অর্শদীপের সুযোগ পাওয়া নিয়ে সরব অশ্বিন

অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh) জন্য এবার মুখ খুললেন প্রাক্তন তারকা ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin)। বিশেষ করে অর্শদীপকে(Arshdeep Singh) কেন একটানা সুযোগ দেওয়া হচ্ছে না সেটা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন অশ্বিন। সকলকেই যখন পরপর ম্যাচে সুযোগ দিয়ে দেখা হচ্ছে, সেই সময় অর্শদীপকে বেশীরভাগ সময়ই মাঠের বাইরে দেখা যাচ্ছে। আর এটাই অর্শদীপের ওপর একটা মানসিক চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন অশ্বিন। এই মুহূর্তে নিউ জিল্যান্ডের(INDvNZ) বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজে নেমেছে ভারত। সেখানে প্রথম ম্যাচ জিততে পারলেও, দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে সাত উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে তৃতীয় ম্যাচে নাকি অর্শদীপ সিংকে সুযোগ দেওয়ার একটা কথাবার্তা চলছে। আর সেই পরিস্থিতিতেই এবার প্রশ্ন তুললেন খোদ রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে অর্শদীপ সিংকে কেন প্রথম দুই ওডিআই ম্যাচে খেলানো হল না। কেনই বা তাঁকে পরপর ম্য়াচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটা যে একজন বোলারের ওপর মানসিক চাপ তৈরি করে তা বলতে কোনও দ্বিধা নেই অশ্বিনের। রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, যখনই তাঁর হাতে বল তুলে দেওয়া হয়েছে প্রতিবারই দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন অর্শদীপ সিং। তিনি যে জায়গায়টা প্রত্যাশা করে সেই জায়গা তাঁকে অবশ্যই দেওয়া উচিৎ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হর্ষিত রানার সঙ্গে প্রসিধ কৃষ্ণার ওপরই ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও শেষ ম্যাচে বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তারা দুজনই। প্রসিধ কৃষ্ণাও সেভাবে পারফরম্যান্স দেখাতে পারছেন না। অর্শদীপের সুযোগ নিয়েই এবার সরব হয়েছেন অশ্বিন।
বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন শুভমন গিলের

ভারতীয় দল থেকে বাদ পড়ার পরই ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন শুভমন গিলের(Shubman Gill)। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) পঞ্জাবের ১৮ জনের স্কোয়াডে ডাক পেলেন শুভমন গিল। কয়েকদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেখানেই সুযোগ পাননি শুভমন গিল(Shubman Gill)। তাঁর সুযোগ না পাওয় নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। এমন পরিস্থিতিতেউ গিলের ঘরোয়া ক্রিকেটে ফেরাটা অনেকেই ইতিবাচক দিক হিসাবে দেখতে শুরু করেছেন। টি টোয়েন্টিতে ভারতীয় দলে টানা সুযোগ পেলেও সেভাবে নিজেকে প্রমান করতে পারেননি শুভমন গিল(Shubman Gill)। এই মুহূর্তে তিনি ওডিআই এবং টেস্ট দলের অধিনায়ক হলেও শেষপর্যন্ত টি টোয়েন্টিতে তাঁকে বাদ দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সময় যদিও তাঁর চোটের কথাই শোনা গিয়েছিল। এমন পরিস্থিতিতেই বিজয় হাজারে ট্রফিতে ফিরছেন শুভমন গিল। আগামী ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে-তে(Vijay Hazare Trophy) যাত্রা শুরু করবে পঞ্জাব। এই সুযোগটা যে শুভমন গিলের নিজেকে প্রমান করার একটা সুযোগ নতুন সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে শুধু শুভমন গিলই নন। পঞ্জাবের ১৮ জলের স্কোয়াডে রয়েছেন অভিষেক শর্মা(Abhishek Sharma) এবং অর্শদীপ সিংও(Arshdeep Singh)। অভিষেকের আসায় যেমন ব্যাটিংয়ে শক্তি বাড়বে, তেমনই বোলিংয়ে অর্শদীপের থাকাটাও পঞ্জাবকে শক্তিশালী করবে। জয়পুরেই গ্রুপ পর্বের সাতটি ম্যাচ খেলবে পঞ্জাব। তবে গ্রুপ পর্বের পর এই গিল সহ অভিষেক এবং অর্শদীপকে পাওয়া যাবে কিনা তা নিয়ে খানিকটা ধন্দ রয়েছে। কারণ জানুয়ারিত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেখানে ওডিআইয়ের পাশাপাশি রয়েছে টি টোয়েন্টি সিরিজও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
বুমরাহকে নিজের ক্লাবে স্বাগত অর্শদীপের

জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) নিজের ক্লাবে স্বাগত অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দ্বিতীয় ভারতীয় বোলার হিসবে সেঞ্চুরি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। তবে প্রথম বোলার হিসাবে সে রেকর্ড রয়েছে একমাত্র অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। বুমরার এই কীর্তির পরই তাঁকে বিশেষভাবে স্বাগত জানালেন খোদ অর্শদীপ সিং। বিশেষ করে জসপ্রীত বুমরার মতো তারকা পেসারের পাশে খেলতে পারাটাই তাঁর কাছে যেন স্বপ্নের মতো। এই টি টোয়েন্টি ফর্ম্যাট দিয়েই ভারতীয় ক্রিকেটে প্রবেশ করেছিলেন জসপ্রীত বুমরাহ(Arshdeep Singh)। তাঁর অদ্ভূত বোলিং অ্যাকশন, বিশেষ সুইং সকলের নজর কেড়েছিল প্রথম থেকেই। সেই থেকেই ভারতীয় দলের হয়ে প্রতিটি ফর্ম্যাটে নিজের জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু টি টোয়েন্টিতে শততম উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁতে পারেনি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই সেটা করতে পারলেন। এরপরই বুমরাহকে(Jasprit Bumrah) উদ্দেশ্য করে খানিকটা ইয়ার্কির সুরেই কথা বললেন অর্শদীপ সিং(Aeshdeep Singh)। একইসঙ্গে বুমরার সঙ্গে খেলতে পারাটাও যে তাঁর কাছে বিরাট পাওনা তাও বলতে দ্বিধা করেননি অর্শদীপ। তিনি জানান, “১০০ উইকেটের ক্লাবে তোমাকে স্বাগত বন্ধু। জসপ্রীত বুমরাহ যে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সেটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের ব্যপার। তাঁকে হাসি মুখেই আমি স্বাগত জানাচ্ছি এই ক্লাবে। তাঁর পাশে বল করতে পারাটাও গর্বের ব্যপার”। বিশ্রাম কাটিয়ে এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানে ফিরেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এবার টি টোয়েন্টিতে শততম উইকেটের মালিকও হয়ে গেলেন জসপ্রীত বুমরাহ।