বিরাটদের শতরানের দিনে বিশ্রী বোলিংয়েই হার ভারতের

বিশ্রী বোলিং। বড় রান করেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারল না ভারত। রায়পুরে ৪ উইকেটে হারল টিম ইন্ডিয়া। এমন হারের পর গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বারবার দাবী উঠলেও হর্ষিত রানার সুযোগ থেকে প্রসিধ কৃষ্ণাকে খেলিয়ে যাওয়া। সবকিছুতেই গম্ভীরের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠতেই পারে তা বলার অপেক্ষা রাখে না। বিরাট(Virat Kohli), রুতুরাজরা(Ruturaj Gaekwad) দুরন্ত ইনিংস খেললেও, বোলারদের ব্যর্থতাতে সব শেষ। টস জিতে ভারতকে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। রোহিত ফেরেন ১৪ রানে। যশস্বীও করেন ২২রান। কিন্তু এদিনও গত ম্যাচের মতো দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। সঙ্গে যোগ্য সঙ্গত রুতুরাজ গায়কোয়াড়ের(Ruturaj Gaekwad)। কার্যত তাদের হাত ধরেই এদিন প্রোটিয় বোলারদের বিরুদ্ধে সময় যত এগোয় ততই যেন চাপ বাড়াতে শুরু করে ভারতীয় দল। বিরাট কোহলি(Virat Kohli) এবং রুতুরাজ গায়কোয়াড়ের ১৮৮ রানের পার্টনারশিপ। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিরাট কোহলি। সঙ্গে রুতুরাজের ব্যাট থেকেও ছিল বড় শটের ঝলক। ৮৩ বলে ১০৫ রানের ইনিংস খেলে থামেন রুতুরাজ গায়কোয়াড়। কিছুক্ষণের মধ্যেই ফের সেঞ্চুরি করেন বিরাট কোহলি। অবশ্য তিনি ফেরেন ৯৩ বলে ১০২ রানে। বিরাট কোহলি যখন ফেরেন সেই সময় ভারতের রান ৪ উইকেটে ২৮৪। বাকিটা কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার হাত ধরে ভারত পৌঁছয় ৩৫৮ রানে। জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুটা বেশ ভালোভাবেই করেছিল। মার্করামের(Aiden Markram) ক্যাচ মিসটাই বোধহয় ম্যাচের ভবিষ্য বদলে দিয়েছিল। সেইসঙ্গে ভারতীয় বোলারদের খারাপ বোলিং। ১০ ওভারে হর্ষিত রানা(Harshit Rana) দিয়েছেন একাই ৭০ রান। উইকেট তুলতে পেরেছেন মাত্র একটা। তার থেকেও খারাপ বোলিং প্রসিধ কৃষ্ণার(Prasidh Krishna)। তিনি ২টো উইকেট তুলেছেন ঠিকই, কিন্তু রান দিয়েছেন ৮.২ ওভারে ৮৫। আর এডেন মার্করাম এদিন যেন ভারতীয় বোলারদের সামনে ছিলেন অপ্রতিরোধ্য। ১১০ রানের ইনিংস খেলে রানার বলে মার্করাম যখন ফেরেন সেই সময় দক্ষিণ আফ্রিকার রান ১৯৭। সুযোগ ছিল ভারতীয় বোলারদের সামনে। কিন্তু বিশ্রী বোলিং পারফরম্যান্সে কোনওরকম চাপই তারা তৈরি করতে পারেননি। কুলদীপও ১০ ওভারে ৭০ রান দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট তারা তুলতে পেরেছিল ঠিকই, কিন্তু ততক্ষণে ভারতের হাত থেকে ম্যাচ বেড়িয়ে গিয়েছিল।
ট্রোলিংয়ের জবাব দিলেন হর্ষিত রানা

মাঠের বাইরে বা সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে কে কী বলছেন তা নিয়ে একেবারেই চিন্তিত নন ভারতীয় দলের পেসার হর্ষিত রানা(Harshit Rana)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন রানা(Harshit Rana)। যদিও তাঁকে নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। বিশেষ করে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কাছের ক্রিকেটার বলেই সকলে তাঁকে দাগিয়ে দিচ্ছেন। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে দল ঘোষণার সময়ও তাঁকে স্কোয়াডে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই স্কোয়াডে ভারতীয় দলের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হর্ষিত রানা(Harshit Rana)। কিন্তু গত ম্যাচ গুলোতে তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তাঁকে নিয়ে নানান ট্রোল হতে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গেই অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের এই পেসার। দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামার আগে হর্ষিত রানা(Harshit Rana) বলেন, আমি যদি এখন বাইরের এই সমস্ত কথাবার্তা নিজের মাথায় নিতে থাকি, তবে মাঠে খেলতেই তো পারব না। আমি যতটা সম্ভব এইসমস্ত জিনিস এড়িয়ে যেতেই চাই। আমি মাঠে কেমনভাবে খেলব সেই দিকেই সম্পূর্ণ ফোকাস করতে চাই। বাইরে কে কী আমায় নিয়ে বলছে তা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। কঠোর পরিশ্রমের দিকেই আমি সম্পূর্ণ মনোনিবেশ করি। ব্যর্থ হওয়ার পরও বারবার তাঁকে দলে রাখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। অনেকেই আবার বলতে শোনা গিয়েছে যে গম্ভীরের সাপোর্টের জন্যই নাকি বারবার ভারতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হর্ষিত রানা। ১০ ওভারে ৬৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। রিকেলটন, কুইন্টন ডিকক এবং ডেওয়াল্ড ব্রেভিসের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে হর্ষিত রানা মুখ খুললেন তাঁকে নিয়ে হওয়া ট্রোলিং নিয়ে। কার্যত ট্রোলিংয়েরই জবাব দিলেন এবার হর্ষিত রানা।