১০০০ গোলের মাইলস্টোন ছুঁয়েই খেলা ছাড়বেন রোনাল্ডো

মাঠের বাইরে কোলে নানান কথাবার্তা বললেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo) নিজের লক্ষ্যেই স্থির। ট্রফি, সাফল্য তো রয়েছেই, কিন্তু হাজার গোলের সংখ্যাটাই যে সি আর সেভেনের(Cristiano Ronaldo) কাছে পাখির চোখ তা আরও একবার বলে দিলেন এই পর্তুগীজ কিংবদন্তী। সদ্য আল নাসেরের হয়ে দুরন্ত পারফরম্যান্সের পরই খেলা না ছাড়ার কথা ফের একবার বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষপর্যন্ত তিনি সেই লক্ষ্যে পৌঁছত পারেন কিনা সেটাই দেখার। আল নাসেরের(AL Naser) হয়ে শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন রোনাল্ডো। তাঁর নামের পাশে রয়েছে জোড়া গোল। সেইসঙ্গেই সিআরসেভেনের (Cristiano Ronaldo) গোলের সংখ্যা এখন ৯৫৬। অর্থাৎ হাজার গোলের মাইলস্টোনে পৌঁছতে রোনাল্ডোর প্রয়োজন এখন মাত্র ৪৪ টি গোল। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন খোদ রোনাল্ডোও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এখনই কোনওরকম খেলা ছাড়ার ভাবনা তাঁর নেই। রোনাল্ডো জানিয়েছেন, “আমার আরও ওপরের দিকে যাওয়ার লক্ষ্য। আর সেই জন্যই খেলা চালিয়ে যাব। সেটা মধ্যপ্রাচ্য এশিয়াতেও হোক কী ইউরোপে খেলি। আমি নিজের খেলাটা সবসময়ই চালিয়ে যেতে চাই। আশা করি সকলেই জানেন আমার লক্ষ্য কী। আমি যেমন ট্রফি জিততে চাই, তেমনই আবার সেই কাঙ্খিত সংখ্যা ১০০০ গোলেও পৌঁছতে চাই। যদি কোনওরকম চোট বা আঘাত না হয়, আমি অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছে যাব।“ ২০২২ সালের পর আল নাসেরের সঙ্গেও আরও দু বছরের চুক্তি বাড়িয়েছিলেন রোনাল্ডো। তাদের হয়ে এই মরসুমে ১৪ ম্যাচে ১৩টি গোলও করা হয়ে গিয়েছে। এছাড়াও আল নাসেরের জার্সিতে ১২৫ ম্যাচে ১১২টি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এমনক এবার গ্লোব সকারে মধ্যপ্রচ্য এশিয়ায় সেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সময় রোনল্ডো একটা ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর বয়স বাড়ছে। এমন পরিস্থিতিতে খেলা চালিয়ে নিয়ে যাওয়াটা কঠিন মেনে নিলেও, তিনি যে যথেষ্ট মোটিভেটেড, সেই কথা সাফ জানিয়ে দিয়েছিলেন রোনাল্ডো।