শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ সামি, আবারও ডাক পড়লে আসার বার্তাও

এসআইআর-এ(SIR) ডাকা হয়েছে মহম্মদ সামিকে(Mohammed Shami)। সেই নিয়েই হৈচৈ পড়ে গিয়েছিল। রঞ্জি ট্রফির(Ranji Trophy) শিবির যোগ দেওয়ার আগেই এসআইআরের শুনানিতে ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামি(Mohammed Shami)। সেখানেই শুনানিতে জমা দিলেন প্রয়োজনীয় তথ্যও। একইসঙ্গে শুনানি শেষে এসআইআরের পক্ষেই যেন খানিকটা কথা বললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। গোটা রাজ্য জুড়ে চলছে এখন এসআইআরের(SIR) শুনানি প্রক্রিয়া। সেখানেই ডাক পড়েছিল মহম্মদ সামিরও(Mohammed Shami)। যদিও সেই সময় তিনি বাইরে ছিলেন। আর সেই কারণের কথা জানিয়েই কয়েকদিন তাঁর শুনানিটা পিছিয়ে দিতে বলা হয়েছিল। মঙ্গলবারই স্বর্ণময়ী বিদ্যালয়ে শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ সামি। সেখানেই সামি জানান, “আমার মনে হয় না এসআইআর কারোর ক্ষতি করবে বলে। ভোটার লিস্টে নিজের নাম তুলতে সবকিছু সংশোধনের দায়িত্ব তো আমাদের নিজেদেরই। তারা আমাকে ফোন করেছিলেন, আমারও এখানে আসতে কোনওরকম সমস্যা ছিল না। সবকিছু ঠিকঠাক ভাবেই হয়েছিল। এখানে আমি প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে রয়েছি। আমাকে যদি আবার ডাকে আবার আসব”। ভারতীয় দলে সুযোগ না পেলেও এই মুহূর্তে বাংলার হয়ে খেলছেন মহম্মদ সামি। তাদের হয়ে দুরন্ত পারফরম্যান্সও প্রদর্শন করছেন সামি। বিজয় হাজারে শেষ হওয়ার পর এবার রঞ্জি ট্রফিতে নামবেন তিনি। সোমবারই কল্যাণীতে বাংলা শিবিরেও যোগ দিলেন তিনি।
SIR-এর শুনানিতে ডাক পড়ল লক্ষ্মীরতন শুক্লার

মহম্মদ সামির পর এবার লক্ষ্মীরতন শুক্লাকেও(Laxmiratan Shukla) ডাকা হল এসআইআর-এর(SIR) শুনানিতে। আর তাতেই ফের একবার শুরু হয়েছে হৈচৈ। কিন্তু হঠাৎই কেন ডাকা হল লক্ষ্মীরতন শুক্লাকে। শোনাযাচ্ছে ২০০২ সালের ভোটার তালিকায় নাকি নাম নেই বাংলা ক্রিকেট দলের(Bengal Team) কোচের। এমনকি তাঁর বাবারও নাকি সেই তালিকায় নাম নেই। সেই কারণই এবার লক্ষ্মীরতম শুক্লাকে ডেকে পাঠানো হয়েছে। যদিও এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা দলের সঙ্গে বাইরে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা(Laxmi Ratan Shukla)। সেই কারণেই আপাতত হাজিরা দিতে পারছেন না তিনি। ফিরেই হয়ত যাবেন প্রাক্তন বাংলা অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি একসময় রাজ্যের মন্ত্রীত্বও সামলেছেন লক্ষ্মীরতন শুক্লা। ক্রীড়া দফতরের প্রতি মন্ত্রীরও দায়িত্ব তিনি সামলেছিলেন। এই মুহূর্তে লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কয়েকদিন আগে এই একইরকম কারণের জন্য এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল মহম্মদ সামিকেও(Mohammed Shami)। যদিও বিজয় হাজারের(Vijay Hazare Trophy) জন্য বাইরে থাকার কারণে পরে শুনানিতে হাজিরার কথা জানিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলছে বাংলা। সেখানেই দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সামি। তাঁর আগুনে বোলিংয়ের সামনে বারবারই ব্যর্থ হতে দেখা যাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের। এমনকি বল হাতে বহু নজিরও ইতিমধ্যে গড়ে ফেলেছেন মহম্মদ সামি। সেই সামি, লক্ষ্মীরই এবার ডাক পড়ল এসআইআর-এর শুনানিতে।
SIR-এর হিয়ারিংয়ে ডাকা হল মহম্মদ সামিকে

রাজ্য জুড়ে চলছে এখন এসআইআর(SIR)। সেখানেই হিয়ারিং নিয়ে কার্যত রাজ্য রাজনীতি উত্তাল। সেখানেই এবার হিয়ারিংয়ে ডাক পড়ল ভারতীয় দলের তারকা পেসার তথা বাংলার ক্রিকেটার মহম্মদ সামির(Mohammed Shami)। গত সোমবার তাঁর হিয়ারিংয়ে যাওয়ার তারিখ ছিল। যদিও মহম্মদ সামি যেতে পারেননি। এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফির জন্য রাজকোটে রয়েছেন, আর সেই কারণেই নাকি হাজিরা দিতে পারেননি মহম্মদ সামি। এই মুহূর্তে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়েছেন মহম্মদ সামি(Mohammed Shami)। সেখানে বাংলার হয়ে ছন্দেও রয়েছেন তিনি। কিন্তু তাঁকে হঠাৎ করে এসআইআরে কেন ডাকা হল। এই নিয়ে প্রশ্ন তো উঠছেই। না তেমন কিছু নয়। তিনি বহুদিন আগেই উত্তরপ্রদেশ থেকে চলে এসেছেন। এখন কলকাতার যাদবপুরের ভোটার সামি। সম্প্রতি এই এসআইআর শুরু হওয়ার ফলেল নানান মানুষকেই ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ে। সেই রকমই হয়ত সামিকেও ডেকে পাঠানো হয়েছে। তিনি যেহেতু খেলা থাকার কারণে উপস্থিত হতে পারেননি, সেই কারণে পরবর্তী আরেকটা দিন তাঁর জন্য ঠিক করা হবে।
মুস্তাক আলিতেও দুরন্ত সামি, চ্যালেঞ্জের মুখে নির্বাচকরা!

ঘরোয়া ক্রিকেটে আগুনে গতিতে এগিয়ে চলেছেন মহম্মদ সামি(Mohammed Shami)। তবুও ভারতীয় দল থেকে ব্রাত্য তিনি। মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করছে ভারতীয় দল। সেদিনই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mustaq Ali Trophy) নিজের অন্যতম সেরা পারফরম্যান্স দিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। মাঠ থেকেই যেন ফের একবার নির্বাচকদের জবাব দিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই পারফরম্যান্সের পরও কী বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না তিনি, এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। ঘরোয়া ক্রিকেটে ফেরার পর থেকেই অজিত আগরকরের(Ajit Agarkar) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল বাংলার তারকা ক্রিকেটার মহম্মদ সামিকে(Mohammed Shami)। বিশেষ করে রঞ্জি ট্রফির একের পর এক ম্যাচের সাফল্যের পরই যেন জোরালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত ভারতীয় দলে ব্রাত্যই থেকেই সামি। ওডিআইয়ের পাশাপাশি টি টোয়েন্টি দলেও ডাক পাননি তিনি। এবার টি টোয়েন্টি ফর্ম্যাটেও দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ইনিংস খেলে ইতিমধ্যেই ১৬ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গে সার্ভিসেসের বিরুদ্ধে মাত্র ৩৩ রানে সামি(Mohammed Shami) তুলে নিয়েছেন ৪ উইকেট। চলতি মরসুমে টি টোয়েন্টি ফর্ম্যাটে এটাই এখনও পর্যন্ত সামির সেরা পারফরম্যান্স। সার্ভিসেসের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নেওয়াটা যে সামির ভারতীয় দলের নির্বাচকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা তা বলার অপেক্ষা রাখে না।