প্রয়াত বিলিয়ার্ডে বিশ্ব চ্যাম্পিয়ন মনোজ কোঠারি

প্রয়াত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিলিয়ার্ড খেলোয়াড়া মনোজ কোঠারি(Manoj Kothari)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রাক্তন তারকা বিলিয়ার্ড(Billiard) খেলোয়াড়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। সোমবার সকালেই তামিলনাড়ুর তিরুনেলভেলিতে প্রয়াত হন তিনি। তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছে ক্রীড়া জগতের সকলেই। বেশ কয়েকদিন ধরেই রোগ ভোগে ভুগছিলেন মনোজ কোঠারি(Manoj Kothari)। দশ দিন আগেই তাঁর সফল লিভার প্রতিস্থাপন হয়েছিল। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু কয়েকদিন আগেই তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সোমবারই সব শেষ। ধ্যান চাঁদ পুরস্কার পাওয়া মনোজ কোঠারি বছরের শুরুতেই প্রিয় বিলিয়ার্ড বোর্ডকে চিরতরের জন্য বিদায় জানালেন। ১৯৯০ সালে বিলিয়ার্ড বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন মনোজ কোঠারি। শুধুমাত্র তাই নয়, তাঁর দীর্ঘ কেরিয়ারে ১৬বার স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলেন মনোজ কোঠারি। ২০০৫ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে ২০২৫ সালে জীবনকৃতি পুরস্কারও পেয়েছিলেন মনোজ কোঠারি। তিনি যেমন সফল হয়েছেন। তেমনই তাঁর দেখানো পথে বিলিয়ার্ডে অত্যন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে চলছেন তাঁরই ছেলে সৌরভ কোঠারিও। মনোজ কোঠারির প্রয়ান ভারতীয় বিলিয়ার্ডে অপূরণীয় ক্ষতি তা বলার অপেক্ষা রাখে না।