মাঠে লিওনেল মেসিকে না রাগানোরই পারমর্শ মর্গ্যানের

লিওনেল মেসি(Lionel Messi) মাঠে থাকা মানেই অবিশ্বাস্য ঘটনা ঘটাতে পারেন। আর সেই মেসিই(Lionel Messi) যদি রেগে যান। তার ফলাফল যে ভয়াবহ হতে পারে, তা নিজে মুখেই জানালেন মেজর লিগ সকারের প্রাক্তন ফুটবলার লুইস মর্গ্যান(Lewis Morgan)। মেসিকে রেগে খেলতে দেখেছেন তিনি। আর সেই ম্যাচের ফলাফল যে কী হয়েছিল তা এখনও পর্যন্ত ভুলতে পারেননি মর্গ্যান। মেসির ভয়ঙ্কর আক্রমণে ম্যাচের একটা অর্ধেই শেষ হয়ে গিয়েছিল তারা। তাই মর্গ্যানের পরামর্শ, এলএমটেন-কে(Lionel Messi) যেন কেউ মাঠে রাগিয়ে না দেয়। ইন্টার মিয়ামি(Inter Miami) বনাম নিউইয়র্ক বুলসের(Newyork Red Bulls) ম্যাচের সময়ই ঘটেছিল এই ঘটনা। সেই ম্যাচ ছিল ইন্টার মিয়ামির ঘরের মাঠে। প্রথমার্ধে নিউইয়র্ক রেড বুলস ১-০ গোলে এগিয়ে গিয়েছিল। আর সেই ফলাফলটাই যেন মেসিকে হঠাৎ করে খানিকটা রাগিয়ে দিয়েছিল। এতদিন সেই কথা না বললেও, অবশেষে ক্রুদ্ধ মেসির(Lionel Messi) ভয়ঙ্কর হয়ে ওঠার কথা জানালেন মর্গ্যান(Lewis Morgan)। এক গোলে এগিয়েছিল তারা ঠিকই। কিন্তু সেই ম্যাচই পরে নিউইয়র্ক বুলস হেরেছিল ৬-১ গোলে। সেখানে পাঁচটি অ্যাসিস্টই ছিল লিও মেসির(Lionel Messi)। সঙ্গে একটি গোলও করেছিলেন তিনি। লুইস মর্গ্যান জানান, “মেসি যে সেরা ফুটবলার, সেটা সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে অত্যন্ত রাগের সঙ্গে খেলছিলেন তিনি। আর মেসি যখন রেগে থাকেন মাঠে, সেই সময় আমি একেবারেই তাঁর বিপরীত দলে থাকতে রাজি নই। সেই ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। সেইসঙ্গে একটি গোলও ছিল তাঁর ঝুলিতে”। বার্সা(Barcelona), পিএসজি ছেড়ে এখন লিওনেল মেসির(Lionel Messi) গন্তব্য মেজর লিগ সকার। সেখানেও মেসি ম্যাজিক অব্যহত। আর মেসি রেগে গেলে কী হতে পারে এবার মর্গ্যান সেটাও শোনালেন। আর সকলকে যে বাড়তি সতর্কও করে দিচ্ছেন আগে থেকে তাও বলার অপেক্ষা রাখে না।
MLS-এ মেসির মুকুটে উঠতে চলেছে নয়া পালক

লিওনেল মেসি(lionel Messi) মানেই রেকর্ড। তিনি মাঠে নামলে যেমন রেকর্ড গড়েন, তেমন মাঠের বাইরেও মেসির(lionel Messi) রেকর্ড বুক ভরেই চলে। সর্বোচ্চ ব্যালন ডিঅঁর পাওয়া মেসির মেসির মুকুটে এবার উঠতে চলেছে আরও একটা পালক। মেজর লিগ সকারের(MLS) প্রথম ফুটবলার হিসাবে পরপর দুবার এমভিপি(MVP) পুরস্কার পেতে চলেছেন লিওনেল মেসি। এর আগে প্রেকি দুবার এই পুরস্কার পেলেও, পরপর দুবার সেই অ্যাওয়ার্ড জিততে পারেননি তিনি। সেখানেও যেন নতুন ইতিহাস তৈরি করলেন এলএম টেন। মেজর লিগ সকারে(MLS) ইন্টার মায়ামিতে খেলেন লিওনেল মেসি(Lionel Messi)। মার্কিন মুলুকেও তাঁর পায়ের জাদু অপ্রতিরোধ্য। কোচ জেভিয়ার মাসচেরানোর কোচিংয়ে এই মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। যেমন গোল করেছেন তেমন গোল করিয়েওছেন। সেখানেই ফের একবার সর্বোচ্চ ভোট পেয়ে এমএলএস এমভিপি পুরস্কার পেতে চলেছেন লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বরই ভারতে আসছেন মেসি। প্রথম দিনই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে থাকবেন এলএমটেন। তার আগে মেসির মুকুটে এই নয়া পালক যে তাঁর ভক্তদের উত্তেজনার পারদ এখন থেকেই চড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই মরসুসেও ইন্টার মায়ামির হয়ে একের এক সাফল্য পেয়েছেন মেসি। এই মুহূর্তে সর্বোচ্চ গোল দাতার তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। ২৯টি গোল যেমন তিনি নিজে করেছেন, তেমনই আবার ১৯টি গোলের নেপথ্য নায়কও লিওনেল মেসি। তাঁর সঙ্গে সেরার এই লড়াইয়ে ছিলেন অ্যান্ডার্স ড্রেয়ার, ডেনিস বওয়াঙ্গা, স্যাম সারিজরা। সেখানেই সকলকে বহু যোজন পিছনে ফেলে ৭০ শতাংশ ভোট পেয়ে ফের একবার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।