এসআইআর নিয়ে আদালতে যাওয়া বার্তা মুখ্যমন্ত্রীর

হঠাৎ করেই শুরু হয়েছে এসআইআর(SIR) প্রক্রিয়া। আর তাতেই নাকি বিস্তর সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, একেবারে হেনস্থার অভিযোগ তুলে এবার আদালতে যাওয়ার হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে(Gyanesh Kumar) চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । তিনি বলেন, ”আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে। আইনের পথে যাব। প্রয়োজন পড়লে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব।” এই এসআইআরের আতঙ্কের কারণে একাধিক মানুষের মুত্যু হওয়ার অভিযোগ তুলে আগেই সোচ্চ্বার হয়েছিল শাসক দল। এমন নানান বিষয় নিয়েই এবার ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। ৫৪ লক্ষ টাকা নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের অধিকার ছিল ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিলআপ করার।” কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, হোয়াটস অ্যাপে নির্বাচন কমিশন চলছে বলেও তোপ দাগেন। মুখ্যমন্ত্রী বলেন, ”হোয়াটস অ্যাপে কমিশন চলছে। হোয়াটস অ্যাপে কিনেছে কিনা কে জানে? মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর তা যদি হয় তাহলে আপনারও ভ্যানিস হয়ে যাবেন।”