বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

বোর্ডের(BCCI) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে(Mustafizur Rahaman) দলে নিয়েও ছেড়ে দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের(KKR)। আর এই সিদ্ধান্ত নিয়েই এখন বিতর্কের ঝড় বইছে বাংলাদেশে(Bangladesh)। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পরই আইপিএল(IPL) নিয়ে বড়সড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। আইপিএল(IPL) সংক্রান্ত কোনওরকম সম্প্রচার সহ বিজ্ঞাপন থেকে প্রচার কোনওকিছুই এবার হবে না বাংলাদেশে। আর তাতেই এখন ক্রিকেট মহল জুড়ে হৈচৈ শুরু হয়েছে। এবারের আইপিএলের(IPL) আগে নিলাম থেকে ৯ কোটি টাক দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু করেছিল বিতর্কের ঝড়। কার্যত কেকেআরকে বয়কটের ডাক দিয়েছিল সকলে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে যে অবস্থা এবং তাদের সঙ্গে সম্পর্ক যেখানে গিয়েছে, সেই কথা উল্লেখ করেই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার দাবী তুলেছিলেন ভারতীয় সমর্থকরা। এরপরই কেকেআরকে বোর্ডের নির্দেশিকা। সেখানেই মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। এরপরই মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। সেখানে নিরাপত্তার কথাই বলা হয়েছিল। সেই সিদ্ধান্তই মেনে নিতে পারেনি বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর থেকেই ভারতের বিরুদ্ধে কার্যত তেলে বেগুনে জ্বলছে বংলাদেশ ক্রিকেট সমর্থকরা। ইতিমধ্যেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে। এবার সেইসঙ্গে বাংলাদেশে আইপিএলের ওপরও নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। আইপিএল সংক্রান্ত কোনওরকম সম্প্রচারই সেখানে দেখা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। তাও আবার অনির্দিষ্টকালের জন্য। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
বোর্ডের নির্দেশিকায় মুস্তাফিজুরকে ছাড়ল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স(KKR) মুস্তাফিজুর রহমানকেMustafizur Rahaman) নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের রোষের মুখে পড়তে শুরু করেছিল নাইট রাইডার্স। এমনকি তাদের খেলা বয়কটেরও ডাক দিয়েছিলেন সমর্থকরা। এবার শেষপর্যন্ত বিসিসিআইয়ের(BCCI) নির্দেষে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হল কলকাতা নাইট রাইডার্স(KKR)। শনিবারই সরকারীভাবে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে কেকেআর-এর(KKR) তরফ থেকে। তবে সেই জায়গায় পরিবর্ত ক্রিকেটার হিসাবে কাকে নেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। বাংলাদেশ জুড়ে অচলাবস্থা। কয়েকদিন আগেই বাংলাদেশি কট্টরপন্থীদের হাতে এক হিন্দুস ধর্মাবলম্বী দীপু দাসের নৃশংশভাবে হত্যা হওয়ার ঘটনা সকলকে স্তম্ভিত করেছিল। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও একেবারে তলানীতে। সেই পরিস্থিতিতে ভারতের লিগে কেন বাংলাদেশী ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাও আবার ৯ কোটি টাকার বিনিময়ে। সেই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছেল জোর সমালোচনা। এমনকি আইপিএল(IPL) হওয়ার সময় কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে বয়কটের ডাকও দিয়েছিলেন অনেক সমর্থক। এমন পরিস্থিতিতেই বিষয়টি নজরে আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের। অবশেষে নানান আলোচনার পর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশই দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্সকে। আর এতে যে সমর্থকরা খানিকটা হলেও শান্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। মুস্তাফিজুরকে(Mustafizur Rahaman) নেওয়ার পর থেকেই নানান প্রশ্নও উঠছিল। কারণ বাংলাদশিদের এই মুহূর্তে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। ফলে বাংলাদেশের ক্রিকেটার নেওয়া হলেও, তাঁর এই দেশে আসা ঘিরে থাকবে বহু অনিশ্চয়তা। সেইসঙ্গে তাঁকে আবার ৯ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে কেউই খুব একটা ভালো ভাবে নেয়নি বিষয়টা। শনিবারই কলকাতা নাইট রাইডার্সের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশিকা মেনেই কথাবার্তার মাধ্যমে মুস্তাফিজুর রহিমকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেই জায়গায় নিয়ম অনুযায়ী অন্য ক্রিকেটারকে তারা নিতে পারবেন। কয়েকদিনের মধ্যে সেই ক্রিকেটারের নামও ঠিক করে ফেলবে কলকাতা নাইট রাইডার্স।
গুরুতর চোট পেয়ে হাসপাতালে অঙ্গকৃশ রঘুবংশী

বিজয় হাজারে ট্রফির(Vijay Hazare Trophy) মাঝেই আতঙ্ক মুম্বই শিবিরে। গুরুতর চোট পেয়ে হাসপাতালে মুম্বইয়ের ওপেনার অঙ্গকৃশ রঘুবংশী(Angkrish Raghuvanshi)। কঠিন ক্যাচ নিয়ে নিতে গিয়ে মাথা এবং ঘাঁড়ে চোট পান এই তরুণ ক্রিকেটার। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন এই তরুণ ক্রিকেটার। চিকিৎসা শুরু হলেও এই মুহূর্তে কেমন রয়েছেন তা অবশ্য জানা যায়নি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে রয়েছেন তিনি। জয়পুরে উত্তরাখন্ডের বিরুদ্ধে নেমেছিল মুম্বই(Mumbai)। সেখানেই মুম্বিয়ের ফিল্ডিং করার সময় ঘটে এই অঘটন। ম্যাচের ৩০ নম্বর ওভারে প্রতিপক্ষ ব্যাটারের একটি কঠিন ক্যাচ ওঠে। সেই ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়েই খারাপ ভাবে ঝাপ দিয়ে মাথায় এবং কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন অঙ্গকৃশ রঘুবংশী(Angkrish Raghuvanshi)। এরপর মাঠেই পড়ে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই সময়ই তাঁকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তাতেই যে মুম্বই শিবিরে সকলে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। যদিও সেখানে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি অঙ্গকৃশ রঘুবংশী। ২০ বলে মাত্র ১১ রান করতে পেরেছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। এরপর ফিল্ডিং করতে নেমে এমন একটা অঘটন। অঙ্গকৃশ রঘুবংশীর(Angkrish Raghuvanshi) সঙ্গে ঘটা এই ঘটনা যে ভারতীয় ক্রিকেট মহলেও বেশ আতঙ্ক ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
৭১ শতাংশ দাম কমল ভেঙ্কটেশ আইয়ারের, চেন্নাইয়ের চমক দুই আনক্যাপড ক্রিকেটার

আবু ধাবিতে জমজমাট আইপিএলের(IPL) মিনি নিলাম। আর সেখানেই একের পর এক চমক কলকাতা নাইট রাইডার্সের(KKR)। ক্যামেরণ গ্রীনের পর এবার শ্রীলঙ্কার মাথিসা পাথিরানাকেও(Matheesa Pathirana) বিরাট অঙ্কের টাকায় দলে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ১৮ কোটি টাকায় নাইট শিবিরে গেলেন পাথিরানা(Matheesa Pathirana)। কোনও শ্রীলঙ্কার ক্রিকেটার হিসাবে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হলেন আইপিএলের ইতিহাসে। তবে সবচেয়ে বড় চমক এবারের আইপিএলে ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer)। গতবার ২৩ কোটি টাকায় নাইট শিবিরে গিয়েছিলেন তিনি। এবার সেই ভেঙ্কটেশ আইয়ারেরই(Venkatesh Iyer) পে-কাট হল ৭১ শতাংশ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB) তিনি গেলেন ঠিকই, কিন্তু দাম পেলেন মাত্র ৭ কোটি টাকা। একেবারে এতটা দাম কমবে তাঁর, এমনটা হয়ত অনেকেই ভাবতে পারেননি। তবে শুধু কেকেআর-ই(KKR) নয়। আইপিএলের নিলামে অন্যতম প্রধান নজর কাড়া পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের। যেখানে সকলেই নামের পিছনে ছুটছে, সেখানেই ব্যতিক্রম চেন্নাই সুপার কিংস(CSK)। সকলকে চমকে দিয়ে তারা দুই আন ক্যাপড ক্রিকেটারের খরচ করলেন ২৮ কোটি টাকা। আর তাতেই হতবাক সকলে। প্রশান্ত বীর এবং কার্তিক শর্মাকে ১৪.২ কোটি টাকা দিয়ে তুলে নিল ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে শেষবার নাইট শিবিরে থাকলেও এবার দল বদলালেন কুইন্টন ডিকক। মাত্র ১ কোটি টাকায় তাঁকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ডেভিড মিলার এবং বেন ডাকেটদের মতো টি টোয়েন্টি স্পেশ্যালিস্টদের তাদের বেস প্রাইজেই তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
রেকর্ড দামে নাইট রাইডার্সে ক্যামেরণ গ্রীন

আইপিএলের(IPL) মিনি নিলামে ফের চমক কলকাতা নাইট রাইডার্সের(KKR)। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটারের তকমা এবার অজি তারকা ক্যামেরণ গ্রীনের(Cameron Green) গায়ে। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় নিলাম থেকে ক্যামেরণ গ্রীণকে(Cameron Green) দলে তুলে নিল নাইট শিবির। আসন্ন আইপিএলের আগে জোরকদমে দল গোছাতে চায় কেকেআর(KKR)। সেখানে অস্ট্রেলিয়ার এই তারকা অল রাউন্ডার যে নাইট শিবিরের শক্তি অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। একইরকমভাবে ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছে খোদ গ্রীণও। বিগব্যাশ থেকে দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে সবসময়ই ক্যামেরণ গ্রীণ(Cameron Green) বিধ্বংসী মেজাজে থাকেন। এবার মিনি নিলামের আগেই দলের সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নাইট শিবির। সেই থেকেই একজন ভালো অল রাউন্ডারের খোঁজে ছিল নাইট শিবির। মঙ্গলবার মিনি নিলামে ক্যামেরণ গ্রীণের নাম ওঠার সঙ্গেই লড়াইয়ে ঝাপিয়ে পড়ে শাহরুখ খানের নাইট শিবির। তবে লড়াইটা কিন্তু একেবারেই সহজ ছিল না। কারণ ক্যামেরণ গ্রীনকে নেওয়ার দৌড়ে ছিল আরও দুই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। নিলামটা দীর্ঘক্ষণ চললেও শেষপর্যন্ত বাজিমাত করল ককেআর-ই। রেকর্ড অঙ্কে ক্যামেরণ গ্রীণকে এবার দলে তুলে নিল নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সে এসে উচ্ছ্বসিত ক্যামেরণ গ্রীণও। নাইটরাইডার্সে যোগ দিয়েই তিনি জানালেন, “কেকেআর-এ এসে আমি আপ্লুত। নাইট রাইডার্সের জার্সি পরে এখন শুধুই আমি ইজেন গার্ডেন্সে নামার অপেক্ষায় রয়েছি”।