মেসির হাতে সবুজ-মেরুন জার্সি, নিজের হাতে উদ্বোধন নিজের মূর্তির | গাড়ি বন্দী শাহরুখ, আধঘন্টা অপেক্ষা করেও ফিরে গেলেন | মেসি স্টেডিয়াম ছাড়তেই ধুন্ধুমার যুবভারতীতে, দায় কার! | কলকাতা হারিয়ে দিল বার্সেলোনাকে! | মেসির সঙ্গে মুম্বইয়ে সচিন এবং সুনীল, দিল্লিতে সঙ্গী ভাইচুং | “বন্দেমাতরম” দিয়ে মেসিকে স্বাগত অনীকের | টি টোয়েন্টি ম্যাচের ভারতীয় দলে নতুন অতিথি | বিজয় হাজারের প্রাথমিক দলে বিরাট কোহলি | ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় ক্ষুব্ধ মমতা | ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে ফিরলেন হিরোশি সহ বাকিরা | মাঠে যেতে না পারলেও, ঘরে বসেই দেখা যাবে কলকাতায় মেসি শো | কবে ফিরবেন অস্কার? হিরোশিকে নিয়েও ভাবনা | MLS-এ মেসির মুকুটে উঠতে চলেছে নয়া পালক | সন্দেশখালি কান্ডের মামলা রাজ্যে বাইরে নেওয়ার দাবী শুভেন্দুর | বুমরাহকে নিজের ক্লাবে স্বাগত অর্শদীপের | ৮ রাজ্যকে নিয়ে শুরু হল ৫১তম ইস্টার্ন ভারোত্তলন প্রতিযোগিতা | মঙ্গলবার মধ্যরাতেই শহরে সের্জিও লোবেরা | এসআইআর ইস্যুতে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা মমতার | মোদির মুখে “বঙ্কিমদা”, নাম না করেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার | মুস্তাক আলিতেও দুরন্ত সামি, চ্যালেঞ্জের মুখে নির্বাচকরা! | বিশ্বকাপের আগে নতুন নিয়মের ঘোষণা ফিফার | আইপিএল দিয়েই মাঠে ফিরতে পারেন শ্রেয়স | ফাইনাল শেষ হতেই ইস্টবেঙ্গলের অনির্দিষ্টকালের ছুটি | সীমান্ত এলাকায় পুলিশকে বিশেষ নির্দেশ মমতার, আক্রমণ করলেন বিজেপিকে | বিজয় হাজারে খেলতে রোহিত-বিরাটকে জোর করবে না বোর্ড | হার্দিককে নিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদব | কটকে টি টোয়েন্টি সিরিজের আগে দলে যোগ দিলেন গিল | “গতবারের চেয়ে এগিয়ে আমরা”, ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত ক্রেসপো | সাসপেন্ড হুমায়ুন, বহরমপুরের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর | তিন বিদেশির গোলে ফাইনালে ইস্টবেঙ্গল | মুস্তাক আলিতে খেলবেন রোহিত শর্মা! | অ্যাশেজের মঞ্চেই আক্রমের রেকর্ড ভাঙলেন স্টার্ক | বিরাটদের শতরানের দিনে বিশ্রী বোলিংয়েই হার ভারতের | তৈরি ইস্টবেঙ্গল, শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চান অস্কার | প্রাথমিকে ৩২ হাজারের চাকরিই বহাল, বিশেষ বার্তা ব্রাত্যর | বিরাট সেঞ্চুরিতে সচিনের আরও কাছে পৌঁছলেন কোহলি | ওডিআই ব্যাটারদের তালিকায় গিলকে টপকে গেলেন কোহলি | ট্রোলিংয়ের জবাব দিলেন হর্ষিত রানা | চলন্ত ট্রেনে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি | বুধবারের বৈঠকে এফএসডিএল-কে বোঝানোটাই প্রধান চ্যালেঞ্জ | ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই বিশ্বকাপের চূড়ান্ত ড্র | দ্বিতীয় ওডিআইয়ের আগে নির্বাচকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় কোহলি | বৈভবের তৃতীয় টিটোয়েন্টি সেঞ্চুরি, ভারতীয় দলে সুযোগ পাবেন! | অনুপস্থিত দিমি, ঘরের মাঠে প্রস্তুতি শুরু মোহনবাগানের | হাল্কা চোট, সেমিফাইনালে খেলবেন জয় গুপ্তা | SIR নিয়ে রাজ্য নির্বাচনী কমিশনে স্মারকলিপি প্রদেশ কংগ্রেসের, দুষলেন তৃণূল, বিজেপকে | বেঙ্গালুরুতে শুভমন গিল, টি টোয়েন্টি সিরিজেই ফিরতে পারেন | প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | দেশে এইডস সংক্রমণের হার রেকর্ডভাবে হ্রাস পেয়েছে, বিশ্ব এইডস দিবসেই জানাল স্বাস্থ্য মন্ত্রক | বোর্ডের তলব আগরকর, গম্ভীরকে | ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ | রাজভবন এখন থেকে লোকভবন, নাম বদলের ঘোষণা রাজ্যপালের | মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে আরও অস্বস্তিতে তৃণমূল | মালদায় মহিলা BLO-র স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে | বনগাঁয় SIR-এর দায়িত্বে থাকা কর্মীদের কাজে অসন্তুষ্ট মন্ত্রী সুজিত বসু | নির্বাচন কমিশনকে পাঁচ প্রশ্ন তৃণমূলের | অ্যাওয়ে সিরিজে নিয়মিত সদস্য, রঞ্জি ট্রফিতে উদাসীন আগরকর! | ধোনির গাড়িতে টিম হোটেলে বিরাট কোহলি | সুকান্তর সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপিরই একদল সমর্থকদের | আইসিকে কটুক্তি করেছিলেন অনুব্রত, সেই লিটনই বদলি জলপাইগুড়িতে | পার্থ চট্টোপাধ্যায়কে জামিন বাতিলের হুঁশিয়ারি! | ঠাকুর নগরের সভা থেকে এসআইআর নিয়ে তোপ মমতার | ধর্ষণের মামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের জামিনের আবেদন খারিজ | মালদার হরিশ্চন্দ্রপুরে ধানক্ষেত থেকে শিশুকন্যার দেহ উদ্ধার | বীরভূমের শ্রীনিকেতন কিষান মান্ডিতে চাষিদের বিক্ষোভ | চলে গেলেন বলিউডের “বীরু”, শেষকৃত্যে তারকাদের ঢল | ডিসেম্বরের শেষেই রাজ্যে প্রধানমন্ত্রী! | মমতার চিঠির পরই সোশ্যাল মিডিয়াতে সরব অমিত শাহ | দুবাইয়ের মাটিতে আছড়ে পড়ল তেজস যুদ্ধ বিমান | বিএলও-দের দুর্দশার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি মমতার | মালদায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ | রেকর্ড গড়ে মুখ্যমন্ত্রী হিসাবে দশ নম্বর বার শপথ নিচ্ছেন নীতিশ | SIR-এ বলি ২৮! নির্বাচন কমিশনকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | সম্প্রীতিতে জোর তৃণমূলের, সমাবেশে উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক | এসআইআরের জন্য ওটিপি চাওয়া হচ্ছে না, সতর্ক করল নির্বাচন কমিশন | মৌলবাদীদের খুনে মানসিকতার বহিঃপ্রকাশ, শাস্তি ঘোষণা হতেই বিস্ফোরক শেখ হাসিনা | মৃত্যু দন্ডের নির্দেশ শেখ হাসিনাকে | শেখ হাসিনা মামলার রায়দান আজ, গোটা বাংলাদেশ থমথমে | মতুয়াদের নাগরিকত্ব সুরক্ষার আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি অধীরের | রাজ্যপালের মুখে এসআইআর নিয়ে কথা, কড়া ভাষায় আক্রমণ কল্যাণের | এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরিস্থিতি খতিয়ে দেখলেন দমকল মন্ত্রী | “এটা বিহারের সমীরকণ, বাংলার সঙ্গে কোনওরকম যোগ নেই”: সাফ বার্তা কুণালের | বিহারে গেরুয়া ঝড়, বাংলায় হুঙ্কার শুভেন্দু – সুকান্তদের | বারাসত হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক | মতুয়াদের নাগরিকত্বের আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়ার ডাক অধীরের | তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতির বিএলও হওয়া নিয়ে বিতর্ক মালদায় | SIR নিয়ে বীরভূমে প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্য অনুব্রতর | মামলা জয়ী শুভেন্দু, মুকুলের বিধায়ক পদ খারিজ হাই কোর্টের | বুধবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফল | গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের অমৃতি এলাকা | প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নয়া চ্যালেঞ্জ মমতার, ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের সূচনা | জামিনে মুক্তি পেয়ে নাকতলার বাড়িতে পার্থ | দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, উদ্বেগ মোদীর, শোকপ্রকাশ মমতার | বছর শেষের আগেই রাজ্যে বাড়ছে মদের দাম | SIR-এর নামে সুপার ইমার্জেন্সির চেষ্টাঃ কেন্দ্রকে তোপ মমতার | ফলপ্রকাশ এসএসসির একাদশ ও দ্বাদশ শিক্ষর নিয়োগের | ভারতের বিমান পরিষেবায় বিভ্রাট, হয়রানি যাত্রীদের | ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ মুখ্যমন্ত্রীর | এসআইআর আতঙ্কে বহরমপুরে আত্মঘাতী ৫২ বর্ষীয় ব্যক্তি | এক ভোটার কার্ড দুই ব্যক্তির, চাঞ্চল্য শীতলকুচিতে | অশান্তির জের! ছেলে বর্ডারে রেখে পালাল বাবা | SIR নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিবাদে বিশাল মিছিলে মুখ্যমন্ত্রী | আমার ধমনী শিরায় তৃণমূল, প্রত্যাবর্তনের পরই বার্তা শোভনের | উচ্চমাধ্যমিকের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ | রাজ্যের মন্ত্রীর কেন্দ্রেই বেহাল হাসপাতাল, কটাক্ষ বিরোধীদের | SIR আতঙ্কে আত্মহত্যা ৯৫ বর্ষীয় প্রৌঢ়ের | দুবরাজপুরে মিলল ‘নরেন্দ্র মোদি’ ও তাঁর দিদি ‘মমতা’ — কাকতালীয় নামেই শহরজুড়ে হাসির রোল | চিকিৎসার গাফিলতির বলি সদ্যজাত! সিউড়ি সদর হাসপাতাল চত্তর উত্তাল | তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রামপুরহাটে চাঞ্চল্য | NRC আতঙ্কে আত্মহত্যা, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন মমতা | আদিবাসি যুবতীকে কুপ্রস্তাব, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে, বিক্ষোভ বিজেপির | কানপুরে খুন বীরভূমের পরিযায়ী শ্রমিক, অভিষেকের নির্দেশে পরিবারের পাশে তৃণমূল | আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ সভাপতি সহ নেতৃত্বদের | আরজি করের চিকিৎসকের রহস্য মৃত্যু! | মালদায় পৌঁছেই তৃণমূলকে নিশানা শুভেন্দুর | কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে মালদার ৯ জন কিশোর ও তরুণ | নভেম্বরেই রাজ্যে শুরু SIR প্রক্রিয়া! | নির্বাচনের আগে অস্বস্তিতে শুভেন্দু, মামলা খারিজ হলেও রক্ষরকবচ হারালেন বিরোধি নেতা | পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের সিইওদের সঙ্গে SIR নিয়ে বিশেষ বৈঠক কেন্দ্রীয় নির্বাচন কমিশনার | মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা, নির্বাচনেও লড়বেন শোভন! | এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন শান্তনু, পাল্টা জবাব তৃণমূলেরও | দলের নেতাদেরই ঢোরা সাপ বলে কটাক্ষ হুমায়ুন কবিরের, অস্বস্তি বাড়ছে দলে! | মমতার সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে ফিরছেন শোভন! | মমতার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার অনুমতি মিলল না, প্রত্যাহারের সিদ্ধান্ত মামলাকারীর | কলকাতার বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা মমতার | মিরিকে পৌঁছেই ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর | বর্ষার বিদায় হলেও ফের নিম্নচাপের ভ্রুটুকি, হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত | ভূটানের জল ছাড়াতেই উত্তরবঙ্গ বিপর্যস্ত, ক্ষতিপূরণের দাবি মমতার | হঠাৎই অসুস্থ, হাসপাতালে ভর্তি শমীক ভট্টাচার্য | কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলের বিরুদ্ধেই বিস্ফোরক পঞ্চায়েত প্রধান | নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর | চোখের জলে শেষ শ্রদ্ধা কাশ্মীরের তুষারঝড়ে শহিদ বাংলার প্যারা কমান্ডো সুজয় ঘোষকে | এসআইআর নিয়ে হুঁশিয়ারি তৃণমূলের | ভাঙল কালভার্ট, যোগাযোগ বিছিন্ন কলকাতা-দীঘার! | “নির্বাচন এলেই ওরা আসে”: ইডি হানা নিয়ে বিজেপিকে কটাক্ষ সুজিতের | সোনলি বিবিদের ভারতে ফেরানোর নির্দেশ, বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদের | এক লক্ষ টাকা চাঁদা না পাওয়ায় শপিং মল ঘেরাও! ইলমবাজারে চাঞ্চল্য | এসআইআর নিয়ে বিস্ফোরক শান্তনু, পাল্টা দিলেন মমতা ঠাকুরও | পুজোয় খোশমেজাজে অনুব্রত মণ্ডল, তুললেন মেয়ের সঙ্গে সেলফিও | শান্তিনিকেতনে ২৫ বছরের হীরালিনী দুর্গোৎসব, নতুন চমক কাঠের খোদাই মূর্তি | সজল ঘোষের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে— তবে কি বন্ধ হতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো | সাময়িক ভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিতে হল দেশপ্রিয় পার্কের মণ্ডপ | সংখ্যাগরিষ্ঠতা হারাতেই বিজেপির জিএসটি কমানোর সিদ্ধান্ত: অভিষেক | DA নিয়ে সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য? | তৃণমূল কর্মী খুনের ঘটনায় ভাটপাড়ার আইসিকে নিশানা করলেন অর্জুন সিং | মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অস্বস্তি আরও বাড়ল | মহালয়ার আগেই পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর | প্রয়াত জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়েই দুর্ঘটনা | পুজোর মুখে ফের কি বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস | আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় প্রযুক্তিবিদের | গ্রামীণ চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন RDAI-র বার্ষিক সম্মেলন বারাসতে | কলকাতার সমস্ত দোকানের হোর্ডিং করতে হবে বাংলায়, নির্দেশিকা পুরসভার | রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নতুন রেলপথের | বরানগরের কালিবাড়িতে বাসি ভাতের মাহাত্ম্য | স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দু অধিকারীর | নেপালের গণ-অভ্যুত্থান নেহাতই কি সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণেই? উঠছে প্রশ্ন | শীর্ষ আদালতের নির্দেশ মেনে আধারকে মান্যতা দিল কমিশন | মতুয়া সমস্যা মেটাতেই কি আজ বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | বালি পাচার কাণ্ড নিয়ে আবারও সক্রিয় ইডি, সাতসকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযান | SSC নিয়োগ প্রক্রিয়া কি বাতিল হতে পারে, বিস্ফোরক দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যের | SSC পরীক্ষা নির্বিঘ্নে হলেও, কমিশনের স্বচ্ছতা নিয়ে সংশয়ে পরীক্ষার্থীরা | জম্মু-কাশ্মীর থেকে পঞ্জাব, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী | মুম্বইয়ে ফের বোমাতঙ্ক, হাই-অ্যালাট জারি গোটা শহরজুড়ে | ‘বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার বিরুদ্ধে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী | পুজোর আগেই বড় উপহার পেল বনগাঁ শাখার যাত্রীরা, চালু হল AC লোকাল | সিউড়ি সদর হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ | ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির কারণে বন্ধ বিদ্যালয়ের পঠনপাঠন | বিধানসভায় ধুন্ধুমার, বিজেপিকে ‘চোর’ আখ্যা মমতার, সাসপেন্ড পাঁচ বিজেপি বিধায়ক | নতুন জিএসটি মডেল নিয়ে নিজের কৃতিত্ব দাবি তৃণমূলের | পুজোর আগেই GST রেটে বড়সড় বদল, সস্তা হচ্ছে কী কী? | মালদহে এসটিএফ-এর বড় সাফল্য, উদ্ধার একুশ লক্ষ টাকার জাল নোট | সব রাজ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রের | অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং | বাংলা ও বাঙালি ইস্যুতে বিধানসভা উত্তাল, আবারও সাসপেন্ড শুভেন্দু অধিকারী | পরীক্ষায় বসার অনুমতি চেয়ে মামলা করে কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল দাগিরা | মহাকরণের সামনেই সেনার ট্রাক আটকে দিল কলকাতা ট্রাফিক পুলিশ | মহুয়া মৈত্রের বক্তব্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে | তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে বিজেপিকে তোপ মমতার | SSC-র প্রকাশিত তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অযোগ্যরা | লালনের প্রয়াণ দিবসকেই ‘জাতীয় দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের | নরেন্দ্র মোদীর অবসর জল্পনায় মুখ খুললেন মোহন ভাগবত | পথশ্রী প্রকল্পের দু কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের | বিএসএফ নিরাপত্তা এড়িয়ে তিনবিঘা করিডোর দিয়ে ভারতে প্রবেশ দুই বাংলাদেশি যুবকের | ঠাকুরবাড়িতে এসে সুব্রত ঠাকুরের রোষের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী | শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত, তবে কি চাপের মুখে নতিস্বীকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের? | তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাৎপর্যপূর্ণ পোস্ট মমতা ও অভিষেকের | শুভেন্দু গড়ে ফুটল ঘাসফুল, খাতা খুলতেই পারল না বিজেপি-সিপিএম জোট | পুজোর আগে শর্তসাপেক্ষে কলকাতায় খুলছে রুফটপ রেস্তরাঁ | ট্রাম্পের শুল্কনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ভারতীয় বস্ত্র শিল্পে | বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি মমতার | সুকান্ত গড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় | সুপ্রিম কোর্টে আবারও ডিএ মামলার শুনানি পিছোলো | রাজ্যের SC-ST তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ | এসএসসি নিয়োগ দুর্নীতিতে আবারও সক্রিয় ইডি, একাধিক জায়গায় তল্লাশি | পুজোর আগেই আবারও বাংলায় আসার সম্ভাবনা প্রধানমন্ত্রীর, আসছেন শাহও | মতুয়া ঠাকুরবাড়িতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব | ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়ল শেখ হাসিনা সরকারের সেনা সচিব | আরজি কর কাণ্ডে নয়া মোড়? আবারও সক্রিয় সিবিআই | আগামী মঙ্গলবার বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | উত্তরাখণ্ডে আবারও বিপর্যয়, হড়পা বানে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান-বাড়ি | প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে কুণাল ঘোষের পাঁচ প্রশ্নবাণ | প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্প উদ্বোধনের আগেই নিজের কৃতিত্বের কথা স্মরণ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | মোদীর বঙ্গ সফরের দিনই বাংলা ছাড়লেন দিলীপ ঘোষ | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা, রয়েছে সুনামির সতর্কতাও | বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে আজ দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী | জীবন্ত মানুষের শরীরে জন্মাচ্ছে অসংখ্য সুচ! কারণ অনুসন্ধানে ‘বিজ্ঞান মঞ্চ’ ও মালদা স্বাস্থ্য দপ্তর | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | মোদীর দমদমের সভাতেও ডাক পেলেন না দিলীপ ঘোষ | শিয়ালদহে বাংলাদেশি তকমা দিয়ে মারধর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের | বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে লাফিয়ে বাড়ছে নতুন ভোটারের সংখ্যা | মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার নব রূপকার আখ্যা মন্ত্রী মলয় ঘটকের | বাগদায় ৭৭৫ জন ভুয়ো ভোটার, দাবি বিজেপির প্রাক্তন বিধায়কের | লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ, মৃত মহিলার টাকা ঢুকছে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে | বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে মশাবাহিত রোগ— আতঙ্কে রোগীর পরিবার | ‘দাদা সাহেব ফালকে টেলিভিশন অ্যাওয়ার্ড’ পেলেন অশোকনগরের গৃহিণী পলি ঘোষ | অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ | ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের | নিজের বাড়িতেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল | কুণাল ঘোষের উপস্থিতিতে নাগরিক সভার প্রস্তুতি বৈঠক হল বনগাঁয় | মধ্যমগ্রাম কাণ্ডে নয়া মোড়, খোঁজ মিলল রহস্যময়ীর | শুভেন্দু গড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া অভিষেক, তমলুক ও বারাসত নিয়ে আজ বৈঠকে বসছেন | ভারত-পাকিস্তান যুদ্ধ যেন ভুলতে পারছেন না ট্রাম্প! | ইডি-র পর, সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় | রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকছেন না মুখ্যমন্ত্রী | তৃণমূল নেতাদের গাছে বেঁধে বিচুটি মারার নিদান বিজেপি নেতার | ভারত-পাকিস্তানের উপর নজরদারি চালাচ্ছে আমেরিকা, দাবি মার্কিন বিদেশ সচিবের | রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত মৃত ২ | সরকারি হিসেবে প্রসব সংখ্যা কমলেও, বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদায় | তৃণমূলের স্বাধীনতা দিবসের সভায় মমতাকে ‘আজকের মাতঙ্গিনী হাজরা’ সম্বোধন | ৫০তম মৃত্যুবার্ষিকীতেও ব্রাত্য বঙ্গবন্ধু, তবে কি মুজিব মুক্ত বাংলাদেশ গড়ার পথ আরও প্রশস্থ হল? | পরিবারের দাবি মেনেই সিঙ্গুরের নার্সের মরদেহ কল্যাণী এইমসে স্থানান্তর | ট্রাম্প-পুতিন বৈঠকে কি বেরল কোনও সমাধানসূত্র? | বাংলার প্রাক্তন রাজ্যপালের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর | চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ আন্দোলনকারীদের | লালকেল্লা থেকে নাম না করে আবারও পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী | আবারও হরিয়ানায় আটক বসিরহাটের পরিযায়ী শ্রমিক | মমতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপির পঞ্চায়েত প্রধান | পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে উঠল পাক সেনা বিরোধী শ্লোগান | ‘কন্যাশ্রী’ প্রকল্পের ১২ বছর পূর্তিতে বাংলার মেয়েদের কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? | মুখ্যসচিবকে তবল করে রাজ্য সরকারকে কড়া বার্তা কমিশনের, বেঁধে দেওয়া হল সময়সীমা | ‘ইন্দিরা গান্ধীর মতো অবস্থা হবে তাঁরও’— রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি | বাংলায় এসআইআর হবেই! রাজ্যের আইনজীবীর কথায় বাড়ল জল্পনা | ১ কোটি ৩৫ লক্ষ টাকায় মাত্র দু মাস আগে বানানো নদীবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা মালদার মানিকচকে | ভূতেরাও ভোট দিচ্ছে! ভোটার তালিকা হাতে আসতেই এলাকায় চাঞ্চল্য | সীমান্তে পাক সেনার অনুপ্রবেশ, পাক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি— এরপরও চুপ থাকবে দিল্লি? | পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেফতার DRDO গেস্ট হাউসের ম্যানেজার | ‘ইন্ডিয়া’ জোটের শরিক স্ট্যালিনের রাজ্যেই এবার বাংলার শ্রমিকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা | নবান্নের বৈঠক থেকেই পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার | বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে, এসডিও অফিসে ডেপুটেশন | তৃণমূলের ডেপুটেশন কর্মসূচি ঘিরে আবারও রণক্ষেত্র মালদা | ‘বাংলায় এসআইআর করতে হলে, লোকসভা ভেঙেই করতে হবে’— অভিষেক বন্দ্যোপাধ্যায় | অভয়ার মায়ের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের | অভিষেকের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ বার্তা হুমায়ুন কবীরের | গভীর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেল আট থেকে দশটি বাড়ি | মালদার কালিয়াচক থেকে উদ্ধার প্রায় আড়াই কোটা টাকার মাদক | পঞ্চায়েত প্রধানের সই ও স্ট্যাম্প নকল, থানায় অভিযোগ দায়ের | ছবি ও ঠিকানা পাল্টে ভোট কারচুপির অভিযোগ রাজারহাটের এক যুবকের বিরুদ্ধে | আবারও তামিলনাড়ুর পুলিশের হাতে আটক বাংলার পরিযায়ী শ্রমিক | ‘আরজি কর কাণ্ডে প্রকৃত দোষী শাস্তি পায়নি’— বিস্ফোরক দাবি চিরঞ্জিতের | তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবীরকে ডেকে পাঠাল অভিষেক বন্দ্যোপাধ্যায় | আবারও মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা | তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, একাধিক পর্যটন কেন্দ্র ক্ষতিগ্রস্ত | সুকান্ত মজুমদারকে ঘিরে ‘জয় বাংলা’ শ্লোগান তৃণমূল কর্মীদের | আলাস্কায় ট্রাম্প-পুতিন শান্তি বৈঠকের আগে, বিস্ফোরক অভিযোগ ভলোদিমির জেলেনস্কির | সিএএ এবং এসআইআর নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রশিক্ষণ শিবির শান্তনু ঠাকুরের | নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভ শুভেন্দুর | প্রকৃতি বাঁচাতে ম্যানগ্রোভকে রাখি পরিয়ে অভিনব বার্তা দিলেন সুন্দরবনের মহিলারা | রাহুল-অভিষেক বৈঠক, বঙ্গ রাজনীতিতেও কি তবে নতুন সমীকরণ? | বাংলায় কারোর নাম তালিকা থেকে বাদ করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক | বিশ্বভারতীর কবি প্রয়াণ অনুষ্ঠানে এসে বাংলা ভাষা নিয়ে সরব সুকান্ত মজুমদার | নবান্ন নয়, আইন মেনে প্রতিবাদ সভা করতে হবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং রানী রাসমণিতে, সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের | খুনের আতঙ্কে ঘুম উড়েছে মালদার তৃণমূল নেতার | সিবিআইতে অনাস্থা পরিবারের, তাহলে কি বিচার অধরা অভয়ার? | দিনহাটায় আক্রান্ত নেতা-কর্মীদের বাড়িতে পৌঁছল বিজেপির প্রতিনিধি দল | বাইশে শ্রাবণ বিশ্বভারতীতে রবীন্দ্রনাথকে ঘিরে একগুচ্ছ প্রকল্প ঘোষণা | রবীন্দ্রনাথকে হাতিয়ার করে মমতার বিজেপি বিরোধিতা | মমতার এনআরসি আর বাংলা ইস্যুতে কি অসমের বাঙালি ভোট হারানোর আশঙ্কা হেমন্তের? | ট্রাম্পের শুল্ক নীতির ফলে শেয়ার বাজারে ধ্বস | হেরোইন পাচারে গ্রেপ্তার দুই মহিলা সহ মোট তিন | এক ঠাকুরের ভাষা রক্ষায় লোকসভায় তৃণমূলের পাশে আর এক টেগোর | রবীন্দ্রনাথকে সামনে রেখে তীব্র আন্দোলনের ডাক মমতার | ২৬শে বিজেপির হিন্দুত্বের পাল্টা ইস্যু যে বাঙালি অস্মিতা, বুঝিয়ে দিলেন মমতা | সোনাঝুরি জঙ্গল থেকে রহস্যজনক ভাবে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য | বাংলা থেকে ঝাড়খণ্ডের দায়িত্ব সরিয়ে দেওয়া হল কার্তিক মহারাজকে | রবি ঠাকুরকে বুকে ধরে প্রতিবাদে তৃণমূল সাংসদরা | ‘বাংলার নির্বাচিত সরকারকে কাজ করতে দিতে চাইছে না কমিশন’—অভিষেক | রাজ্যের পাঠানো নাম খারিজ নির্বাচন কমিশনের | বাংলার অপমান নিয়ে জোড়া ফুলের পাশে হাত শিবির | আমেরিকার কাছে মাথা নত করবে না ভারত, স্পষ্ট বার্তা মোদীর | এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্ম সার্টিফিকেট দেখতে চাইলেন মমতা | ‘আমার মেয়ের খুন-ধর্ষণে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত’— অভয়ার মা | বাংলাকে বাঁচাতে দলীয় রং ভুলে ঐক্যের ডাক মমতার | ‘মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে নামাতে নবান্ন অভিযান’— অভয়ার বাবা | ‘উন্মাদের মতো কথা বলছেন শুভেন্দু অধিকারী’— দেবাংশু | ‘চেয়ার ফেলে পালিয়েছেন মাননীয়া’— শুভেন্দু | নবান্ন অভিযানের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে মামলা | খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এবার থেকে গুরুত্ব পাবে বাংলাও | হড়পা বানে নিখোঁজ ৯ ভারতীয় সেনা | বিজেপি নেতাদের আরও বেশি করে ‘জয় বাংলা’ বলার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | কল্যাণের জায়গায় এলেন কাকলী, দায়িত্ব পেলেন শতাব্দীও | ‘ঘরে বসে থাকব না’— উদয়ন গুহ | ‘পুলিশ আর উদয়ন গুহ মিলে আমাকে খুন করতে চেয়েছিল’— শুভেন্দু | ‘মমতাকে এবার ভবানীপুরে হারাব’— শুভেন্দু অধিকারী | কল্যাণের ঢালাও প্রশংসা শুভেন্দুর, অন্য কিছুর ইঙ্গিত কী? | মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ, তাহলে কি দল ছাড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ফের কি হারানো মর্যাদা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর, বাড়ছে জল্পনা | সুদীপের বদলে লোকসভার দলনেতা হলেন অভিষেক | ‘এক ইঞ্চি জমিও কাউকে ছাড়া হবে না’— অভিষেক বন্দ্যোপাধ্যায় | অসম সরকারের এনআরসি নোটিশে গুরুত্ব না দেওয়া নির্দেশ অভিষেকের | খড়দহে বহুতল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক এক | মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক প্রসেনজিতের | বাংলায় রণকৌশল ঠিক করতে সোমে সাংসদদের নিয়ে বৈঠক অমিত শাহর | তীর্থযাত্রীদের ‘জলকর’? শ্রাবণী মেলায় ‘জিজিয়া’ তুল্য ফি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ সুকান্তর | সুপ্রিম কোর্টে আবারও ঝুলে রইল DA মামলার শুনানি | প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন | আবারও স্বমহিমায় ফিরলেন বীরভূমের কেষ্ট, দিলেন ধিক্কার মিছিলের ডাক | শহিদ ক্ষুদিরাম স্টেশন নিয়ে বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ | মহুয়া-কল্যাণ লড়াই চরমে, কল্যাণকে ‘শুয়োর’ বলে আক্রমণ মহুয়ার | সোমবার দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় | রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত থার্ড লাইন নির্মাণের অনুমোদন দিল রেল বোর্ড | ট্রাম্পের হুঁশিয়ারির কাছে কি নতিস্বীকার ভারতের? | ভারতীয় সেনার বড় সাফল্য, ‘অপারেশন অখাল’-এ নিহত ২ জঙ্গি | বাঙালি পাতে ইলিশের রসনা কবে মিটবে, হাপিত্যেস রাজ্যবাসী | স্ত্রী জ্যান্ত কবর দেওয়ার আগেই ভাগ্যের জোরে বেঁচে ফিরলেন স্বামী | ত্রিকোণ প্রেমের পরিণতিতে মা ও মেয়েকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা অভিযুক্তকে | জমা জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশুর, শোকস্তব্ধ এলাকা — কাঠগড়ায় পৌর প্রশাসন | ভোটার তালিকা থেকে বাদ লালু পুত্র! | আরজি কর পিজিটি ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদীরা সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ করেছেন | বিমানবন্দরের কাচ ভেঙে পালানোর চেষ্টা, ধৃত এক বাংলাদেশি নাগরিক | ‘ডিপ ফ্রিজ’-এর হাত ধরে বাংলা ছবি কী আবার ঘুরে দাঁড়াবে? | রাশিয়াকে দুটি পারমাণবিক সাবমেরিন দিয়ে ঘিরে রাখার হুমকি ট্রাম্পের | রাজ্যে প্লাবিত অঞ্চল পারিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী | ‘মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই চলছে বেআইনি কাজ’—দেবাশীষ ভট্টাচার্য | টাকি রোডের উপর লরিতে আগুন | মুখ্যমন্ত্রীর নির্দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোলে মার্কেটে টাস্ক ফোর্স অভিযান | ম্যাট্রিমনি সাইটে আলাপ হওয়া যুবককে হোটেলে ডেকে প্রতারণা, গ্রেপ্তার এক তরুণী ও তার বাংলাদেশি সঙ্গী | ডোমকলে জলমগ্ন রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ! প্রশাসনের দৃষ্টি আকর্ষণে অভিনব কৌশল | স্মার্ট ক্লাস নিয়ে সম্মুখ সমরে সাংসদ বনাম বিধায়ক | তৃণমূলের প্রস্তাব মেনে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের সাংসদদের | বিধানসভা ভোটের আগে পাহাড় রাজনীতিতে কি নতুন সমীকরণ? | মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের | মেট্রোর সম্প্রসারণে কেন্দ্র-রাজ্য তরজা, মালা বনাম শমীক পার্লামেন্টেও উত্তাপ | ‘আগে কর্মচারীদের ডিএ-টা মেটান’—শুভেন্দু অধিকারী | পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামা কাপড় দিতে উদ্যোক্তাদের অনুরোধ মমতার | কলকাতা ও রাজ্যর পুজো‌ উদ্যোক্তারা এবার অনুদান পাবেন এক লাখ টাকার উপরে | এবার পুজোর থিমের নামকরণ মুখ্যমন্ত্রীর | ‘গেরুয়া সন্ত্রাসের ন্যারেটিভ মিথ্যে প্রমাণিত হল’—সাধ্বী প্রজ্ঞা | তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক তৃণমূলের নেতা | আন্দোলনের রূপরেখা কী? তা নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের | প্রমাণের অভাব মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকুসুর খালাস ৭ অভিযুক্ত | ব্যাঙ্গালোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে ফের অনুপ্রবেশ, গ্রেপ্তার ৬ বাংলাদেশী অনুপ্রবেশকারী | মেয়ের প্রেমিকের বাড়িতে বন্দুক নিয়ে হানা, অবশেষে গ্রেপ্তার ‘ভিলেন’ বাবা | ভাষা-আন্দোলনে বোলপুরের পর এবার মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর | আবারও মেট্রো বিভ্রাট, নাকাল নিত্যযাত্রীরা | তৃণমূল বুথ সভাপতি খুনে গ্রেফতার ৩ | এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআরের ইঙ্গিত তৃণমূলের | জলমগ্ন এলাকার ত্রাণ শিবির পরিদর্শনে বিধায়ক নারায়ণ গোস্বামী ও সাংসদ পার্থ ভৌমিক | জয় শ্রীরাম বলতে চাপ, সন্তানকে মার! কলকাতায় এসে দিল্লির শিশুনিগ্রহ কাণ্ডের হাড়হিম বর্ণনা নির্যাতিতার | এবার কি তবে সরকারি কার্নিভালের পাল্টা বিজেপির কার্নিভাল? | বুধবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু | নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের | রাশিয়ার উপকূলে আছড়ে পড়ল সুনামি, সতর্কতা জারি আমেরিকা এবং জাপানেও | বীরভূম থেকে জয়দেব সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী | ‘এনআরসি হতে দেব না’— ফের হুংকার মমতার | জমি‌ অধিগ্রহণের বিবাদ ছাড়াই প্রকল্প করছে ওএনজিসি | ভারত-পাক সংঘর্ষে বাবা-মা হারানো ২২ জন শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী | এসআইআর জল্পনার মধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ কমিশনের | সোমবার রাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর | রংপুরের ঘটনা আবারও প্রমাণ করল বাংলাদেশে হিন্দুরা মুসলমানের সাথে থাকতে পারবে না! | এবার বিহারের বাসিন্দা হলেন সারমেয় | নেতাজিকে মনে করিয়ে ভাষা-সন্ত্রাস ইস্যুতে পরোক্ষে মোদিকে তোপ মমতার | ‘আমাকে না জানিয়েই করা হয়েছে’— বিএলওদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর | বিভিন্ন রাজ্যে থাকা বাংলার ২২ লক্ষ পরিযায়ীকে ঘরে ফিরিয়ে আনার নির্দেশ মমতার | ‘কেন্দ্র বঞ্চনা করলেও উন্নয়ন থামবে না’, মুখ্যমন্ত্রী | ‘টেররিস্টরা টুরিস্টদের মারে না’— পাহেলগাঁও কাণ্ড নিয়ে বিস্ফোরক সাবিত্রী মিত্র | জমিতে চাষ করাকে কেন্দ্র করে কোচবিহারে খুন তৃণমূল কর্মী | ‘শিশুও ছাড় পাচ্ছে না!’–ভিডিও শেয়ার করে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায় | নিজেকে কি ‘শান্তির দূত’ ভাবতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প? | ‘স্বাস্থ্য সাথী’র পরিসংখ্যান তুলে ধরে, ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের | উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের | অপরাজিতা বিল ফেরত পাঠানোয় কেন্দ্রকে বিঁধলেন কুণাল ঘোষ | বাংলার শ্রমিককে ‘বাংলাদেশি’ বলে করে দেওয়া হল পুশব্যাক | কেন মামলা ছাড়লেন বিচারপতি ? | ২৬শে কি বিজেপির মুখ মিঠুন? | বিহারের পর কি পশ্চিমবঙ্গ? এই রাজ্যে কবে হবে এসআইআর? | প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীকে টপকে গেলেন নরেন্দ্র মোদী | কোচবিহারে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ সমাবেশের দিনই, পাল্টা সভা করবে তৃণমূল | ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে একই দিনে পথে নামল বাম-কংগ্রেস | বাংলা সিনেমা-সিরিয়ালে হিন্দি গানের ব্যবহার কমাতে নির্দেশ মমতার | ভাষা-সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না? প্রশ্ন মমতার | বাংলায় বাড়ির কুকুর-ছাগলদেরও আধার কার্ড হয় : দিলীপ ঘোষ | কে হবেন নতুন উপরাষ্ট্রপতি, জল্পনা তুঙ্গে | বেলেঘাটা খালে মেট্রো-পিলার নির্মাণের ফলে বেহাল নিকাশি ব্যবস্থা, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে পুরসভার বৈঠক | ফরাক্কা এক্সপ্রেস থেকে ২৬৮টি কচ্ছপ উদ্ধার | ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’– নয়া প্রকল্প মমতার | বাংলা ভাষা ও বাঙালিদের উপর ‘আক্রমণ’ নিয়ে আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশন | গোপালগঞ্জ হত্যাযজ্ঞের দায়িত্ব নিয়ে ড. ইউনূসের পদত্যাগ করা উচিত | “এবারের খেলায় বোল্ড আউট করতে হবে,”—দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দলনেত্রীর | এবার চোখ দিয়ে জল নয়, আগুন বেরোবে : মমতা | একুশের মঞ্চে বাঙালি অস্মিতায় শান মমতার | “২৬শে ওদের দিয়ে ‘জয় বাংলা’ বলাব”—২১শের মঞ্চ থেকে চ্যালেঞ্জ অভিষেকের | বঙ্গ বিজেপি ছাগলের তিন নম্বর বাচ্চা : ফিরহাদ | তৃণমূলের সভাকে ডিস্টার্ব করতে শুভেন্দুর উত্তরকন্যার ডাক : শতাব্দী রায় | দিল্লির চোখও মমতার সভায় | ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা, ভিড় এড়াতে কোন রাস্তায় যাবেন | আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। নাম না করে শুভেন্দুকে খোঁচা | বঙ্গ রাজনীতির হাইভোল্টেজ সোমবার, কোথায় কোন সভা | ২১শে জুলাই কোন সভায় দিলীপ ঘোষ? | ২১ শে জুলাই যাওয়ার পথে বাসে উদ্দাম নাচ, জলঙ্গি যুব নেতার লাইভ ঘিরে বিতর্ক | ২০ বছর কোমায় থাকার যুদ্ধ শেষ, চিরনিদ্রায় সৌদির ‘স্লিপিং প্রিন্স’ | নির্বাচন-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী হত্যার অভিযোগে তিন পুলিশকর্মী সহ তৃণমূল কর্মীকে জেলে পাঠাল আদালত | গোপালগঞ্জের মানুষ কী মানুষ নয়? | “আরও বাংলায় কথা বলব, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন।” : মমতা বন্দ্যোপাধ্যায় | ২১ শে পাল্টা কর্মসূচির ডাক শুভেন্দুর, ” গুরুত্বহীন ” মন্তব্য মমতার | যৌন হেনস্থার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে, আত্মঘাতী ছাত্রী | বজ্র পাতে পুড়ে গেলো দীঘার জগন্নাথের ধ্বজা | “হিন্দুরা অস্ত্র তৈরী রাখুন।”: শুভেন্দু | ভিনরাজ্যে লাগাতার বাঙালি হেনস্তা, প্রতিবাদে ১৬ জুলাই পথে নামবেন মমতা  | জল-যন্ত্রণায় দুর্বিষহ বসিরহাট ২ নম্বর ব্লকের সাধারণ গ্রামবাসীরা | কসবা কাণ্ডের ছায়া এবার কলকাতার আরও এক কলেজে | কান্দি ল’কলেজে থ্রেট কালচার! আহত দুই ছাত্রী | উসকানি দিয়ে রাজ্যে হিংসা ছড়াচ্ছে বিজেপি : ফিরহাদ | নয়া সমীকরণ : দিল্লির ডাকে দিলীপ ঘোষ

ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় ক্ষুব্ধ মমতা

Mamata Banerjee

ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ। সেখানেই প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ছবি ভাইরাল। সেই ঘটনাতেই তীব্র ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কৃষ্ণনগরের সভা থেকেই ফে একবার মমতার মুখে সর্ব ধর্ম সমন্বয়ের কথা। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন যারা এমন আচরণ করেছেন তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। এমন ঘটনা যে রাজ্যে বরদাস্ত নয় তা ফের একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সবকটাকে গ্রেপ্তার করেছি। এটা বাংলা। উত্তরপ্রদেশ নয়।” একইসঙ্গে মমতা আরও বলেন, “গীতাপাঠ তো আমরা সকলেই বাড়িতে করি। পাবলিক মিটিং করার কী দরকার? দুর্গাপুজো যখন হয়, তখন মিলেমিশে করি। আপনারা কে? যে ভেদাভেদ করছেন। আমি সবধর্মকে নিয়ে চলতে চাই। নতুন ধর্ম আমদানি করেছেন।” গত ৭ ডিসেম্বর ব্রিগেডে ছিল লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগেই আয়োজিত হয়েছিল সেই সভা। সেখানেই উপস্থিত হয়েছিলেন ভারতের বিভিন্ন প্রান্তের ধর্মগুরুরা। ব্রিগেডের(Brigade) সেই মাঠেই প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দুই বিক্রেতা। অভিযোগ সেই সময়ই নাকি অনুষ্ঠানে সামিল হওয়া কয়েকজন যুবক নাকি তাদের হেনস্থা করেন। শুধু তাই নয় প্যাটিসের বাক্সও উল্টে দেওয়া হয়েছিল। এমনকি তাদের মারধর ও উঠবোস করানোরও অভিযোগ উঠেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশি সময় নেয়নি। ধর্মীয় অনুষ্ঠানের জায়গায় চিকেন প্যাটিস বিক্রি কেন, এই প্রশ্ন তুলেই বিক্রেতাকে হেনস্থা করা হয়। এই ঘটনা সামনে আসার পর আগেই ফুঁসে উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার কৃষ্ণনগরের মঞ্চ ক্ষোভ প্রকাশ খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এসআইআর ইস্যুতে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা মমতার

Mamata Banerjee

এসআইআর(SIR) নিয়ে এই মুহূর্তে রাজ্যে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। সেই পরিস্থিতিতেই এবার কোচবিহারের মঞ্চ থেকে দলীয় কর্মীদের বিশেষ বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। এসআইআরের এই পরিস্থিতিতে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গেই তুলনা করছেন মমতা। সেই পরিস্থিতিতেই সকলকে একসঙ্গে এবং দলগতভাবেই চলার নির্দেশ দিলেন মমতা(Mamata Banerjee)। একইসঙ্গে কোচবিহারের মানুষদের চিন্তা মুক্ত থাকারও বার্তা দিলেন তিনি। এসআইআর(SIR) প্রক্রিয়ায় কোনও সাধারণ মানুষ যদি সমস্যায় পড়েন তাঁর সাহায্যার্থে দ্রুত এগিয়ে যাওয়ার বার্তা দলীয় কর্মীদের দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে দল যাতে এই সময় ঐক্যবদ্ধ ভাবে থাকে সেই নির্দেশও দিয়েছেন মমতা। এই পরিস্থিতিতে সরাসরি যুদ্ধের সঙ্গেই তুলনা করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, “বিএলএরা যেমন কাজ করছেন করবে। দলও যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়।” এদিন কোচবিহারের সভা থেকেই সাধারণ মানুষকেও অভয় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কাউকে যদি হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তিনি যেন সেখানে যান সেই বার্তাই দিয়েছেন মমতা। যে যে কাগজ বা নথি তাদের কাছে রয়েছে সেই সমস্ত নিয়েই যাওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। একইসঙ্গে কোনও ডকুমেন্টের ক্ষেত্রে সমস্যা হলে সেখানে যাতে তাদের সরকার ও দল সাহায্য করে সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

মোদির মুখে “বঙ্কিমদা”, নাম না করেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

Mamata Banerjee

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(Bankim Ch Chatterjee) ইস্যুতে এবার নাম না করেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। সংসদে অধিবেশন চলাকালীন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে(Bankim Ch Chatterjee) বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। লোকসভার ভেতরে তো বটেই, এই নিয়ে বাইরেও প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার কোচবিহারের সভা থেকে নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেমনভাবে এমজন মনীষিকে এভাবে সম্বোধন করতে পারেন তিনি সেই নিয়েই প্রশ্ন তুলছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এসআইআর আবহে এই মুহূর্তে তৃণমূলের(TMC) অন্যতম প্রধান হাতিয়ার হল বাংলা ও বাঙালি। যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দিকে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে(Bankim Ch Chatterjee) নিয়ে প্রধানমন্ত্রীর এমন মন্তব্য যে বিজেপির অস্বস্তি খানিকটা হলেও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। কোচবিহারের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাঁকে এইটুকু সম্মান দিলেন না! আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে। তাতেও ক্ষমা হবে না”। বিজেপির এমন নানান মন্তব্য নিয়েই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি মঙ্গলবার সংসদের বাইরে তৃণমূলের সাংসদরা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের ছবি হাতে নিয়ে মৌন প্রতিবাদও জানিয়েছেন।

সীমান্ত এলাকায় পুলিশকে বিশেষ নির্দেশ মমতার, আক্রমণ করলেন বিজেপিকে

Mamata Banerjee

কোচবিহারে দুদিনের সফর। সেখানে গিয়েই এবার বর্ডার এলাকা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিশেষ করে সেখানে রাজ্য পুলিশকে অনেক বেশি প্রো অ্যাক্টিভ হওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সাফ বার্তা বর্ডার থেকে নাকি অনেক কিছু এধার উধার হচ্ছে। সেসব বন্ধ করতে আরও বেশি করে নাকা চেকিং বাড়ানো উচিৎ বলেই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রথমদিন প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মমতা। সেখান থেকেই তিনি বলেন, “কোচবিহার জেলা বর্ডার জেলা। আইনশৃঙ্খলা ভালোভাবে দেখে রাখতে হবে। বর্ডার এলাকায় অজথা কোনও হস্তক্ষেপ মানা যাবে না। বিশেষ করে এলাকার আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে হবে বলেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তিনি আরও জানান, ”রাজ্যের যারা অফিসার আছেন তাঁদের বলব, ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না! তবে প্রো অ্যাকটিভ হন”। একইসঙ্গে আরও বেশি করে নাকা চেকিংয়ের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ”বর্ডার দিয়ে প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে। নাকাচেকিংটা ঠিকমতো করুন।” সেই মঞ্চ থেকে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। মমতা বলেন, “যাঁরা বেশি সমালোচনা করেন, তাঁরাই এটা খেয়ে যায়! আর দোষ হয় অন্য লোকের। সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার!”

সাসপেন্ড হুমায়ুন, বহরমপুরের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee

শৃঙ্খলাভঙ্গের দায়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে(Humayun Kabir) সাসপেন্ড করেছে তৃণমূল(TMC)। তার কয়েক ঘন্টা পরই বহরমপুরের সভায় তৃণমূল নেত্রী তথা মুক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখান থেকেই নাম না করেই হুমায়ুন কবীরকে(Humayun Kabir) বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার(Mamata Banerjee) সাফ বক্তব্য একটা ধান পচে গেলে বাকিদের বাঁচাতে সেই ধানকে সরিয়ে দেওয়াই নাকি উচিৎ। তৃণমূলের এই পদক্ষেপের পরই বঙ্গ রাজনীতি মহলে শুরু হয়ে গিয়েছে নানান কানাভুসো। বেশ কয়েক মাস ধরেই দল বিরোধি মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের(TMC) অস্বস্তি বারবার বাড়াচ্ছিলেন হুমায়ুন কবীর। সম্প্রতি বহরমপুরে বাবরি মসজিদ তৈরি নিয়েও একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছিলেন এই তৃণমূল বিধায়ক। অবশেষে তাঁকে সরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এরপরই বহরমপুরের সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বার্তা। তিনি জানিয়েছেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নইলে বাকি গুলোও পচে যায়। বৃহস্পতিবার সকালেই সাংবাদিক সম্মেলন করেছিলেন ফিরহাজ হাকিম। সেখান থেকেই তিনি হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। সেখানেই ফিরহাদ জানিয়েছিলেন, “দল হুমায়ুনের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখবে না।”

মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে আরও অস্বস্তিতে তৃণমূল

সম্প্রতি তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বারবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর নির্দেশ দিলেও, বাস্তবে ছবিটা অন্যরকম। তৃণমূলের চরম গোষ্ঠী কোন্দলের ছবি আবারও প্রকাশ্যে। তৃণমূল পরিচালিত পুরসভার কাউন্সিলর তথা আইএনটিটিইউসি(INTTUC)-র জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ওই পুরসভারই ভাইস চেয়ারম্যান। বোর্ড মিটিংয়ে, রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সম্প্রতি রাজ্যের বেশ কিছু পুরসভার পাশাপাশি ওল্ড মালদা পুরসভার চেয়ারম্যানকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অপসারণ হয়েছে। নিজের ইস্তফা পত্র জমাও দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। এরপরই ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকেন। সেখানেই কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসি(INTTUC)-র সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। মালদা থানায় অভিযোগও দায়ের করেন পুরসভার ভাইস চেয়ারম্যান। শাসক দলের এই গোষ্ঠী কোন্দলের ছবি সামনে আসতেই তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপিও। ভাইস চেয়ারম্যানের অভিযোগ, সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছে। তা অফিশিয়াল ভাবে জানানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল। আর সেখানেই এই কাউন্সিলর রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উচ্চ নেতৃত্বের নির্দেশেই তিনি মালদা থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই অভিযুক্ত কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। তাঁর দাবি, তিনি ২০১১ সালের আগে থেকে দল করছেন। কোথাও অন্যায় দেখলেই প্রতিবাদ করেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যানকে কটাক্ষ করতেও ছাড়েননি ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। চেয়ারম্যান যখন অপসারণ হয়েছে। সেই পুরবোর্ডের কোনও গুরুত্বই নেই। সেখানে যা হবার তাই হচ্ছে। এই করতে করতে তৃণমূল দলটাই উঠে যাবে।” আগামী ৩রা ডিসেম্বর মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দলের গোষ্ঠীদ্বন্দ্বের এই ছবি নিঃসন্দেহেই দুশ্চিন্তায় রাখবে তৃণমূলকে। কেননা বাংলায় বিধানসভা নির্বাচনের আর খুব বেশি বাকি নেই।

ঠাকুর নগরের সভা থেকে এসআইআর নিয়ে তোপ মমতার

Mamata Banerjee

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগেই এসআইআর নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। এবার মতুয়াদের এলাকা থেকেই কেন্দ্রের বিজেপি(BJP) সরকরকে একহাত নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভা থেকেই মমতার মুখে স্পষ্ট বার্তা, বীরভূমে জন্মেছে বলেই কিছু করতে পারছে না। নইলে তাঁকেও হয়ত এসআিআরের নাম করে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হত। বিধানসভার দিন যত এগিয়ে আসছে। ততই তৃণমূলও বাংলা ও বাঙালি অস্মিতায় শান দিতে শুরু করেছে। এসআইআর ঘোষণা হওয়ার আগে থেকেই বাংলা ও বাঙালির ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস(TMC)। বারবারই তারা বিভিন্ন জায়গায় বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে যেমন সোচ্চ্বার হয়েছিল। তেমনই বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের নাকি নানান অত্যাচারের সম্মুখীনও হতে হওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন মতুয়াগড়ে সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেও তাঁর মুখে বারবার বাংলা ও বাঙালির বিষয়ও উঠে এল। মতুয়াগড় ঠাকুরনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি? ভীরভূমে জন্মেছি, নইলে আমাকেও বাংলাদশি বলে দিত”। তিনি আরও বলেন, ”ভয় পাবেন না। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না।” আগামী ডিসেম্বরেই এসআইআরের তালিকা প্রকাশ হবে। সেই তালিকার পর যে বহ্গ রাজনীতি অন্যদিকে মোর নিতেই পারে তা বলার অপেক্ষা রাখে না।

বিএলও-দের দুর্দশার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

Mamata Banerjee

এসআইআরের(SIR) শুরু থেকেই বিরোধিতা করে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার রাজ্যে এসআইআর(SIR) বন্ধ করার কতা বলে নির্বাচন কমিশনকে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিশেষ করে এই মুহূর্তে বিএলও-দের(BLO) যে পরিস্থিতি হয়েছে, সেই কথা উল্লেখ করেই নির্বাচন কমিশনকে কার্যত একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। এবার যে এসআইআর নিয়ে লড়াইটা একেবারে চরমে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR)। এই মুহূর্তে এনুরমারেশন ফর্ম দেওয়ার কাজ প্রায় শেষের পথে। কয়েকদিন পর থেকেই শুরু হবে ফর্ম জমা নেওয়ার কাজ। তারপর বিএলও দেরই কেই কাগজ তুলে দিতে হবে নির্বাচন কমিশনেক পোর্টালে। এই মুহূর্তে এই কাজ নিয়েই বারবার অভিযোগ তুলেছিলেন বিএলওরা(BLO)। প্রতিদিনই প্রায় কোনও না কোনও জায়গায় বিক্ষোভ করতে দেখা গিয়েছে বিএলও-দের। এমনকি কয়েকদিন আগে এই কাজের চাপে এওকজন মহিলা বিএলও-র আত্মহত্যার কথাও সামনে এসেছিল। এমন পরিস্থিতিতেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরহ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই পরিস্থিতিতে সাহায্য না করে কিংবা সময়সীমা না বাড়িয়ে কলকাতার সিইও দপ্তর ভয় দেখাচ্ছে, বলেই অভিযোগ শানিয়েছেন তিনি। বিএলও-দের কথা বিবেচনা করেই এই মুহূর্তে এসআইআর থামানোর কথা বলে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন প্রবল চাপের মধ্যে যেভাবে বিএলও-দের কাজ করতে হচ্ছে, তাতে ৪ ডিসেম্বরের মধ্যে সকলের পক্ষে ভোটারদের ফর্ম আপলোড করা সম্ভব কিনা। এমন পরিস্থিতিতে অসম্পূর্ণ ফর্মও তোলা হতে পারে বলে আশঙ্কা করছেন মমতা। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার কথাও বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো।

SIR-এ বলি ২৮! নির্বাচন কমিশনকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee

রাজ্যে এসআইআর(SIR) শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর বাড়তে শুরু করেছে। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এবার এসআইআরের জন্য তৈরি হওয়া আতঙ্ক এবং একের পর এক আত্মহত্যার ঘটনায় নির্বাচন কমিশনের(Election Comission) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের জন্যই নাকি এখনও পর্যন্ত ২৮ জনের প্রাণ গিয়েছেন বলেই মনে করছেন মমতা(Mamata Banerjee)। রাজ্যে এসআইআর(SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার ঘটনা শোনা যাচ্ছে। এমনকি বিএলও-রাও নাকি অত্যন্ত বিধ্বস্ত। ইতিমধ্যেই বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিএলও-র(BLO) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।  পরিবারের সদস্যদের দাবী নাকি এই কাজের চাপের জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সেই বিএলও। এই সমস্ত ঘটনা নিয়েই এবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। তাঁ সাফ বার্তা, নির্বাচন কমিশনের এমন অপরিকল্পিত সিদ্ধান্তের জন্যই নাকি মূল্যবান প্রাণগুলো চলে যাচ্ছে। বুধবারই এক্স হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আজ আরও একজন বিএলওকে হারালাম। অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা। এসআইআরের এত চাপ নিতে পারেননি।’ সেখানেই মমতা লেখেন, ‘অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে, কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে। যে কাজ করতে আগে ৩ বছর সময় নেওয়া হয়েছে,  রাজনীতির কারণে এবার তা ২ মাসে করা হচ্ছে।“ এই মাস থেকেই শুরু হয়েছে এসআইআর(SIR)। তার আগে নির্বাচন কমিশনের তরফে বলে দেওয়াই হয়েছে যে ২০০২ সালে যাদের নাম রয়েছে বা আত্মীয়দের নাম রয়েছে। তাদের কোনওরকম চিন্তা নেই। তবুও মানুষের মনেন নানান প্রশ্ন রয়েই গিয়েছে। সেইসঙ্গে চলছে নানান হিসাব নিকাশও।

সম্প্রীতিতে জোর তৃণমূলের, সমাবেশে উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

Mamata Banerjee

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছরেরর কম সময় বাকি। এই মুহূর্তে রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR) প্রক্রিয়া। সেই পরিস্থিতিতেই সংহতি ও সম্পৃতির ওপর জোর তৃণমূল কংগ্রেসের। আগামী ৬ ডিসেম্বর রাজ্যে বিরাট ভাবে পালিত হতে চলেছে সংহতি দিবস(Sanhati Divas)। সেখানেই উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বোভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ছাব্বিশের নির্বাচনের আগে এখন থেকেই কোমড় বাঁধছে তৃণমূল কংগ্রেস(TMC)। প্রতিবছরই ৬ ডিসেম্বর রাজ্যে পালিন করা হয় সংহতি দিবস। এবারও যে তার অন্যথা হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই দিনকে কেন্দ্র করে এবার তৃণমূলের(TMC) তরফে মলা সমাবেশ করারই পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে মেয়ো রোডের এই সমাবেশ উপস্থিত থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই সমাবেশ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ছাত্র যুব ও সংখ্যা লঘু সংগঠনকে। দলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের তরফে জানানো হয়েছে,  ”প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য, সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। এবারও সেটাই হবে। আমাদের ছাত্র, যুব সংগঠন, সংখ্যালঘু সংগঠন মিলে তার আয়োজন করছে। সকলে আমরা ওই অনুষ্ঠানে অংশ নেব।” সেদিনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই যে সবচেয়ে বেশি নজর রয়েছে সকলের তা বলাই বাহুল্য। সেদিনের সমাবেশ থেকে তারা কী বার্তা দেন সেটাই দেখার।