খালেদা জিয়ার প্রয়ানে স্থগিত বিপিএলের ম্যাচ

খালেদা জিয়ার(Khaleda Zia) প্রয়ানে বাতিল করা হল বেঙ্গল প্রিমিয়ার লিগের মঙ্গলবারের ম্যাচ। এদিন ডাবল হেডার ম্যাচ ছিল বেঙ্গল প্রিমিয়ার লিগে(BPL)। মঙ্গলবার সকালেই প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। তাঁকে সম্মান প্রদর্শনেই এদিন ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(BCB)। একইসঙ্গে খালেদা জিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে শেষ শ্রদ্ধাও প্রকাশ করা হয়েছে। সমস্ত প্রথা ভেঙে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া(Khaleda Zia)। বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী। তবে বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। তাঁর প্রয়ানে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বাতিল করা হল মঙ্গলবারের ম্যাচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “এই দেশে ক্রিকেটের অগ্রগতির পিছনে তাঁর ভূমিকার জন্য আমরা সবসময় তাঁর কাছে কৃতজ্ঞ। খালেদা জিয়া বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির জন্য অনেক সাহায্য করেছে। বেগম খালেদী জিয়ার প্রয়ানের জন্যই এদিনের বিপিএলের ম্যাচ আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিচ্ছি”। মঙ্গলবার সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ ছিল। সেই ম্যাচের কিছুক্ষণ আগেই প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়া মহলেও।