৩৭ দিন পর জামিন পেলেন মেসি ট্যুরের সংগঠক শতদ্রু দত্ত

যুবভারতী কান্ডের ৩৭ দিন পর জামিনে মুক্তি পেলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত(Satadru Dutta)। শোনাযাচ্ছে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে নাকি ছাড়া পেয়েছেন তিনি। তবে সেইসঙ্গে একাধিক শর্ত সাপেক্ষেই ছাড় পেলেন ভারতে লিওনেল মেসি ট্যুরের প্রধান আয়োজক শতদ্রু দত্ত(Satadru Dutta)। জামিনে তিনি ছাড়া পেলেও এই মুহূর্তে কলকাতার বাইরে যেকে পারবেন না তিনি। একইসঙ্গে তাঁর সমস্তরকম নথিও জমা রাখতে হবে। গত ১৩ ডিসেম্বর কলকাতায় মেসি(Lionel Messi) ট্যুরের সময়ই যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। লিওনেল মেসিকে মাঠে দেখতে না পেয়ে গ্যালারী থেকেই সমর্থকরা তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। বহু টাকার টিকিট কেটেও, মাঠে অত্যাধিক ভিড় থাকার ফলে তারা সকলেই কার্যত মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন। এই পরিস্থিতিতেই যুবভারতী পরিণত হয়েছিল রণক্ষেত্রে। এরপরই এই ট্যুরের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে(Satadru Dutta) বিমান বন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ছাড়াই চলেছিল মেসির বাকি সফরটা। প্রথমে পুলিশ কাস্টডি এবং তারপর জেল হেফাজত হয়েছিল শতদ্রু দত্তের। পরপর কয়েকটি প্রচেষ্টায় ব্যর্থ হলেও, শেষপর্যন্ত সপ্তাহের শুরুতেই জামিনে মুক্ত হলেন শতদ্রু দত্ত। যদিও অনেক শর্তসাপেক্ষেই এবার মুক্তি পেয়েছেন শতদ্রু দত্ত। এই পরিস্থিতিতে অবশ্য শহর ছাড়তে পারবেন না তিনি।
ভয়াবহ দুর্ঘটনার কবলে লিও মেসির বোন

লিওনেল মেসির(Lionel Messi) পরিবারে বিরাট অঘটন। গাড়ী দূর্ঘটনায় গুরুতর আহত লিওনেল মেসির বোন মারিয়া সল মেসি(Maria Sol Messi)। আগামী মাসেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মেসির বোনের। কিন্তু এই একটী দূর্ঘটনাই আপাতত বদলে দিয়েছে সমস্ত হিসাব। রোজারিও-তে এই ঘটনা হওয়ার পর দ্রুত হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। শোনাযাচ্ছে এখন নাক বিপদমুক্ত রয়েছেন মেসির(Lionel Messi) বোন। শোনাযাচ্ছে গাড়ি চালাতে চালাতে হঠাৎই নিয়ন্ত্রন হারান মেসির(Lionel Messi) বোন মারিয়া(Maria Sol Messi)। এরপরই একটি দেওয়ালে আঘাত করে তাঁর গাড়িটি। সেখানেই বেশ বড়সড় চোট পান এলএম টেনের বোন। শোনাযাচ্ছে পুড়ে যাওয়ার পাশাপাশি এখন স্পাইনাল কডেও নাকি ফ্র্যাকচার হয়েছে তাঁর। যদিও এই দূর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গিয়েছে চিকিৎসা। মেসির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত নাকি তিনি বিপদের বাইরেই রয়েছেন। আগামী ৩ জানুয়ারি ইন্টার মিয়ামিরই কোচিং স্টাফের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল লিওনেল মেসির বোন মারিয়া সল মেসির। যদিও সেই বিয়ে আপাতত পিছিয়ে গিয়েছে। সেই বিয়েতে লিওনেল মেসি সহ গোটা পরিবারেরই নাকি যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বোনের এমন দূর্ঘটনায় যে লিও মেসিও বেশ উদ্বিগ্ন তা বলার অপেক্ষা রাখে না। মেসির মা-ই অবশ্য মারিয়ার শারীরিক উন্নতির কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গুরুতর আহত হলেও, এখন তিনি বিপদের বাইরে রয়েছেন। তবে পুরোপুরি সেরে উঠতে এখন বেশ কয়েকদিন সময় লাগবে। এই মুহূর্তে পরিবারের সকলেই তাঁর পাশে রয়েছেন। আর্জেন্তিনার জনপ্রিয় সাংবাদিক অ্যাঞ্জেলকে মেসির বাড়ের তরফে জানানো হয়েছে যে তাঁর হাত এবং কব্জি ভেঙে গিয়েছে। তবে বিপদ সীমার বাইরে রয়েছে। গাড়ির নিয়ন্ত্রন হারানোর কথা শোনা গেলেও, আরও নানান কথাও শোনাযাচ্ছে। তবে মেসির বোন যে সুস্থ রয়েছে সেই কথা স্পষ্ট করে দিয়েছেন তাঁরই মা।
মাঠে লিওনেল মেসিকে না রাগানোরই পারমর্শ মর্গ্যানের

লিওনেল মেসি(Lionel Messi) মাঠে থাকা মানেই অবিশ্বাস্য ঘটনা ঘটাতে পারেন। আর সেই মেসিই(Lionel Messi) যদি রেগে যান। তার ফলাফল যে ভয়াবহ হতে পারে, তা নিজে মুখেই জানালেন মেজর লিগ সকারের প্রাক্তন ফুটবলার লুইস মর্গ্যান(Lewis Morgan)। মেসিকে রেগে খেলতে দেখেছেন তিনি। আর সেই ম্যাচের ফলাফল যে কী হয়েছিল তা এখনও পর্যন্ত ভুলতে পারেননি মর্গ্যান। মেসির ভয়ঙ্কর আক্রমণে ম্যাচের একটা অর্ধেই শেষ হয়ে গিয়েছিল তারা। তাই মর্গ্যানের পরামর্শ, এলএমটেন-কে(Lionel Messi) যেন কেউ মাঠে রাগিয়ে না দেয়। ইন্টার মিয়ামি(Inter Miami) বনাম নিউইয়র্ক বুলসের(Newyork Red Bulls) ম্যাচের সময়ই ঘটেছিল এই ঘটনা। সেই ম্যাচ ছিল ইন্টার মিয়ামির ঘরের মাঠে। প্রথমার্ধে নিউইয়র্ক রেড বুলস ১-০ গোলে এগিয়ে গিয়েছিল। আর সেই ফলাফলটাই যেন মেসিকে হঠাৎ করে খানিকটা রাগিয়ে দিয়েছিল। এতদিন সেই কথা না বললেও, অবশেষে ক্রুদ্ধ মেসির(Lionel Messi) ভয়ঙ্কর হয়ে ওঠার কথা জানালেন মর্গ্যান(Lewis Morgan)। এক গোলে এগিয়েছিল তারা ঠিকই। কিন্তু সেই ম্যাচই পরে নিউইয়র্ক বুলস হেরেছিল ৬-১ গোলে। সেখানে পাঁচটি অ্যাসিস্টই ছিল লিও মেসির(Lionel Messi)। সঙ্গে একটি গোলও করেছিলেন তিনি। লুইস মর্গ্যান জানান, “মেসি যে সেরা ফুটবলার, সেটা সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে অত্যন্ত রাগের সঙ্গে খেলছিলেন তিনি। আর মেসি যখন রেগে থাকেন মাঠে, সেই সময় আমি একেবারেই তাঁর বিপরীত দলে থাকতে রাজি নই। সেই ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। সেইসঙ্গে একটি গোলও ছিল তাঁর ঝুলিতে”। বার্সা(Barcelona), পিএসজি ছেড়ে এখন লিওনেল মেসির(Lionel Messi) গন্তব্য মেজর লিগ সকার। সেখানেও মেসি ম্যাজিক অব্যহত। আর মেসি রেগে গেলে কী হতে পারে এবার মর্গ্যান সেটাও শোনালেন। আর সকলকে যে বাড়তি সতর্কও করে দিচ্ছেন আগে থেকে তাও বলার অপেক্ষা রাখে না।
কলকাতার আর্জেন্তাইন ভক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের সৌরভের

মেসি(Lionel Messi) নিয়ে বিতর্কের আবহেই এবার কলকাতার মেসি ভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে নির্দিষ্ট সময়ের বহু আগেই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি। এরপরই রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী প্রাঙ্গন(YBK Ground)। সেই সময় থেকে কলকাতার আর্জেন্তিনা ফ্যানস ক্লাবের এক কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে কটুক্তি করতে থাকেন। তার বিরুদ্ধেই এবার সরব হলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। আর তাতেই সুনাম নষ্ট হচ্ছে বলেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র তাই নয় এই মন্তব্য গুলো তাঁর মানসিক শান্তিও বিঘ্ন করছে। এমন সমস্ত অভিযোগ জানিয়েই থানায় অভিযোগ করেছেন সৌরভ। গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। কিন্তু সেই অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। সেই পরিস্থিতিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হঠাৎই বিস্ফোরক অভিযোগ করা শুরু করেছিলেন কলকাতার আর্জেন্তিনা ফ্যানস ক্লাবের কর্তা উত্তম সাহা(Uttam Saha)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বিরুদ্ধে নানান কটু্ক্তি, বিরূপ মন্তব্য করে চলেছিলেন এই উত্তম সাহা। এবার তারই বিরুদ্ধে সরব হয়েছেন সৌরভ। ইচ্ছাকৃতভাবে তাঁর সুনাম নষ্ট করা হচ্ছে বলেই অভিযোগ এনেছেন তিনি। শুধুমাত্র তাই নয় এই ম্তব্য গুলোর ফলে তাঁর মানসিক শান্তিও বিঘ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌরভ। সৌরভ অভিযোগে জানিয়েছেন, উত্তম সাহা তাঁর বিরুদ্ধে জেনেশুনে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর মন্তব্য করেছেন। এর ফলে সৌরভের সুনাম নষ্ট হয়েছে এবং তাঁর বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। এই মন্তব্যের ফেল তাঁর মানসিক শান্তি ও সুনাম নষ্ট হচ্ছে। মেসির সফরে সৌরভ অতিথি হিসেবে গিয়েছিলেন, এর বাইরে তাঁর কোনও যোগ নেই। কয়েকদিন আগেই শুভশ্রীকে নিয়ে ট্রোলের জবাবে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজ চক্রবর্তী। এবার সেই পথেই হাঁটলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
ভারতের বিশ্বকাপের জার্সি মেসির গায়ে

আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) নামবে ভারতীয় দল(India Team)। সেখানে নতুন জার্সি পরে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav)। সেই জার্সি পরেই এবার ছবি তুললেন লিওনেল মেসি(Lionel Messi)। গিলদের(Shubman Gill) বিশ্বকাপে নামার আগেই তাদের জার্সি গায়ে উঠল এলএম টেন-এর(Lionel Messi)। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। সেখানেই আবার কুলদীপ যাদবের সঙ্গেও নাকি দেখা করেছিলেন লিওনেল মেসি। দিল্লির অনুষ্ঠানেই আইসিসির সভাপতি হিসাবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি লিওনেল মেসির(Lionel Messi) হাতে তুলে দিয়েছিলেন জয় শাহ। সেই জার্সি পরেই এবার ফটোসেশন করলেন খোদ লিওনেল মেসি(Lionel Messi)। সেই অনুষ্ঠানের পরই ভারতীয় অ্যাথলিট এবং ক্রিকেটার কিলদীপ যাদবের সঙ্গে দেখা করেছিলেন এলএম টেন। সেখানেই লিওনেল মেসির গায়ে ছিল ভারতীয় দলের এই নতুন জার্সি। গো.ট ট্যুর ইন্ডিয়া সেরে ভারত ছেড়েছেন এলএম টেন। ভারত ছাড়ার সময়ই সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সফর নিয়ে কোলাজ ভিডিও দিয়েছেন এলএম টেন। তারপরই সোশ্যাল মিডিয়াতে মেসির ভারতীয় দলের জার্সি পরা ছবি সকলের সামনে। সেই ছবি দেখেই আপ্লুত সকলে। বিশ্বকাপের আগে মেসির গায়ে ভারতীয় দলের নতুন জার্সি দেখে সকলেই অত্যন্ত খুশি। আগামী ফেব্রুয়ারীতে ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেখানে এই নতুন জার্সি পরেই খেলবেন তারা।
ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস

মেসিকে(Lionel Messi) ঘিরে যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা। শেষপর্যন্ত ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যহতি নিলেন অরূর বিশ্বাস(Aroop Biswas)। মঙ্গলবারই মুখ্যমন্ত্রীকে(Mamata Banerjee) নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস(Aroop Biswas)। কিছুক্ষণ পরই সেই চিঠি গ্রহন করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ তদন্ত চলার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন অরূপ বিশ্বাস। আপাতত তদন্ত চলাকালীন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দফতরও সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গত ১৩ ডিসেম্বর গো.ট ট্যুর ইন্ডিয়াতে পরথম ভেন্যু ছিল কলকাতা। সেখানেই নেমেছিলেন খোদ লিওনেল মেসি(Lionel Messi)। মেসিকে ঘিরে প্রথম দিন থেকেই কলকাতায় ছিল সাজো সাজো রব। যুবভারতী স্টেডিয়াম সেদিন মেসিকে দেখার জন্য ভরে গিয়েছিল কানায় কানায়। মেসিকে ঘিরে গোটা মাঠে ছিল মৌমাছির চাকের মতো ভিড়। সেখানেই মেসির সঙ্গে ছিলেন সদ্য ইস্তফা দেওয়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। মেসিকে দেখতে চেয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু মাঠ দখল করে মেসিকে ঘিরে থাকলেন শুধু নেতা, মন্ত্রী, হেভিওয়েট থেকে সেলিব্রিটিরা। মেসিকে বারবার দেখতে চাইলেও ভক্তরা কিছুই পাননি। এরপরই পরিস্থিতি খারাপ দেখে এবং বিরক্ত হয়ে মেসিকে নিয়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরই ম্যানেজার। লিওনেল মেসি বেড়িয়ে যেতেই মাঠে শুরু ধুন্ধুমার। বোতল ছোড়া থেকে স্টেডিয়াম কার্যত ভাঙচুর হয়েছিল। এরপরই সকলের নিশানায় ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন হওয়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। তাদের সকলেরই অভিযোগ মেসিকে ঘিরে সবসময়ই ছিলেন ক্রীড়ামন্ত্রী এবং তাঁর পরিবারের কিছু সদস্যরা। প্রতিটি ছবিতেই দেখাও যাচ্ছে ক্রীড়ামন্ত্রীকে। আর সেটা নিয়েই কার্যত ক্ষোভে ফুঁসছিল অগুন্তী সমর্থকরা। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যমেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন সকলে। তাঁর ইস্তাফার দাবীতেও সরব হয়েছিলেন সকলে। শেষপর্যন্ত নিজে থেকেই সেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েই সেই সিদ্ধান্ত জানানোর কিছুক্ষণের মধ্যেই অবশ্য তা গ্রহনও করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
“আবার আসিব ফিরে “- সফর শেষে ভক্তদের প্রতিশ্রুতি মেসির

সুযোগ পেলে ভারতে তিনি আবার আসবেন। দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম(Arun Jaitley Stadium) থেকেই তাঁর অগুন্তী ভক্তকে কথা দিয়েই গোট ট্যুর শেষ করলেন লিওনেল মেসি(Lionel Messi)। কলকাতা দিয়ে শুরু, সোমবার দিল্লি দিয়ে শেষ বহু প্রতিক্ষীত গোট ট্যুর ইন্ডিয়ার। সেখানেই আপ্লুত লিওনেল মেসি(Lionel Messi), লুই সুয়ারেজরা। ভারতের মানুষের এমন ভালোবাসা পেয়ে লিও যে উচ্ছ্বসিত তা লোকাতে পারলেন না। তাই তো ট্যুর শেষে মেসি বলেই ফেললেন, খেলার জন্য হোক বা অন্য কোনও উপলক্ষ, ভারতে আমরা আসবই। আর এই কথাটাই যে মেসি ভক্তদের কাছে সবচেয়ে বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না। মুম্বইয়ের(Mumbai) ঝাঁ চকচকে অনুষ্ঠানের সোমবার মেসি গিয়েছিলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। মুম্বইয়ের তুলনায় খানিকচা সাদামাটাই ছিল এদিনের অনুষ্ঠান। কিন্তু লিওনেল মেসি(Lionel Messi) ছিলেন প্রাণবন্ত। যেমন কচি কাচাদের সময় মাঠে খেলে কিছুক্ষণ সময় কাটালেন তিনি। তেমনই দর্শকদের আরও আনন্দ দিতে একের পর এক লম্বা শট মেসি(Lionel Messi), সুয়ারেজরা(Luis Suarez) পাঠালেন গ্যালারীতে। আর মেসির(Lionel Messi) পাঠানো বল নিতে তখন গ্যালারীতে কাড়াকাড়ি। এরপরই সংবর্ধনার পালা। দিল্লি মুখ্যমন্ত্রী সংবর্ধনা দিলেন এলএম টেনকে। এরপরই মেসির পাশে আইসিসি সভাপতি জয় শাহ। মেসির হাত ফের একবার ভরে উঠল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ মেসির সঙ্গে এক মঞ্চে ভাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। গোটা গ্যালারীতে তখন মেসি মেসি চিৎকার। লিওনেল মেসিও তখন আপ্লুত। আবাগতাড়িত মেসি মঞ্চ থেকে তাঁর ভক্তদের উদ্দেশ্যে বললেন, “এখান থেকে পাওয়া ভালোবাসা নিয়ে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু আবারও ভারতে ফিরবই। সেটা কোনও খেলার জন্য হোক কিংবা অন্য কোনও উপলক্ষ্যে হোক, ভারতে আমরা আবারও আসবই। আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। এই কদিন থেকে ভারতের সকলের থেকে যে পরিমান ভালোবাসা আমি পেয়েছি, সেই অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানো সম্ভব নয়”। এদিনও দিল্লির মাঠে খোশ মেজাজেই ছিলেন লিওনেল মেসি। মঞ্চে ভাইচুং ভূটিয়ার(Bhaichung Bhutia) সঙ্গে নানান কথাবার্তাও বলতে দেখা গেল তাঁকে। তারপর স্টেডিয়াম ছাড়ার সময় দুহাত তুলে সকলকে ধন্যবাদ জানিয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি।
মেসিকে টি-২০ বিশ্বকাপে ভারত-ইউএসএ ম্যাচে আমন্ত্রন আইসিসি সভাপতির

কয়েকদিন পরই ভারতের মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) আসর। সেখানেই ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের (INDvUSA) ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিওনেল মেসিকে(Lionel Messi) টিকিট উপহার দিয়ে আমন্ত্রন আইসিসি সভাপতি জয় শাহের(Jay Shah)। গোট ট্যুরে লিওনেল মেসির শেষ গন্তব্য ছিল দিল্লি। সেখানেই মেসির হাতে ভর উঠল আবারও নানান উপহারে। মেসির সঙ্গে সাক্ষাত করতে পেরে তিনি অবশ্যই আপ্লুত। সেইসঙ্গে মেসির(Lionel Messi) হাতে তুলে দিলেন নানান উপহার। এদিন দিল্লিতেও এলএম টেন-কে(LM 10_) নিয়ে ছিল মাত্রাহীন উচ্ছ্বাস। অরুণ জেটলি স্টেডিয়ামও ছিল কানায় ভর্তি। সেখানেই মঞ্চে লিওনেল মেসির সঙ্গে সাক্ষাত পর্ব সেরেই তাঁর হাতে আইসিসির সভাপতি(Icc Chairman) তুলে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ। সেখানে যদি সত্যিই মেসি(Lionel Messi) উপস্থিত থাকে, তবে নতুন বছরে ফের একবার মেসি দর্শন সকলের হতেই পারে। শুধুমাত্র টিকিটই নয়। ভারতীয় ক্রিকেটারদের সই করা ব্যাটও এদিন লিওনেল মেসির(Lionel Messi) হাতে তুলে দেন জয় শাহ। বর্তমানে সকল ভারতীয় ক্রিকেটারদের সই রয়েছে সেই ব্যাটে। এরপরই সেই মুহূর্ত। ভারতীয় দলের জার্সি উঠল লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং রডরিগো ডে পলের হাতে। যে জার্সি পরে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে নামবে সেই জার্সিই এবার উঠল মেসিদের হাতে। আইকনিক দশ নম্বর জার্সি উঠল মেসির হাতে। সুয়ারেজের জার্সিতে তাঁর দীর্ঘদিনের প্রিয় নম্বর ৯ এবং ডে পলের জার্সিতে ৭ নম্বর। এই ছবি তখন দিল্লির গ্যালারীকে কার্যত আবেগতাড়িত করে তুলেছে।
মেসিকে জার্সি তুলে দিয়ে আবেগতাড়িত সচিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা

ইতিহাসের স্বাক্ষী থাকল ওয়াংখেড়ে স্টেডিয়াম। ফুটবলের গ্রেটেস্ট অল অল টাইম যখন দেখা করলেন ক্রিকেটের গ্রেটেস্ট অব অলটাইমের সঙ্গে। আর সেই ছবিটাই সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় সেভ করে রাখলেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার(Sachin Tendulkar)। সোশ্যাল মিডিয়াতে সচিন(Sachin Tendulkar) লিখলেন দশে দশ। আর সেই ছবি দেখে আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া। ক্রিকেট এবং ফুটবলের এই মলনের সময়টা যত্ন করেই তুলে রাখলেন নিজের টাইম লাইনে। কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতীতে ধুন্ধুমার হয়েছিল। হেভিওয়েট থেকে মন্ত্রী, সেলিব্রিটিদের ভিড়ে যুবভারতীর গ্যালারীতে থাকা দর্শকরা মেসিকে দেখতেই পাননি। সেই ক্ষোভেই ভাঙচুর হয়েছিল স্টেডিয়াম। কিন্তু বাকি তিন ভেন্যুতে? হায়দরাবাদ সুপার হিট। আর মুম্বই তো এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স করেছে। সেখানেই তো দুই গোটের সাক্ষাত হয়েছে এক মঞ্চে। সেখানেই সচিন যেমন তাঁর জার্সি তুলে দিয়েছেন মেসিকে। তেমনই মেসি তুলে দিয়েছেন বিশ্বকাপের বল। মেসি(Lionel Messi) তখন মাঠে। নাম ঘোষণা হল সচিনের(Sachin Tendulkar)। গোটা ওয়াংখেড়়ে স্টেডিয়ামে তখন সচিন সচিন চিৎকার। কিছুক্ষণ পরই ফের মেসি মেসি উল্লাস। এরপরই মেসির হাতে নিজের বিশ্বকাপ জয়ের জার্সি তুলে দিলেন সচিন তেন্ডুলকর। লিওনেল মেসিও সেই জার্সি দেখে আপ্লুত। আর সেই ঘটনার স্বাক্ষী হয়ে আপ্লুত খোদ সচিন নিজেই। সোশ্যাল মিডিয়াতেই নিজের আবেগের বহিঃপ্রকাশ করলেন সচিন। সেখানেই সচিন লিখলেন, “বলতেই হচ্ছে আজকের দিনটা ১০/১০ লিও মেসি”। সচিন তেন্ডুলকর এমন ঘটনায় সত্যিই আপ্লুত। একইসঙ্গে মেসির থেকে পেয়েছেন ২০২২ বিশ্বকাপের বল। সেটাও যে যত্ন করে নিজের ট্রফি ক্যাবিনেটেই তুলে রেখেছেন সচিন তা বলার অপেক্ষা রাখে না।
মেসির হাতে সবুজ-মেরুন জার্সি, নিজের হাতে উদ্বোধন নিজের মূর্তির

লিওনেল মেসির(Lionel Messi) হাতে সবুজ-মেরুন জার্সি। আর সেটাই এদিন তুলে দিলেন মোহনবাগানের(Mohunbagan) কর্তারা। বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার আর্জেন্তাইন কিংবদন্তীর ভারত সফর। সেখানে আবার শুরুটা কলকাতা দিয়ে। সেখানেই মেসিকে ঘিরে শনিবার সকাল থেকেই ছিল সাজো সাজো রব। একইসঙ্গে এলএম টেনের(Lionel Messi) সামনে আবার খেলল মোহনবাগান একাদশ। সেই নিয়ে মোহনবাগান কর্তারা কার্যত উচ্ছ্বসিত ছিল তা বলার অপেক্ষা রাখে না। প্রথমে হোটেলে স্পনসরদের সঙ্গে ফটোসেশনে ব্যস্ত ছিলেন লিওনেল মেসি। সেখান থেকেই সুজিত বোসের উদ্যোগে তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে বড় মেসি মূর্তি উদ্বোধন করেন এলএম টেন। তাঁর পাশে তখন আপ্লুত রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। সেখানেই আবার মেসির সঙ্গে উপস্থিত শাহরুখ খান। সেই ভিডিও দেখেই আপ্লুত সকলে। সঙ্গে রয়েছেন সুয়ারেজ, ডে পলদের মতো তারকারা। মেসির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন সঞ্জীব গোয়েঙ্কা। মেসি মাঠে ঢুকতেই তাঁর হাতে উঠল ঐতিহ্যের মোহনবাগান জার্সি। আর সেই জার্সির নম্বর চির স্মরণীয় দশ। মেসির হাতে সবুজ-মেরুণ জার্সি দেখেও সকলে আপ্লুত। একইসঙ্গে এলএম টেনের মতো তারকারে চোখের সামনে দেখতে পেয়ে তখন মাঠের ফুটবলাররাও উচ্ছ্বসিত। সকলেই যেন তখন শুধু একটু মেসির ছোঁয়া পেতে চাইছেন। কেউ অটোগ্রাফ নিচ্ছেন তো কেউ আবার সেলফি নিচ্ছেন মেসির সঙ্গে। সুয়ারেজ, ডেপলের সঙ্গে মেসিও তখন খোশ মেজাজে। তারই মাঝে মেসির সঙ্গে সাক্ষাত ডায়মন্ডহারবার এফসির কোচ কিবু ভিকুনার। তাদের পরিচয় রয়েছে। মেসিকে কলকাতায় স্বাগত জানালেন তিনি। আবার ডায়মন্ডহারবার এফসির কয়েকজন ফুটবলারের আবদারও মেটালেন এলএম টেন। এরপর মাঠে ঘোরা শুরু। সেখানেই যেন তালটা কাটল। তাঁকে ঘিরে মাঠের মধ্যেই এত ভিড় হত শুরু করে, মেসির ম্যানেজারের সিদ্ধান্ত তাঁকে নিয়ে বেড়িয়ে যাওয়ার। এরপরই যেন উত্তাল যুবভারতী।