হার্দিককে নিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদব

শুধুমাত্র শুভমন গিল(Shubman Gill) নন, এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন আরেক তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবেন তিনি। তাঁকে নিয়েই এবার আত্মবিশ্বাসের সুর শোনা গেল অধিনায়ক সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) মুখে। অল রাউন্ডার হার্দিকের থাকাটা যে প্রোটিয়াদের চাপে ফেলতে পারবে সেই নিয়ে যথেষ্ট আশাবাদী সূর্যকুমার যাদব। এশিয়া কাপের ফাইনালের আগেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pdnya)। সেই থেকেই আর মাঠে ফিরতে পারেননি তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়েই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন হার্দিক(Hardik Pandya)। এরপরই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার মাঠে ফিরেছেন ভারতীয় দলের জার্সিতে। তাও আবার খেলবেন দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে। রবিবার থেকে নেট সেশনও শুরু করে দিয়েছেন তিনি। এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক(Hardik Pandya)। তাঁকে দিয়ে বোলিং শুরু করেছিল ভারত। প্রতি ম্যাচেই সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সেই ধারাই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় দলে ফিরতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। এই প্রসঙ্গে সূর্যকুমার যাদব জানিয়েছেন, এশিয়া কাপের মঞ্চে হার্দিককে দিয়ে যখন বোলিং শুরু করানো হয়েছিল এবং নতুন বলে বোলিং করে তিনি আমাদের জন্য বহু অপশন খুলে দিয়েছিলেন। তাঁর অভিজ্ঞতা আমাদের কাছে সর্বদাই অত্যন্ত মূল্যবান। বড় ম্যাচের পাশাপাশি আইসিসি এবং এসিসির ইভেন্টেও তিনি সেরা পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন। তাঁর দলে থাকাটা সত্যিই আমাদের অত্যন্ত ভারসাম্য দেবে। মঙ্গলবার কটকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারতীয় দল। ওডিআই সিরিজ জয়ী হয়ে গিয়েছে ভারত। এবার টি টোয়েন্টি সিরিজটাও টিম ইন্ডিয়া নিজেদের দখলে রাখতে পারে কিনা সেটাই দেখার।
কটকে টি টোয়েন্টি সিরিজের আগে দলে যোগ দিলেন গিল

চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের মাঠে ফিরছেন শুভমন গিল(Shubman Gill)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। প্রথম টি টোয়েন্টি থেকেই ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে। বেশ কয়েকদিন ধরেই রিহ্যাব সারছিলেন বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে(COE)। চিকিৎসকদের মতে এখন শুভমন গিল সম্পূর্ণ সুস্থ। মাঠে নামতে তাঁর আর অন্তত কোনওররম সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই কটকে ভারতীয় দলের সঙ্গে যোগও দিয়ে দিয়েছেন শুভমন গিল(Shubman Gill)। সোমবার দলের সঙ্গে প্রস্তুতিও সারতে নেমে পড়েছিলেন তিনি। গিলের(Shubman Gill) ভারতীয় দলে ফেরাটা যে সূর্যকুমার যাদবদের(Suryakumar Yadav) আক্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখো না। এবার প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে ফের বড় রানের ঝলক তিন দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ঘাঁরে চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। এমনকি একটা দিন তাঁকে হাসপাতালেও কাটাতে হয়েছিল। এরপর থেকেই আর মাঠে নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। গুয়াহাটিতে সেই সময় গেলেও শেষপর্যন্ত ভারতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারেননি। মুম্বইতেই সেই সময় ফিরে গিয়েছিলেন তিনি। এরপরই চন্ডীগড় হয়ে শেষপর্যন্ত বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিয়েছিলেন শুভমন(Shubman Gill)। সেখানেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শুরু হয়েছিল ভারত অধিনায়কের রিহ্যাব সেশন। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ। শোনাযাচ্ছে চিকিৎসকরা নাকি জানিয়েছেন যে শুভমন গিলের ঘাঁরের কোনও সমস্যাই নাকি এখন আর নেই। শুধুমাত্র তাই নয় মাঠে নামতেও এই তারকা ক্রিকেটারের কোনওরকম সমস্যা নেই বলেও জানিয়ে দিয়েছিলেন তারা। এরপরই আর সময় নষ্ট করতে চাননি শুভমন গিল। টি টোয়েন্টি সিরিজের আগে ভারচতীয় দলে যোগ দিয়েছেন তিনি। গত রবিবার রাতেই ভারতীয় দলের সঙ্গে কটকেও পৌঁছে গিয়েছেন শুভমন গিল।
বিরাট সেঞ্চুরিতে সচিনের আরও কাছে পৌঁছলেন কোহলি

রাঁচির পর এবার রায়পুর। বিরাট কোহলির(Virat Kohli) দুরন্ত পারফরম্যান্সের ধারা অব্যহত। সেইসঙ্গেই গড়লেন এক নতুন রেকর্ড। কেরিয়ারের ৮৪তম সেঞ্চুরি করার পাশাপাশি, ১১ তমবার পরপর দু ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডটাও গড়ে ফেললেন বিরাট কোহলি(Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১০২ রানের দুর্ধর্ষ সেঞ্চুরি ইনিংস খেললেন বিরাট কোহলি। সেখানেই বিরাটের(Virat Kohli) গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৭টি চার এবং ২টো ওভার বাউন্ডারি দিয়ে। ২০১৬-১৮ সালের পরপর ম্যাচে সেঞ্চুরি করাটা বিরাটের কাছে ছিল অভ্যাসের মতো। মাঝে অবশ্য খানিকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। কিন্তু চলতি বছরে ফের ফর্মে বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেললেন তিনি। প্রায় একমাস পর ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছে। সেইসঙ্গে অনেকেই বলেছিলেন যে আগামী ২০২৭ সালের বিশ্বকাপের দলে সুযোগ পেতে এই সিরিজটা নাকি বিরাট কোহলিদের(Virat Kohli) কাছে বড় পরীক্ষা। সেইসঙ্গে গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) জবাব দেওয়ার মঞ্চও এটা ছিল। সেখানেই কার্যত ফুল মার্কস পেয়ে পাশ করে গেলেন বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরি ইনিংসের সামনে ফের একবার মাথা নত করতে বাধ্য হলেন দক্ষিণ আফ্রিকার(South Africa) বোলাররা। বিরাট কোহলি(Virat Kohli) যে সময় মাঠে আসেন ভারতীয় দলে বেশ চাপে ছিল। এরপরই যশস্বী(Yashasvi Jaiswal) ফিরে যাওয়ায় দুই উইকেট হারিয়ে ভারতীয় দল বেশ চিন্তাতেই পড়ে গিয়েছিল। সেখান থেকেই ফের ভারতীয় দলের হাল ধরেন বিরাট কোহলি। সঙ্গে রিতিরাজ গায়কোয়াড় অবশ্যই ছিলেন। তবে বিরাট কোহলি(Virat Kohli) এদিনও ছিলেন বিধ্বংসী মেজাজে। সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) সেঞ্চুরির রেকর্ড ভাঙার থেকে এই মুহূর্তে খুব একটা দূরে নেই বিরাট কোহলি(Virat Kohli)। সেখানেই এদিন যেন আরও একধাপ এগোলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কেরিয়ারের ৮৪ তম সেঞ্চুরিটা করে ফেললেন। সচিনের রেকর্ড ছুঁতে এখন আর মাত্র ১৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন তিনি। একইসঙ্গে সর্বোচ্চ ভেন্যুতে ৩৪টি সেঞ্চুরিও করার রেকর্ড গড়েছেন বিরাট। সেখানেও সচিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।
ট্রোলিংয়ের জবাব দিলেন হর্ষিত রানা

মাঠের বাইরে বা সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে কে কী বলছেন তা নিয়ে একেবারেই চিন্তিত নন ভারতীয় দলের পেসার হর্ষিত রানা(Harshit Rana)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন রানা(Harshit Rana)। যদিও তাঁকে নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। বিশেষ করে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কাছের ক্রিকেটার বলেই সকলে তাঁকে দাগিয়ে দিচ্ছেন। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে দল ঘোষণার সময়ও তাঁকে স্কোয়াডে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই স্কোয়াডে ভারতীয় দলের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হর্ষিত রানা(Harshit Rana)। কিন্তু গত ম্যাচ গুলোতে তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তাঁকে নিয়ে নানান ট্রোল হতে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গেই অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের এই পেসার। দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামার আগে হর্ষিত রানা(Harshit Rana) বলেন, আমি যদি এখন বাইরের এই সমস্ত কথাবার্তা নিজের মাথায় নিতে থাকি, তবে মাঠে খেলতেই তো পারব না। আমি যতটা সম্ভব এইসমস্ত জিনিস এড়িয়ে যেতেই চাই। আমি মাঠে কেমনভাবে খেলব সেই দিকেই সম্পূর্ণ ফোকাস করতে চাই। বাইরে কে কী আমায় নিয়ে বলছে তা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। কঠোর পরিশ্রমের দিকেই আমি সম্পূর্ণ মনোনিবেশ করি। ব্যর্থ হওয়ার পরও বারবার তাঁকে দলে রাখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। অনেকেই আবার বলতে শোনা গিয়েছে যে গম্ভীরের সাপোর্টের জন্যই নাকি বারবার ভারতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হর্ষিত রানা। ১০ ওভারে ৬৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। রিকেলটন, কুইন্টন ডিকক এবং ডেওয়াল্ড ব্রেভিসের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে হর্ষিত রানা মুখ খুললেন তাঁকে নিয়ে হওয়া ট্রোলিং নিয়ে। কার্যত ট্রোলিংয়েরই জবাব দিলেন এবার হর্ষিত রানা।
বেঙ্গালুরুতে শুভমন গিল, টি টোয়েন্টি সিরিজেই ফিরতে পারেন

শুভমন গিলকে(Shubman Gill) নিয়ে আশার আলো। টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে ফিরতে পারেন শুভমন গিল। সোমবারই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিলেন ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। এদিন থেকেই বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে রিহ্যাব শুরু করে দিয়েছেন ভারতীয় ওডিআই ও টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের(India Team) জার্সিতে নামতে চলছেন শুভমন গিল। ইডেন টেস্টের দ্বিতীয় দিনই ঘাঁড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শুভমন গিল(Shubman Gill)। এরপর থেকেই আর মাঠে ফিরতে পারেননি তিনি। একদিন টানা হাসপাতালেও কাটাতে হয়েছিল ভারতীয় দলের তরুণ অধিনায়ককে। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন। এমনকি টানা বিমানে চলালও করেছেন। সেখানেও তাঁর চোট নিয়ে কোনওরকম সমস্যা দেখা দেয়নি। এটাই যেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খানিকটা স্বস্তি দিচ্ছে। তবে এখনও বেশ কিছু পরীক্ষা নীরিক্ষা বাকি রয়েছে শুভমন গিলের। সোমবারই চন্ডীগড় থেকে সরাসরি বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিয়েছেন শুভমন গিল। শোনাযাচ্ছে এদিন থেকেই নাকি তাঁর রিহ্যাবও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। ঘাঁড়ের চোটের জন্য শুধুমাত্র টেস্টই নয়, ওডিআই দলের হয়েও খেলতে পারছেন না শুভমন গিল। তবে সেন্টার অব এক্সিলেন্সের চিকিৎসকরা মনে করছেন বিমান যাত্রার সময় যখন তাঁর কোনওরকম সমস্যা হয়নি, সেক্ষেত্রে সেরে উঠতে খুব একটা বেশি সময় লাগবে না শুভমন গিলের।
ধোনির গাড়িতে টিম হোটেলে বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে রাঁচিতে নামবে ভারতীয় দল(India Team)। কিন্তু সেই ম্যাচের আগে হঠাৎই চর্চায় মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। না তিনি ভারতীয় ড্রেসিংরুমেও আসেননি। তাঁর গাড়িতে করে টিম হোটেলে গিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। শুধুমাত্র তাই নয়, বৃহস্পতিবার গোটা ভারতীয় দল গিয়েছিল তাদের ক্যাপ্টেন কুলের বাড়িতে। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। রাঁচিতে প্রথম ম্যাচে নামার আগে মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) বাড়িতে ডিনারে উপস্থিত হয়েছিলেন গোটা দল। সেখান থেকেই বিরাট কোহলিকে(Virat Kohli) নিজে গাড়ি ড্রাইভ করে একেবারে টিম হোটেলে পৌঁছে দিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। আর সেই ছবি দেখেই এখন সকলে আপ্লুত। ধোনির পাশে বসেই তাঁর বাড়িতে থেকে এদিন হোটেলের দিকে রওনা দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli)। প্রায় একমাস পর ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে নামছেন বিরাট কোহলি(Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই ফের একবার দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। সেই দিকেই যে এখন গোটা ভারতীয় ক্রিকেট মহল তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রীভাবে হেরেছিল ভারত। ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। এবার তাদের সামনে রয়েছে ওডিআই ম্যাচের সিরিজ। মান বাঁচাতে এই সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। সেখানেই এবার বিরাট কোহলি ও রোহিত শর্মা মাঠে নামছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।