বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময়সীমা আইসিসির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(BCB) এবার সময়সীমা বেঁধে দিল আইসিসি(ICC)। ভারতেই খেলতে হবে তাদের। তারই জবাব আগামী ২১ জানুয়ারীর মধ্যে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(BCB)। নয়তো তাদের পরিবর্তে অন্য দলকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) খেলানোর কথা জানিয়ে দেওযা হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার(ICC) তরফ থেকে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে। শোনাযাচ্ছে বাংলাদেশ যদি না খেলে সেই জায়গায নাকি স্কটল্যান্ডকে খেলানোর একটা পরিকল্পনা করে ফেলেছে আইসিসি। বিসিসিআইয়ের(BCCI) নির্দেশে কেকেআর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরব হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার দাবী নিয়ে। যেহেতু মুস্তাফিজুরকে(Mustafizur Rahaman) নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা বলে আইপিএল(IPL) থেকে সরানোর কথা বলা হয়েছিল। সেই নিরাপত্তার বিষয় তুলেই এবার ভারতের মাটিতে না খেলার দাবীতে সোচ্চ্বার হয়েছে বাংলাদেশ ক্রিকেট। যদিও আইসিসি এইসব দাবী মানতে একেবারেই নারাজ। সম্প্রতি বাংলাদেশে আইসিসির(ICC) ডেলিগেটস দল গিয়েছিল। সেখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করেছে তারা। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ম্যাচ ভারতের বাইরে অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের খেলার ভেন্যু ইডেন গার্ডেন্স এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু বাংলাদেশের দাবী ছিল ভারতের বাইরে তাদের খেলা দিতে হবে। এমনকি পাকিস্তানেও তাদের খেলা দেওয়া হোক সেই দাবীও তোলা হয়েছিল। যদিও আইসিসি তাদের সাফ জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশকে। ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে ন আসলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের

বাংলাদেশকে এবার কড়া ভাষায় জবাব আইসিসির(ICC)। সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার সাফ জবাব বাংলাদেশ(Bangladesh) যদি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) না খেলতে আসে তবে বাংলাদেশের যে পয়েন্ট যাবে সেই কথা সাফ জানিয়ে দিয়েছে আইসিসি(ICC)। আর তাতেই এখন বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে নতুন জল্পনা। কয়েকদিন আগেই ভারতের বাইরে তাদের বিশ্বকাপের ম্যাচ দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি(BCB)। কিন্তু সেই আবেদন কার্যত সরাসরি প্রত্যাক্ষাণ করে দিয়েছে আইসিসি। ঘটনার সূত্রপাত অবশ্য মুস্তাফিজুর রহমানের(Mustafizur Rahaman) ঘটনা থেকেই। কয়েকদিন আগেই বোর্ডের নির্দেশিকায় আইপিএল(IPL) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছ্ল কলকাতা নাইট রাইডার্স। সেইসময় তাঁর নিরাপত্তা নিয়ে একটা কথা শোনা গিয়েছিল। আর তাতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসতে চেয়ে আইসিসির(ICC) কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের বক্তব্য ছিল যে ভারতে নাকি তারা নিরাপত্তাহীনতা অনুভব করছে। তাই ভারতের বাইরে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেওয়া হোক। কিন্তু বাংলাদেশের সেই আবেদন একেবারেই মানতে নারাজ আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফে। বাংলাদেশকে ভারতে এসেই টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। শুধুমাত্র তাই নয়, তারা যদি বিশ্বকাপ খেলতে না আসে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট কাটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আইসিসির তরফে। আর তাতে যে বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
মেসিকে টি-২০ বিশ্বকাপে ভারত-ইউএসএ ম্যাচে আমন্ত্রন আইসিসি সভাপতির

কয়েকদিন পরই ভারতের মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) আসর। সেখানেই ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের (INDvUSA) ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিওনেল মেসিকে(Lionel Messi) টিকিট উপহার দিয়ে আমন্ত্রন আইসিসি সভাপতি জয় শাহের(Jay Shah)। গোট ট্যুরে লিওনেল মেসির শেষ গন্তব্য ছিল দিল্লি। সেখানেই মেসির হাতে ভর উঠল আবারও নানান উপহারে। মেসির সঙ্গে সাক্ষাত করতে পেরে তিনি অবশ্যই আপ্লুত। সেইসঙ্গে মেসির(Lionel Messi) হাতে তুলে দিলেন নানান উপহার। এদিন দিল্লিতেও এলএম টেন-কে(LM 10_) নিয়ে ছিল মাত্রাহীন উচ্ছ্বাস। অরুণ জেটলি স্টেডিয়ামও ছিল কানায় ভর্তি। সেখানেই মঞ্চে লিওনেল মেসির সঙ্গে সাক্ষাত পর্ব সেরেই তাঁর হাতে আইসিসির সভাপতি(Icc Chairman) তুলে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ। সেখানে যদি সত্যিই মেসি(Lionel Messi) উপস্থিত থাকে, তবে নতুন বছরে ফের একবার মেসি দর্শন সকলের হতেই পারে। শুধুমাত্র টিকিটই নয়। ভারতীয় ক্রিকেটারদের সই করা ব্যাটও এদিন লিওনেল মেসির(Lionel Messi) হাতে তুলে দেন জয় শাহ। বর্তমানে সকল ভারতীয় ক্রিকেটারদের সই রয়েছে সেই ব্যাটে। এরপরই সেই মুহূর্ত। ভারতীয় দলের জার্সি উঠল লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং রডরিগো ডে পলের হাতে। যে জার্সি পরে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে নামবে সেই জার্সিই এবার উঠল মেসিদের হাতে। আইকনিক দশ নম্বর জার্সি উঠল মেসির হাতে। সুয়ারেজের জার্সিতে তাঁর দীর্ঘদিনের প্রিয় নম্বর ৯ এবং ডে পলের জার্সিতে ৭ নম্বর। এই ছবি তখন দিল্লির গ্যালারীকে কার্যত আবেগতাড়িত করে তুলেছে।