নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ ও হার্দিককে বিশ্রামের ভাবনা

নতুন বছরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(INDvNZ)। সেখানেই ভারতের সেরা দুই তারকাকে বিশ্রাম দেওয়ার ভাবনা বোর্ডের(BCCI)। শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) এবং হার্দিক পাণ্ডিয়াকে(Hardik Pandya) নাকি বিশ্রাম দিতে চলেছেন নির্বাচকরা। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। সেই কথা মাথায় রেখেই ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনা ভারতীয় দলের নির্বাচকদের। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের আরেক তারকা ঋষভ পন্থকেও(Rishabh Pant)। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে নেমেছিলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। সেখানে ব্যাটিং থেকে বোলিংয়ের পারফরম্যান্সে হার্দিককে প্রসংসায় ভরিয়ে দিয়েছিলেন সকলে। এই তারকা অল রাউন্ডার যে টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের প্রধান অস্ত্র হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই সমস্ত কথা মাথায় রেখেই হয়ত তাঁকেও না খেলানোর পথেই হাঁটতে চলেছেন নির্বাচকরা। এছাড়া বুমরার(Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে তো বোর্ডের মরসুমের শুরু থেকেই নজর রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ঘরের মাঠে সিরিজ, সব জায়গাতেই বুমরাহকে বিশ্রাম দিতে দেখা গিয়েছে। এবার ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেই একই পথে হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একেবারে টি টোয়েন্টি সিরিজ থেকেই হয়ত ভারতীয় দলে ফিরবেন বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়া। সম্প্রতি ঋষভ পন্থকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আগামী ১১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে শুরু করবে ভারত। এরপরই রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। যদিও বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই নানান কথাবার্তা বলতে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকল।
বুমরাহকে নিজের ক্লাবে স্বাগত অর্শদীপের

জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) নিজের ক্লাবে স্বাগত অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দ্বিতীয় ভারতীয় বোলার হিসবে সেঞ্চুরি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। তবে প্রথম বোলার হিসাবে সে রেকর্ড রয়েছে একমাত্র অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। বুমরার এই কীর্তির পরই তাঁকে বিশেষভাবে স্বাগত জানালেন খোদ অর্শদীপ সিং। বিশেষ করে জসপ্রীত বুমরার মতো তারকা পেসারের পাশে খেলতে পারাটাই তাঁর কাছে যেন স্বপ্নের মতো। এই টি টোয়েন্টি ফর্ম্যাট দিয়েই ভারতীয় ক্রিকেটে প্রবেশ করেছিলেন জসপ্রীত বুমরাহ(Arshdeep Singh)। তাঁর অদ্ভূত বোলিং অ্যাকশন, বিশেষ সুইং সকলের নজর কেড়েছিল প্রথম থেকেই। সেই থেকেই ভারতীয় দলের হয়ে প্রতিটি ফর্ম্যাটে নিজের জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু টি টোয়েন্টিতে শততম উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁতে পারেনি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই সেটা করতে পারলেন। এরপরই বুমরাহকে(Jasprit Bumrah) উদ্দেশ্য করে খানিকটা ইয়ার্কির সুরেই কথা বললেন অর্শদীপ সিং(Aeshdeep Singh)। একইসঙ্গে বুমরার সঙ্গে খেলতে পারাটাও যে তাঁর কাছে বিরাট পাওনা তাও বলতে দ্বিধা করেননি অর্শদীপ। তিনি জানান, “১০০ উইকেটের ক্লাবে তোমাকে স্বাগত বন্ধু। জসপ্রীত বুমরাহ যে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সেটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের ব্যপার। তাঁকে হাসি মুখেই আমি স্বাগত জানাচ্ছি এই ক্লাবে। তাঁর পাশে বল করতে পারাটাও গর্বের ব্যপার”। বিশ্রাম কাটিয়ে এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানে ফিরেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এবার টি টোয়েন্টিতে শততম উইকেটের মালিকও হয়ে গেলেন জসপ্রীত বুমরাহ।