই লেভেলে ক্রিকেটটা খেলছে। তাদের ছাড়া ২০২৭ সালের বিশ্বকাপের কোনও পরিকল্পনাই যেন ভাবা যাবে না। একদিকে রোহিত এবং অন্যদিকে বিরাট কোহলিকে রাখতেই হবে। যদি বিরাট এবং রোহিত ২০ ওভারও ব্যাটিং করে ফেলেন, তবে প্রতিপক্ষ যে শেষ সেটা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেটা দেখা গেল”। ২০২৭ সালের ওডিাই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে(Virat Kohli) দেখা যাবে কিনা সেটা নিয়েই এখন জোর চর্চা। শোনাযাচ্ছে ভারতের ওডিআই সিরিজে তাদের পারফর্ম্যান্স দেখে এবং ফিটনেস বোঝার পরই নাকি সিদ্ধান্ত নেবেন কোচ থেকে নির্বাচকরা। কিন্তু রাঁচিতে প্রথম ম্যাচেই বিধ্বংসী ফর্ম দেখিয়েছেন দুই তারকা। একজনের বয়স ৩৭ তো আরেকজনের বয়স ৩৮। কিন্তু তাদের খেলা দেখে সেসব কিছুই যেন বোঝা যাচ্ছে না। সাফ বার্তা শ্রীকান্থের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও দুটো ওডিআই ম্যাচ বাকি রয়েছে। সেখানেও রোহিত এবং বিরাটের দিকেই যে সকলে তাকিয়ে তা বলাই বাহুল্য।
ধোনির গাড়িতে টিম হোটেলে বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে রাঁচিতে নামবে ভারতীয় দল(India Team)। কিন্তু সেই ম্যাচের আগে হঠাৎই চর্চায় মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। না তিনি ভারতীয় ড্রেসিংরুমেও আসেননি। তাঁর গাড়িতে করে টিম হোটেলে গিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। শুধুমাত্র তাই নয়, বৃহস্পতিবার গোটা ভারতীয় দল গিয়েছিল তাদের ক্যাপ্টেন কুলের বাড়িতে। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। রাঁচিতে প্রথম ম্যাচে নামার আগে মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) বাড়িতে ডিনারে উপস্থিত হয়েছিলেন গোটা দল। সেখান থেকেই বিরাট কোহলিকে(Virat Kohli) নিজে গাড়ি ড্রাইভ করে একেবারে টিম হোটেলে পৌঁছে দিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। আর সেই ছবি দেখেই এখন সকলে আপ্লুত। ধোনির পাশে বসেই তাঁর বাড়িতে থেকে এদিন হোটেলের দিকে রওনা দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli)। প্রায় একমাস পর ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে নামছেন বিরাট কোহলি(Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই ফের একবার দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। সেই দিকেই যে এখন গোটা ভারতীয় ক্রিকেট মহল তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রীভাবে হেরেছিল ভারত। ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। এবার তাদের সামনে রয়েছে ওডিআই ম্যাচের সিরিজ। মান বাঁচাতে এই সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। সেখানেই এবার বিরাট কোহলি ও রোহিত শর্মা মাঠে নামছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।