কলকাতা ও রাজ্যর পুজো উদ্যোক্তারা এবার অনুদান পাবেন এক লাখ টাকার উপরে

সরকারের তরফে এবার শারদোৎসবের অনুদান পেরিয়ে গেল লাখ টাকা। বাংলা এবং বাঙালিকে এভাবেই মুখ্যমন্ত্রী উপহার দিলেন। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই ঘোষণা করেন, কী সেই চমক? পুজো কমিটিগুলিকে এবার সরকারের তরফে দেওয়া হবে অনুদান বাবদ এক লক্ষ ১০ হাজার টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হল। সেইসঙ্গে বিদ্যুৎ খরচ ৮০ শতাংশ কমবে। ফায়ার লাইসেন্স ও যাবতীয় সরকারি ফি মকুব করা হয়েছে। সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরও ঘোষণা করেন, অক্টোবরের ২,৩, ৪ তারিখ বিসর্জন আর ৫ অক্টোবর হবে বিসর্জনের কার্নিভাল।