নীতা এফএ-কে হারিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল, উচ্ছ্বসিত অ্যান্থনি

আইডব্লুএলে(IWL) ইস্টবেঙ্গল(Eastbengal) এখন অশ্বমেধের ঘোড়া। দুর্বার গতিতে ছুটছে অ্যান্থনি অ্যান্ড্রুসের(Anthonny Andrews) মেয়েরা। গত ম্যাচে ৯ গোলের পর এবার ফাইভস্টার পারফরম্যান্স ফাজিলাদের। নীতা এফএ-কে ৫-০ গোলে উড়িয়ে গ্রুপ পর্বে শীর্ষস্থানে উঠে এল লাল-হলুদ মহিলা ব্রিগেড। এই ম্যাচের আগে অনেকেই নীতা এফএ-কে ইস্টবেঙ্গলের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবলেও, সৌম্যা, সুলঞ্জনাদের দাপটে ইস্টবেঙ্গলের(Eastbengal) সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না নীতা। এদিন ম্যাচের শুরু থেকেই প্রবল আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। সেখানে ম্যচ শুরুর ৬ মিনিটের মধ্যে সুলঞ্জনার(Sulanjana) গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্থ শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল সৌম্যা গুগুলথের(Soumya Gugulth)। গত ম্যাচে এই সৌম্যার পা থেকেই এসেছিল হ্যাটট্রিক। এই ম্যাচেও সেই ধারা অব্যহত। বিরতির পরও ম্যাচের রং বদলাতে পারেনি নীতা এফ এ। বরং ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রবল আক্রমণে তারা ঘর সামাল দিতেই নাকানি চোবানি খাচ্ছিল। এই পর্বে লাল-হলুদের হয়ে প্রথম গোলটা করেন রেস্টি। কিছুক্ষণের মধ্যেই ফের ব্যবধান বাড়িয়ে ফেলে ইস্টবেঙ্গল। এবার গোলদাতা ফাজিলা(Fazila)। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে প্রিয়াঙ্কার গোল। দলের এমন একটা পারফরম্যান্স আপ্লুত কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ফুটবলাদের থেকে যেটা চেয়েছিলেন সেটাই এদিন পেয়েছেন তিনি। ম্যাচ শেষে সেই জন্যই তো যাবতীয় কৃতিত্ব সুলঞ্জনা, ফাজিলাদেরই দিলেন অ্যান্থনি।