রাজ্যে এবার নিপার চোখ রাঙানি, জারি উচ্চ সতর্কতা | বাংলার ব্যর্থতায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন সম্বরণের | প্রস্তুতি ম্যাচে তিন বিদেশিতেই বড় জয় ইস্টবেঙ্গলের | শিখর, বিরাটদের রেকর্ড ভাঙার হাতছানি শ্রেয়সের সামনে | ইস্টবেঙ্গলে জমা পড়ল ৪০০ সিভি! সূচী পেলেই বিদেশি সই | ব্যক্তি নয় দল বড়, কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা অভিষেকের | সম্মতি ওড়িশার, ১৪ দল নিয়েই হচ্ছে এবারের আইএসএল | SIR-এর শুনানিতে ডাক পড়ল লক্ষ্মীরতন শুক্লার | সমালোচনার জবাব দিলেন হর্ষিত রানা | ছিটকে গেলেন ওয়াশিংটন, ভারতীয় দলে ডাক পেলেন আয়ূশ বাদোনি | ফেডারেশনের ডেডলাইন, আগামী সপ্তাহেই সূচি ঘোষণা | ইস্টবেঙ্গলের বিদেশি রিক্রুট নির্ভর করছে সূচী ঘোষণার ওপর | নির্বাচনের আগে তৃণমূলের নতুন থিম সং | সঞ্জুর মেন্টর এবার যুবরাজ! | টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন গিল | হিরোশির সঙ্গে সম্পর্ক শেষ ইস্টবেঙ্গলের | ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত মমতা বনাম ইডি মামলা | বাংলাদেশের কোর্টেই বল ঠেলল ভারত | বিরাটকে টেস্টে ফেরার বার্তা প্রাক্তন তারকার | আবার বিদেশি ছাড়ছে ইস্টবেঙ্গল | মোলিনার বাতিল ঘোড়া দিমিত্রিই লোবেরার প্রধান অস্ত্র | মমতার অভিযোগের জবাব দিয়ে আদালতে ইডি | আইপ্যাকের অফিসে ইডির হানার সময়ই হাজির মমতা, তথ্য লোপাটের অভিযোগ তুলে এফআইআরের কথা | ঘরের মাঠেই আইএসএলের ম্যাচ খেলবে কলকাতার তিন প্রধান, এএফসিতে চিঠি ফেডারেশনের | নথিতে গড়মিল, শুনানিতে ডাক অমর্ত্য সেনের | বিরাটকে দেখতে বিমান বন্দরে উপচে পড়ল ভিড় | মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম ভুল উচ্চারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কটাক্ষ মোহনবাগান সহ সভাপতির | ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে ন আসলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের | শুনানিতে ডাক অমর্ত্য সেনকে! গর্জে উঠলেন অভিষেক | কাটল জট, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল | জোড়া গোল করেই হাসপাতালে ফাজিলা, চিন্তায় ইস্টবেঙ্গল | SIR-এর হিয়ারিংয়ে ডাকা হল মহম্মদ সামিকে | চোট সারিয়ে ফিরেই বিধ্বংসী মেজাজে শ্রেয়স | প্রয়াত বিলিয়ার্ডে বিশ্ব চ্যাম্পিয়ন মনোজ কোঠারি | এসআইআর নিয়ে আদালতে যাওয়া বার্তা মুখ্যমন্ত্রীর | ইন্দোনেশিয়ার ক্লাবে ডাক! ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ | বিজয় হাজারে থেকে নাম তুললেন বিরাট কোহলি | মুম্বইয়ের অধিনায়ক হয়ে বিজয় হাজারে-তে ফিরছেন শ্রেয়স আইয়ার | বাংলাদেশে দেখা যাবে না আইপিএল | আগামী সপ্তাহেই আইএসএল শুরুর তারিখ ঘোষণা | আলিপুরদুয়ারে চা শ্রমিকদের উদ্দেশ্যে বড় বার্তা অভিষেকের | অস্কারের কথাতেই ইস্টবেঙ্গলে কেভিন | ৫ জানুয়ারি থেকে প্রস্তুতিতে লাল-হলুদ, শহরে অস্কার | বোর্ডের নির্দেশিকায় মুস্তাফিজুরকে ছাড়ল কেকেআর | ফিফার কাছে দেশের ফুটবলকে বাঁচানোর আবেদন ভারতীয় ফুটবলারদের | নীতা এফএ-কে হারিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল, উচ্ছ্বসিত অ্যান্থনি | এসআইআর হেনস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি অভিষেকের | আইএসএল না হলে বিদেশিদের ছেড়ে দেবে ইস্টবেঙ্গল! | শ্রীলঙ্কাকে সাহায্যার্থে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত | দলে ফেরার চূড়ান্ত পরীক্ষায় নামছেন শ্রেয়স | গিলের বাদ পড়ায় ক্ষুব্ধ যোগরাজ সিং | সক্রিয় হয়েই স্বমেজাজে দিলীপ ঘোষ | রক্তচক্ষু উপেক্ষা করে লড়াইয়ের বার্তা মমতার | বিরাট ও রোহিতের জন্য বোর্ডের কাছে বিশেষ আবেদন ইরফান পাঠানের | নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও নেই ঋষভ পন্থ! | মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল হাইকোর্ট | BSL-এ গড়াপেটা! ভয়ঙ্কর অভিযোগ তুললেন আইএফএ সহ সভাপতি | ক্লাবগুলোর উত্তর জানতে চিঠি দিয়ে সময়সীমা বেঁধে দিল ফেডারেশন | আবারও ২০০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন অমিত শাহ | বিজয় বাজারের পরবর্তী দুই ম্যাচেও খেলবেন গিল, রাহুলরা | মেনেনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায় বিশ্বকাপ জয়ী ড্যামিয়েন মার্টিন | সৌম্যা, ফাজিলাদের দাপটে সেসা-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের গোলের বন্যা | অমিত শাহের পাল্টা মমতার হুঙ্কার | মতুয়াদের আশ্বাস অমিত শাহের, সোনার বাংলা গড়ার ডাক | সেতু এফসির কাছে আটকে গেল শ্রীভূমি | খালেদা জিয়ার প্রয়ানে স্থগিত বিপিএলের ম্যাচ | বিশ্বকাপের আগে তিরুপতির মন্দিরে সস্ত্রীক সূর্যকুমার | এএফসির স্লট পেলেই আইএসএল! অপেক্ষায় ক্লাবজোট | ৩৬৫ দিনই রাজ্যে দুর্গা পুজো, দুর্গাঙ্গনের শিলান্যাস মুখ্যমন্ত্রীর | “কবে হবে আইএসএল”- জানতে চাইছেন অস্কার | ১০০০ গোলের মাইলস্টোন ছুঁয়েই খেলা ছাড়বেন রোনাল্ডো | বিজয় হাজারের রাউন্ড সিক্সের ম্যাচেও রয়েছেন বিরাট | নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ ও হার্দিককে বিশ্রামের ভাবনা | নির্বাচন কমিশনকে প্রশ্ন অভিষেকের, নন্দীগ্রামে মডেল ক্যাম্পেরও ঘোষণা | আশার আলো দেখছে ফেডারেশন, নতুন ইনভেস্টরও পাচ্ছে! | বিজয় হাজারে-তে যাত্রা শেষ রোহিতের, এবার লক্ষ্য নিউ জিল্যান্ড | গুজরাতের ক্রিকেটারকে সই করা বল উপহার বিরাটের | সলমনের জন্মদিনের পার্টিতে ধোনি | না ফেরার দেশে চলে গেলেন আইলিগ জয়ী সুখেন | ফেডারেশনের কমিটির দীর্ঘমেয়াদী প্রস্তাব পেশ, ক্লাবজোটের জবাব ২৮ ডিসেম্বর | জনসংযোগে বিশেষ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | বিরাটের মুকুটে নতুন পালক, শূন্য রানে ফিরলেন রোহিত | গুরুতর চোট পেয়ে হাসপাতালে অঙ্গকৃশ রঘুবংশী | অসুস্থতা, ধকলের প্রতিবন্ধকতা দূরে সরিয়ে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের | আইএসএলের অনিশ্চয়তায় মুম্বইয়ের হাত ছাড়ল সিটি গ্রুপ | বিজয় হাজারেতে নেমেই সচিনের রেকর্ড ছুঁলেন বিরাট | ঝোড়ো সেঞ্চুরি দিয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন রোহিতের | ভোটারদের হয়রানির অভিযোগ তুলে হুশিয়ারি তৃণমূলের | খসরা চূড়ান্ত হলেই ক্লাবেদের সঙ্গে বৈঠকে অনির্বান দত্তদের কমিটি | ভয়াবহ দুর্ঘটনার কবলে লিও মেসির বোন | এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসে গেদে প্রিয়ানদানা | দর্শকহীন স্টেডিয়ামে বিজয় হাজারে-তে খেলবেন বিরাট! | তৃণমূলকে শূন্য করার ডাক দিয়ে দল ঘোষণা হুমায়ুনের | মাঠে লিওনেল মেসিকে না রাগানোরই পারমর্শ মর্গ্যানের | ফেডারেশন ব্যর্থতার কথা জানালে তবেই দায়িত্ব নেবে ইস্টবেঙ্গল | বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন শুভমন গিলের | সাফ চ্যাম্পিয়ন হয়েই বড় মা-এর আশীর্বাদ নিল লাল-হলুদ বাহিনী | “অর্থ বাধা হবে না” – বার্তা মোদির, পাল্টা তৃণমূলেরও | অপরাজিত ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন সাফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ | প্রায় আড়াই বছর পর ভারতীয় দলে ডাক পেয়ে আপ্লুত ঈশান | গিলের বাদ পড়ায় হতবাক সুনীল গাভাসকর | টি-২০ বিশ্বকাপে নেই গিল, প্রত্যাবর্তন ঈশান কিষাণের | ধ্বংসযজ্ঞ বাংলাদেশে, পুড়ল রবীন্দ্রনাথের ছবি থেকে বই | বিজয় হাজারেতে মুম্বইয়ের স্কোয়াডে নেই রোহিত | শর্ত পূরণ হলে ৪৫ দিনের মধ্যেই শুরু লিগ, খসড়ায় প্রস্তাব ক্লাব গুলোর | শনিবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের | গান্ধীজি-কে সম্মান জানিয়ে কর্মশ্রীর নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর | বোর্ড নয়, রাজ্য সংস্থাই করবে রিফান্ডের ব্যবস্থা | কলকাতার আর্জেন্তাইন ভক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের সৌরভের | ভারতের বিশ্বকাপের জার্সি মেসির গায়ে | এএফসি-তে নির্বাসিত মোহনবাগান সুপারজায়ান্ট | মুস্তাক আলির মাঝেই হাসপাতালে যশস্বী | এবারই কী শেষ আইপিএল এম এস ধোনির? | ডিসেম্বরে বল পায়ে মাঠে নামছেন না ইস্টবেঙ্গল ফুটবলাররা, ফিরে গেলেন শেষ বিদেশিও | ৭১ শতাংশ দাম কমল ভেঙ্কটেশ আইয়ারের, চেন্নাইয়ের চমক দুই আনক্যাপড ক্রিকেটার | রেকর্ড দামে নাইট রাইডার্সে ক্যামেরণ গ্রীন | গাইঘাটায় সিপিআইএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’, SIR নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ সুজন-সেলিমের | ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস | “আবার আসিব ফিরে “- সফর শেষে ভক্তদের প্রতিশ্রুতি মেসির | মেসিকে টি-২০ বিশ্বকাপে ভারত-ইউএসএ ম্যাচে আমন্ত্রন আইসিসি সভাপতির | মেসিকে জার্সি তুলে দিয়ে আবেগতাড়িত সচিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা | মেসির হাতে সবুজ-মেরুন জার্সি, নিজের হাতে উদ্বোধন নিজের মূর্তির | গাড়ি বন্দী শাহরুখ, আধঘন্টা অপেক্ষা করেও ফিরে গেলেন | মেসি স্টেডিয়াম ছাড়তেই ধুন্ধুমার যুবভারতীতে, দায় কার! | কলকাতা হারিয়ে দিল বার্সেলোনাকে! | মেসির সঙ্গে মুম্বইয়ে সচিন এবং সুনীল, দিল্লিতে সঙ্গী ভাইচুং | “বন্দেমাতরম” দিয়ে মেসিকে স্বাগত অনীকের | টি টোয়েন্টি ম্যাচের ভারতীয় দলে নতুন অতিথি | বিজয় হাজারের প্রাথমিক দলে বিরাট কোহলি | ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় ক্ষুব্ধ মমতা | ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে ফিরলেন হিরোশি সহ বাকিরা | মাঠে যেতে না পারলেও, ঘরে বসেই দেখা যাবে কলকাতায় মেসি শো | কবে ফিরবেন অস্কার? হিরোশিকে নিয়েও ভাবনা | MLS-এ মেসির মুকুটে উঠতে চলেছে নয়া পালক | সন্দেশখালি কান্ডের মামলা রাজ্যে বাইরে নেওয়ার দাবী শুভেন্দুর | বুমরাহকে নিজের ক্লাবে স্বাগত অর্শদীপের | ৮ রাজ্যকে নিয়ে শুরু হল ৫১তম ইস্টার্ন ভারোত্তলন প্রতিযোগিতা | মঙ্গলবার মধ্যরাতেই শহরে সের্জিও লোবেরা | এসআইআর ইস্যুতে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা মমতার | মোদির মুখে “বঙ্কিমদা”, নাম না করেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার | মুস্তাক আলিতেও দুরন্ত সামি, চ্যালেঞ্জের মুখে নির্বাচকরা! | বিশ্বকাপের আগে নতুন নিয়মের ঘোষণা ফিফার | আইপিএল দিয়েই মাঠে ফিরতে পারেন শ্রেয়স | ফাইনাল শেষ হতেই ইস্টবেঙ্গলের অনির্দিষ্টকালের ছুটি | সীমান্ত এলাকায় পুলিশকে বিশেষ নির্দেশ মমতার, আক্রমণ করলেন বিজেপিকে | বিজয় হাজারে খেলতে রোহিত-বিরাটকে জোর করবে না বোর্ড | হার্দিককে নিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদব | কটকে টি টোয়েন্টি সিরিজের আগে দলে যোগ দিলেন গিল | “গতবারের চেয়ে এগিয়ে আমরা”, ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত ক্রেসপো | সাসপেন্ড হুমায়ুন, বহরমপুরের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর | তিন বিদেশির গোলে ফাইনালে ইস্টবেঙ্গল | মুস্তাক আলিতে খেলবেন রোহিত শর্মা! | অ্যাশেজের মঞ্চেই আক্রমের রেকর্ড ভাঙলেন স্টার্ক | বিরাটদের শতরানের দিনে বিশ্রী বোলিংয়েই হার ভারতের | তৈরি ইস্টবেঙ্গল, শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চান অস্কার | প্রাথমিকে ৩২ হাজারের চাকরিই বহাল, বিশেষ বার্তা ব্রাত্যর | বিরাট সেঞ্চুরিতে সচিনের আরও কাছে পৌঁছলেন কোহলি | ওডিআই ব্যাটারদের তালিকায় গিলকে টপকে গেলেন কোহলি | ট্রোলিংয়ের জবাব দিলেন হর্ষিত রানা | চলন্ত ট্রেনে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি | বুধবারের বৈঠকে এফএসডিএল-কে বোঝানোটাই প্রধান চ্যালেঞ্জ | ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই বিশ্বকাপের চূড়ান্ত ড্র | দ্বিতীয় ওডিআইয়ের আগে নির্বাচকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় কোহলি | বৈভবের তৃতীয় টিটোয়েন্টি সেঞ্চুরি, ভারতীয় দলে সুযোগ পাবেন! | অনুপস্থিত দিমি, ঘরের মাঠে প্রস্তুতি শুরু মোহনবাগানের | হাল্কা চোট, সেমিফাইনালে খেলবেন জয় গুপ্তা | SIR নিয়ে রাজ্য নির্বাচনী কমিশনে স্মারকলিপি প্রদেশ কংগ্রেসের, দুষলেন তৃণূল, বিজেপকে | বেঙ্গালুরুতে শুভমন গিল, টি টোয়েন্টি সিরিজেই ফিরতে পারেন | প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | দেশে এইডস সংক্রমণের হার রেকর্ডভাবে হ্রাস পেয়েছে, বিশ্ব এইডস দিবসেই জানাল স্বাস্থ্য মন্ত্রক | বোর্ডের তলব আগরকর, গম্ভীরকে | ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ | রাজভবন এখন থেকে লোকভবন, নাম বদলের ঘোষণা রাজ্যপালের | মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে আরও অস্বস্তিতে তৃণমূল | মালদায় মহিলা BLO-র স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে | বনগাঁয় SIR-এর দায়িত্বে থাকা কর্মীদের কাজে অসন্তুষ্ট মন্ত্রী সুজিত বসু | নির্বাচন কমিশনকে পাঁচ প্রশ্ন তৃণমূলের | অ্যাওয়ে সিরিজে নিয়মিত সদস্য, রঞ্জি ট্রফিতে উদাসীন আগরকর! | ধোনির গাড়িতে টিম হোটেলে বিরাট কোহলি | সুকান্তর সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপিরই একদল সমর্থকদের | আইসিকে কটুক্তি করেছিলেন অনুব্রত, সেই লিটনই বদলি জলপাইগুড়িতে | পার্থ চট্টোপাধ্যায়কে জামিন বাতিলের হুঁশিয়ারি! | ঠাকুর নগরের সভা থেকে এসআইআর নিয়ে তোপ মমতার | ধর্ষণের মামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের জামিনের আবেদন খারিজ | মালদার হরিশ্চন্দ্রপুরে ধানক্ষেত থেকে শিশুকন্যার দেহ উদ্ধার | বীরভূমের শ্রীনিকেতন কিষান মান্ডিতে চাষিদের বিক্ষোভ | চলে গেলেন বলিউডের “বীরু”, শেষকৃত্যে তারকাদের ঢল | ডিসেম্বরের শেষেই রাজ্যে প্রধানমন্ত্রী! | মমতার চিঠির পরই সোশ্যাল মিডিয়াতে সরব অমিত শাহ | দুবাইয়ের মাটিতে আছড়ে পড়ল তেজস যুদ্ধ বিমান | বিএলও-দের দুর্দশার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি মমতার | মালদায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ | রেকর্ড গড়ে মুখ্যমন্ত্রী হিসাবে দশ নম্বর বার শপথ নিচ্ছেন নীতিশ | SIR-এ বলি ২৮! নির্বাচন কমিশনকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | সম্প্রীতিতে জোর তৃণমূলের, সমাবেশে উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক | এসআইআরের জন্য ওটিপি চাওয়া হচ্ছে না, সতর্ক করল নির্বাচন কমিশন | মৌলবাদীদের খুনে মানসিকতার বহিঃপ্রকাশ, শাস্তি ঘোষণা হতেই বিস্ফোরক শেখ হাসিনা | মৃত্যু দন্ডের নির্দেশ শেখ হাসিনাকে | শেখ হাসিনা মামলার রায়দান আজ, গোটা বাংলাদেশ থমথমে | মতুয়াদের নাগরিকত্ব সুরক্ষার আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি অধীরের | রাজ্যপালের মুখে এসআইআর নিয়ে কথা, কড়া ভাষায় আক্রমণ কল্যাণের | এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরিস্থিতি খতিয়ে দেখলেন দমকল মন্ত্রী | “এটা বিহারের সমীরকণ, বাংলার সঙ্গে কোনওরকম যোগ নেই”: সাফ বার্তা কুণালের | বিহারে গেরুয়া ঝড়, বাংলায় হুঙ্কার শুভেন্দু – সুকান্তদের | বারাসত হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক | মতুয়াদের নাগরিকত্বের আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়ার ডাক অধীরের | তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতির বিএলও হওয়া নিয়ে বিতর্ক মালদায় | SIR নিয়ে বীরভূমে প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্য অনুব্রতর | মামলা জয়ী শুভেন্দু, মুকুলের বিধায়ক পদ খারিজ হাই কোর্টের | বুধবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফল | গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের অমৃতি এলাকা | প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নয়া চ্যালেঞ্জ মমতার, ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের সূচনা | জামিনে মুক্তি পেয়ে নাকতলার বাড়িতে পার্থ | দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, উদ্বেগ মোদীর, শোকপ্রকাশ মমতার | বছর শেষের আগেই রাজ্যে বাড়ছে মদের দাম | SIR-এর নামে সুপার ইমার্জেন্সির চেষ্টাঃ কেন্দ্রকে তোপ মমতার | ফলপ্রকাশ এসএসসির একাদশ ও দ্বাদশ শিক্ষর নিয়োগের | ভারতের বিমান পরিষেবায় বিভ্রাট, হয়রানি যাত্রীদের | ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ মুখ্যমন্ত্রীর | এসআইআর আতঙ্কে বহরমপুরে আত্মঘাতী ৫২ বর্ষীয় ব্যক্তি | এক ভোটার কার্ড দুই ব্যক্তির, চাঞ্চল্য শীতলকুচিতে | অশান্তির জের! ছেলে বর্ডারে রেখে পালাল বাবা | SIR নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিবাদে বিশাল মিছিলে মুখ্যমন্ত্রী | আমার ধমনী শিরায় তৃণমূল, প্রত্যাবর্তনের পরই বার্তা শোভনের | উচ্চমাধ্যমিকের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ | রাজ্যের মন্ত্রীর কেন্দ্রেই বেহাল হাসপাতাল, কটাক্ষ বিরোধীদের | SIR আতঙ্কে আত্মহত্যা ৯৫ বর্ষীয় প্রৌঢ়ের | দুবরাজপুরে মিলল ‘নরেন্দ্র মোদি’ ও তাঁর দিদি ‘মমতা’ — কাকতালীয় নামেই শহরজুড়ে হাসির রোল | চিকিৎসার গাফিলতির বলি সদ্যজাত! সিউড়ি সদর হাসপাতাল চত্তর উত্তাল | তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রামপুরহাটে চাঞ্চল্য | NRC আতঙ্কে আত্মহত্যা, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন মমতা | আদিবাসি যুবতীকে কুপ্রস্তাব, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে, বিক্ষোভ বিজেপির | কানপুরে খুন বীরভূমের পরিযায়ী শ্রমিক, অভিষেকের নির্দেশে পরিবারের পাশে তৃণমূল | আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ সভাপতি সহ নেতৃত্বদের | আরজি করের চিকিৎসকের রহস্য মৃত্যু! | মালদায় পৌঁছেই তৃণমূলকে নিশানা শুভেন্দুর | কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে মালদার ৯ জন কিশোর ও তরুণ | নভেম্বরেই রাজ্যে শুরু SIR প্রক্রিয়া! | নির্বাচনের আগে অস্বস্তিতে শুভেন্দু, মামলা খারিজ হলেও রক্ষরকবচ হারালেন বিরোধি নেতা | পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের সিইওদের সঙ্গে SIR নিয়ে বিশেষ বৈঠক কেন্দ্রীয় নির্বাচন কমিশনার | মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা, নির্বাচনেও লড়বেন শোভন! | এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন শান্তনু, পাল্টা জবাব তৃণমূলেরও | দলের নেতাদেরই ঢোরা সাপ বলে কটাক্ষ হুমায়ুন কবিরের, অস্বস্তি বাড়ছে দলে! | মমতার সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে ফিরছেন শোভন! | মমতার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার অনুমতি মিলল না, প্রত্যাহারের সিদ্ধান্ত মামলাকারীর | কলকাতার বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা মমতার | মিরিকে পৌঁছেই ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর | বর্ষার বিদায় হলেও ফের নিম্নচাপের ভ্রুটুকি, হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত | ভূটানের জল ছাড়াতেই উত্তরবঙ্গ বিপর্যস্ত, ক্ষতিপূরণের দাবি মমতার | হঠাৎই অসুস্থ, হাসপাতালে ভর্তি শমীক ভট্টাচার্য | কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলের বিরুদ্ধেই বিস্ফোরক পঞ্চায়েত প্রধান | নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর | চোখের জলে শেষ শ্রদ্ধা কাশ্মীরের তুষারঝড়ে শহিদ বাংলার প্যারা কমান্ডো সুজয় ঘোষকে | এসআইআর নিয়ে হুঁশিয়ারি তৃণমূলের | ভাঙল কালভার্ট, যোগাযোগ বিছিন্ন কলকাতা-দীঘার! | “নির্বাচন এলেই ওরা আসে”: ইডি হানা নিয়ে বিজেপিকে কটাক্ষ সুজিতের | সোনলি বিবিদের ভারতে ফেরানোর নির্দেশ, বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদের | এক লক্ষ টাকা চাঁদা না পাওয়ায় শপিং মল ঘেরাও! ইলমবাজারে চাঞ্চল্য | এসআইআর নিয়ে বিস্ফোরক শান্তনু, পাল্টা দিলেন মমতা ঠাকুরও | পুজোয় খোশমেজাজে অনুব্রত মণ্ডল, তুললেন মেয়ের সঙ্গে সেলফিও | শান্তিনিকেতনে ২৫ বছরের হীরালিনী দুর্গোৎসব, নতুন চমক কাঠের খোদাই মূর্তি | সজল ঘোষের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে— তবে কি বন্ধ হতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো | সাময়িক ভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিতে হল দেশপ্রিয় পার্কের মণ্ডপ | সংখ্যাগরিষ্ঠতা হারাতেই বিজেপির জিএসটি কমানোর সিদ্ধান্ত: অভিষেক | DA নিয়ে সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য? | তৃণমূল কর্মী খুনের ঘটনায় ভাটপাড়ার আইসিকে নিশানা করলেন অর্জুন সিং | মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অস্বস্তি আরও বাড়ল | মহালয়ার আগেই পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর | প্রয়াত জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়েই দুর্ঘটনা | পুজোর মুখে ফের কি বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস | আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় প্রযুক্তিবিদের | গ্রামীণ চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন RDAI-র বার্ষিক সম্মেলন বারাসতে | কলকাতার সমস্ত দোকানের হোর্ডিং করতে হবে বাংলায়, নির্দেশিকা পুরসভার | রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নতুন রেলপথের | বরানগরের কালিবাড়িতে বাসি ভাতের মাহাত্ম্য | স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দু অধিকারীর | নেপালের গণ-অভ্যুত্থান নেহাতই কি সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণেই? উঠছে প্রশ্ন | শীর্ষ আদালতের নির্দেশ মেনে আধারকে মান্যতা দিল কমিশন | মতুয়া সমস্যা মেটাতেই কি আজ বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | বালি পাচার কাণ্ড নিয়ে আবারও সক্রিয় ইডি, সাতসকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযান | SSC নিয়োগ প্রক্রিয়া কি বাতিল হতে পারে, বিস্ফোরক দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যের | SSC পরীক্ষা নির্বিঘ্নে হলেও, কমিশনের স্বচ্ছতা নিয়ে সংশয়ে পরীক্ষার্থীরা | জম্মু-কাশ্মীর থেকে পঞ্জাব, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী | মুম্বইয়ে ফের বোমাতঙ্ক, হাই-অ্যালাট জারি গোটা শহরজুড়ে | ‘বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার বিরুদ্ধে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী | পুজোর আগেই বড় উপহার পেল বনগাঁ শাখার যাত্রীরা, চালু হল AC লোকাল | সিউড়ি সদর হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ | ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির কারণে বন্ধ বিদ্যালয়ের পঠনপাঠন | বিধানসভায় ধুন্ধুমার, বিজেপিকে ‘চোর’ আখ্যা মমতার, সাসপেন্ড পাঁচ বিজেপি বিধায়ক | নতুন জিএসটি মডেল নিয়ে নিজের কৃতিত্ব দাবি তৃণমূলের | পুজোর আগেই GST রেটে বড়সড় বদল, সস্তা হচ্ছে কী কী? | মালদহে এসটিএফ-এর বড় সাফল্য, উদ্ধার একুশ লক্ষ টাকার জাল নোট | সব রাজ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রের | অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং | বাংলা ও বাঙালি ইস্যুতে বিধানসভা উত্তাল, আবারও সাসপেন্ড শুভেন্দু অধিকারী | পরীক্ষায় বসার অনুমতি চেয়ে মামলা করে কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল দাগিরা | মহাকরণের সামনেই সেনার ট্রাক আটকে দিল কলকাতা ট্রাফিক পুলিশ | মহুয়া মৈত্রের বক্তব্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে | তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে বিজেপিকে তোপ মমতার | SSC-র প্রকাশিত তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অযোগ্যরা | লালনের প্রয়াণ দিবসকেই ‘জাতীয় দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের | নরেন্দ্র মোদীর অবসর জল্পনায় মুখ খুললেন মোহন ভাগবত | পথশ্রী প্রকল্পের দু কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের | বিএসএফ নিরাপত্তা এড়িয়ে তিনবিঘা করিডোর দিয়ে ভারতে প্রবেশ দুই বাংলাদেশি যুবকের | ঠাকুরবাড়িতে এসে সুব্রত ঠাকুরের রোষের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী | শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত, তবে কি চাপের মুখে নতিস্বীকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের? | তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাৎপর্যপূর্ণ পোস্ট মমতা ও অভিষেকের | শুভেন্দু গড়ে ফুটল ঘাসফুল, খাতা খুলতেই পারল না বিজেপি-সিপিএম জোট | পুজোর আগে শর্তসাপেক্ষে কলকাতায় খুলছে রুফটপ রেস্তরাঁ | ট্রাম্পের শুল্কনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ভারতীয় বস্ত্র শিল্পে | বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি মমতার | সুকান্ত গড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় | সুপ্রিম কোর্টে আবারও ডিএ মামলার শুনানি পিছোলো | রাজ্যের SC-ST তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ | এসএসসি নিয়োগ দুর্নীতিতে আবারও সক্রিয় ইডি, একাধিক জায়গায় তল্লাশি | পুজোর আগেই আবারও বাংলায় আসার সম্ভাবনা প্রধানমন্ত্রীর, আসছেন শাহও | মতুয়া ঠাকুরবাড়িতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব | ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়ল শেখ হাসিনা সরকারের সেনা সচিব | আরজি কর কাণ্ডে নয়া মোড়? আবারও সক্রিয় সিবিআই | আগামী মঙ্গলবার বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | উত্তরাখণ্ডে আবারও বিপর্যয়, হড়পা বানে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান-বাড়ি | প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে কুণাল ঘোষের পাঁচ প্রশ্নবাণ | প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্প উদ্বোধনের আগেই নিজের কৃতিত্বের কথা স্মরণ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | মোদীর বঙ্গ সফরের দিনই বাংলা ছাড়লেন দিলীপ ঘোষ | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা, রয়েছে সুনামির সতর্কতাও | বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে আজ দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী | জীবন্ত মানুষের শরীরে জন্মাচ্ছে অসংখ্য সুচ! কারণ অনুসন্ধানে ‘বিজ্ঞান মঞ্চ’ ও মালদা স্বাস্থ্য দপ্তর | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | মোদীর দমদমের সভাতেও ডাক পেলেন না দিলীপ ঘোষ | শিয়ালদহে বাংলাদেশি তকমা দিয়ে মারধর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের | বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে লাফিয়ে বাড়ছে নতুন ভোটারের সংখ্যা | মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার নব রূপকার আখ্যা মন্ত্রী মলয় ঘটকের | বাগদায় ৭৭৫ জন ভুয়ো ভোটার, দাবি বিজেপির প্রাক্তন বিধায়কের | লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ, মৃত মহিলার টাকা ঢুকছে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে | বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে মশাবাহিত রোগ— আতঙ্কে রোগীর পরিবার | ‘দাদা সাহেব ফালকে টেলিভিশন অ্যাওয়ার্ড’ পেলেন অশোকনগরের গৃহিণী পলি ঘোষ | অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ | ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের | নিজের বাড়িতেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল | কুণাল ঘোষের উপস্থিতিতে নাগরিক সভার প্রস্তুতি বৈঠক হল বনগাঁয় | মধ্যমগ্রাম কাণ্ডে নয়া মোড়, খোঁজ মিলল রহস্যময়ীর | শুভেন্দু গড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া অভিষেক, তমলুক ও বারাসত নিয়ে আজ বৈঠকে বসছেন | ভারত-পাকিস্তান যুদ্ধ যেন ভুলতে পারছেন না ট্রাম্প! | ইডি-র পর, সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় | রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকছেন না মুখ্যমন্ত্রী | তৃণমূল নেতাদের গাছে বেঁধে বিচুটি মারার নিদান বিজেপি নেতার | ভারত-পাকিস্তানের উপর নজরদারি চালাচ্ছে আমেরিকা, দাবি মার্কিন বিদেশ সচিবের | রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত মৃত ২ | সরকারি হিসেবে প্রসব সংখ্যা কমলেও, বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদায় | তৃণমূলের স্বাধীনতা দিবসের সভায় মমতাকে ‘আজকের মাতঙ্গিনী হাজরা’ সম্বোধন | ৫০তম মৃত্যুবার্ষিকীতেও ব্রাত্য বঙ্গবন্ধু, তবে কি মুজিব মুক্ত বাংলাদেশ গড়ার পথ আরও প্রশস্থ হল? | পরিবারের দাবি মেনেই সিঙ্গুরের নার্সের মরদেহ কল্যাণী এইমসে স্থানান্তর | ট্রাম্প-পুতিন বৈঠকে কি বেরল কোনও সমাধানসূত্র? | বাংলার প্রাক্তন রাজ্যপালের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর | চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ আন্দোলনকারীদের | লালকেল্লা থেকে নাম না করে আবারও পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী | আবারও হরিয়ানায় আটক বসিরহাটের পরিযায়ী শ্রমিক | মমতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপির পঞ্চায়েত প্রধান | পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে উঠল পাক সেনা বিরোধী শ্লোগান | ‘কন্যাশ্রী’ প্রকল্পের ১২ বছর পূর্তিতে বাংলার মেয়েদের কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? | মুখ্যসচিবকে তবল করে রাজ্য সরকারকে কড়া বার্তা কমিশনের, বেঁধে দেওয়া হল সময়সীমা | ‘ইন্দিরা গান্ধীর মতো অবস্থা হবে তাঁরও’— রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি | বাংলায় এসআইআর হবেই! রাজ্যের আইনজীবীর কথায় বাড়ল জল্পনা | ১ কোটি ৩৫ লক্ষ টাকায় মাত্র দু মাস আগে বানানো নদীবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা মালদার মানিকচকে | ভূতেরাও ভোট দিচ্ছে! ভোটার তালিকা হাতে আসতেই এলাকায় চাঞ্চল্য | সীমান্তে পাক সেনার অনুপ্রবেশ, পাক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি— এরপরও চুপ থাকবে দিল্লি? | পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেফতার DRDO গেস্ট হাউসের ম্যানেজার | ‘ইন্ডিয়া’ জোটের শরিক স্ট্যালিনের রাজ্যেই এবার বাংলার শ্রমিকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা | নবান্নের বৈঠক থেকেই পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার | বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে, এসডিও অফিসে ডেপুটেশন | তৃণমূলের ডেপুটেশন কর্মসূচি ঘিরে আবারও রণক্ষেত্র মালদা | ‘বাংলায় এসআইআর করতে হলে, লোকসভা ভেঙেই করতে হবে’— অভিষেক বন্দ্যোপাধ্যায় | অভয়ার মায়ের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের | অভিষেকের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ বার্তা হুমায়ুন কবীরের | গভীর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেল আট থেকে দশটি বাড়ি | মালদার কালিয়াচক থেকে উদ্ধার প্রায় আড়াই কোটা টাকার মাদক | পঞ্চায়েত প্রধানের সই ও স্ট্যাম্প নকল, থানায় অভিযোগ দায়ের | ছবি ও ঠিকানা পাল্টে ভোট কারচুপির অভিযোগ রাজারহাটের এক যুবকের বিরুদ্ধে | আবারও তামিলনাড়ুর পুলিশের হাতে আটক বাংলার পরিযায়ী শ্রমিক | ‘আরজি কর কাণ্ডে প্রকৃত দোষী শাস্তি পায়নি’— বিস্ফোরক দাবি চিরঞ্জিতের | তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবীরকে ডেকে পাঠাল অভিষেক বন্দ্যোপাধ্যায় | আবারও মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা | তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, একাধিক পর্যটন কেন্দ্র ক্ষতিগ্রস্ত | সুকান্ত মজুমদারকে ঘিরে ‘জয় বাংলা’ শ্লোগান তৃণমূল কর্মীদের | আলাস্কায় ট্রাম্প-পুতিন শান্তি বৈঠকের আগে, বিস্ফোরক অভিযোগ ভলোদিমির জেলেনস্কির | সিএএ এবং এসআইআর নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রশিক্ষণ শিবির শান্তনু ঠাকুরের | নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভ শুভেন্দুর | প্রকৃতি বাঁচাতে ম্যানগ্রোভকে রাখি পরিয়ে অভিনব বার্তা দিলেন সুন্দরবনের মহিলারা | রাহুল-অভিষেক বৈঠক, বঙ্গ রাজনীতিতেও কি তবে নতুন সমীকরণ? | বাংলায় কারোর নাম তালিকা থেকে বাদ করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক | বিশ্বভারতীর কবি প্রয়াণ অনুষ্ঠানে এসে বাংলা ভাষা নিয়ে সরব সুকান্ত মজুমদার | নবান্ন নয়, আইন মেনে প্রতিবাদ সভা করতে হবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং রানী রাসমণিতে, সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের | খুনের আতঙ্কে ঘুম উড়েছে মালদার তৃণমূল নেতার | সিবিআইতে অনাস্থা পরিবারের, তাহলে কি বিচার অধরা অভয়ার? | দিনহাটায় আক্রান্ত নেতা-কর্মীদের বাড়িতে পৌঁছল বিজেপির প্রতিনিধি দল | বাইশে শ্রাবণ বিশ্বভারতীতে রবীন্দ্রনাথকে ঘিরে একগুচ্ছ প্রকল্প ঘোষণা | রবীন্দ্রনাথকে হাতিয়ার করে মমতার বিজেপি বিরোধিতা | মমতার এনআরসি আর বাংলা ইস্যুতে কি অসমের বাঙালি ভোট হারানোর আশঙ্কা হেমন্তের? | ট্রাম্পের শুল্ক নীতির ফলে শেয়ার বাজারে ধ্বস | হেরোইন পাচারে গ্রেপ্তার দুই মহিলা সহ মোট তিন | এক ঠাকুরের ভাষা রক্ষায় লোকসভায় তৃণমূলের পাশে আর এক টেগোর | রবীন্দ্রনাথকে সামনে রেখে তীব্র আন্দোলনের ডাক মমতার | ২৬শে বিজেপির হিন্দুত্বের পাল্টা ইস্যু যে বাঙালি অস্মিতা, বুঝিয়ে দিলেন মমতা | সোনাঝুরি জঙ্গল থেকে রহস্যজনক ভাবে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য | বাংলা থেকে ঝাড়খণ্ডের দায়িত্ব সরিয়ে দেওয়া হল কার্তিক মহারাজকে | রবি ঠাকুরকে বুকে ধরে প্রতিবাদে তৃণমূল সাংসদরা | ‘বাংলার নির্বাচিত সরকারকে কাজ করতে দিতে চাইছে না কমিশন’—অভিষেক | রাজ্যের পাঠানো নাম খারিজ নির্বাচন কমিশনের | বাংলার অপমান নিয়ে জোড়া ফুলের পাশে হাত শিবির | আমেরিকার কাছে মাথা নত করবে না ভারত, স্পষ্ট বার্তা মোদীর | এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্ম সার্টিফিকেট দেখতে চাইলেন মমতা | ‘আমার মেয়ের খুন-ধর্ষণে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত’— অভয়ার মা | বাংলাকে বাঁচাতে দলীয় রং ভুলে ঐক্যের ডাক মমতার | ‘মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে নামাতে নবান্ন অভিযান’— অভয়ার বাবা | ‘উন্মাদের মতো কথা বলছেন শুভেন্দু অধিকারী’— দেবাংশু | ‘চেয়ার ফেলে পালিয়েছেন মাননীয়া’— শুভেন্দু | নবান্ন অভিযানের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে মামলা | খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এবার থেকে গুরুত্ব পাবে বাংলাও | হড়পা বানে নিখোঁজ ৯ ভারতীয় সেনা | বিজেপি নেতাদের আরও বেশি করে ‘জয় বাংলা’ বলার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | কল্যাণের জায়গায় এলেন কাকলী, দায়িত্ব পেলেন শতাব্দীও | ‘ঘরে বসে থাকব না’— উদয়ন গুহ | ‘পুলিশ আর উদয়ন গুহ মিলে আমাকে খুন করতে চেয়েছিল’— শুভেন্দু | ‘মমতাকে এবার ভবানীপুরে হারাব’— শুভেন্দু অধিকারী | কল্যাণের ঢালাও প্রশংসা শুভেন্দুর, অন্য কিছুর ইঙ্গিত কী? | মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ, তাহলে কি দল ছাড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ফের কি হারানো মর্যাদা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর, বাড়ছে জল্পনা | সুদীপের বদলে লোকসভার দলনেতা হলেন অভিষেক | ‘এক ইঞ্চি জমিও কাউকে ছাড়া হবে না’— অভিষেক বন্দ্যোপাধ্যায় | অসম সরকারের এনআরসি নোটিশে গুরুত্ব না দেওয়া নির্দেশ অভিষেকের | খড়দহে বহুতল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক এক | মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক প্রসেনজিতের | বাংলায় রণকৌশল ঠিক করতে সোমে সাংসদদের নিয়ে বৈঠক অমিত শাহর | তীর্থযাত্রীদের ‘জলকর’? শ্রাবণী মেলায় ‘জিজিয়া’ তুল্য ফি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ সুকান্তর | সুপ্রিম কোর্টে আবারও ঝুলে রইল DA মামলার শুনানি | প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন | আবারও স্বমহিমায় ফিরলেন বীরভূমের কেষ্ট, দিলেন ধিক্কার মিছিলের ডাক | শহিদ ক্ষুদিরাম স্টেশন নিয়ে বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ | মহুয়া-কল্যাণ লড়াই চরমে, কল্যাণকে ‘শুয়োর’ বলে আক্রমণ মহুয়ার | সোমবার দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় | রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত থার্ড লাইন নির্মাণের অনুমোদন দিল রেল বোর্ড | ট্রাম্পের হুঁশিয়ারির কাছে কি নতিস্বীকার ভারতের? | ভারতীয় সেনার বড় সাফল্য, ‘অপারেশন অখাল’-এ নিহত ২ জঙ্গি | বাঙালি পাতে ইলিশের রসনা কবে মিটবে, হাপিত্যেস রাজ্যবাসী | স্ত্রী জ্যান্ত কবর দেওয়ার আগেই ভাগ্যের জোরে বেঁচে ফিরলেন স্বামী | ত্রিকোণ প্রেমের পরিণতিতে মা ও মেয়েকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা অভিযুক্তকে | জমা জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশুর, শোকস্তব্ধ এলাকা — কাঠগড়ায় পৌর প্রশাসন | ভোটার তালিকা থেকে বাদ লালু পুত্র! | আরজি কর পিজিটি ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদীরা সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ করেছেন | বিমানবন্দরের কাচ ভেঙে পালানোর চেষ্টা, ধৃত এক বাংলাদেশি নাগরিক | ‘ডিপ ফ্রিজ’-এর হাত ধরে বাংলা ছবি কী আবার ঘুরে দাঁড়াবে? | রাশিয়াকে দুটি পারমাণবিক সাবমেরিন দিয়ে ঘিরে রাখার হুমকি ট্রাম্পের | রাজ্যে প্লাবিত অঞ্চল পারিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী | ‘মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই চলছে বেআইনি কাজ’—দেবাশীষ ভট্টাচার্য | টাকি রোডের উপর লরিতে আগুন | মুখ্যমন্ত্রীর নির্দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোলে মার্কেটে টাস্ক ফোর্স অভিযান | ম্যাট্রিমনি সাইটে আলাপ হওয়া যুবককে হোটেলে ডেকে প্রতারণা, গ্রেপ্তার এক তরুণী ও তার বাংলাদেশি সঙ্গী | ডোমকলে জলমগ্ন রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ! প্রশাসনের দৃষ্টি আকর্ষণে অভিনব কৌশল | স্মার্ট ক্লাস নিয়ে সম্মুখ সমরে সাংসদ বনাম বিধায়ক | তৃণমূলের প্রস্তাব মেনে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের সাংসদদের | বিধানসভা ভোটের আগে পাহাড় রাজনীতিতে কি নতুন সমীকরণ? | মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের | মেট্রোর সম্প্রসারণে কেন্দ্র-রাজ্য তরজা, মালা বনাম শমীক পার্লামেন্টেও উত্তাপ | ‘আগে কর্মচারীদের ডিএ-টা মেটান’—শুভেন্দু অধিকারী | পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামা কাপড় দিতে উদ্যোক্তাদের অনুরোধ মমতার | কলকাতা ও রাজ্যর পুজো‌ উদ্যোক্তারা এবার অনুদান পাবেন এক লাখ টাকার উপরে | এবার পুজোর থিমের নামকরণ মুখ্যমন্ত্রীর | ‘গেরুয়া সন্ত্রাসের ন্যারেটিভ মিথ্যে প্রমাণিত হল’—সাধ্বী প্রজ্ঞা | তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক তৃণমূলের নেতা | আন্দোলনের রূপরেখা কী? তা নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের | প্রমাণের অভাব মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকুসুর খালাস ৭ অভিযুক্ত | ব্যাঙ্গালোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে ফের অনুপ্রবেশ, গ্রেপ্তার ৬ বাংলাদেশী অনুপ্রবেশকারী | মেয়ের প্রেমিকের বাড়িতে বন্দুক নিয়ে হানা, অবশেষে গ্রেপ্তার ‘ভিলেন’ বাবা | ভাষা-আন্দোলনে বোলপুরের পর এবার মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর | আবারও মেট্রো বিভ্রাট, নাকাল নিত্যযাত্রীরা | তৃণমূল বুথ সভাপতি খুনে গ্রেফতার ৩ | এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআরের ইঙ্গিত তৃণমূলের | জলমগ্ন এলাকার ত্রাণ শিবির পরিদর্শনে বিধায়ক নারায়ণ গোস্বামী ও সাংসদ পার্থ ভৌমিক | জয় শ্রীরাম বলতে চাপ, সন্তানকে মার! কলকাতায় এসে দিল্লির শিশুনিগ্রহ কাণ্ডের হাড়হিম বর্ণনা নির্যাতিতার | এবার কি তবে সরকারি কার্নিভালের পাল্টা বিজেপির কার্নিভাল? | বুধবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু | নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের | রাশিয়ার উপকূলে আছড়ে পড়ল সুনামি, সতর্কতা জারি আমেরিকা এবং জাপানেও | বীরভূম থেকে জয়দেব সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী | ‘এনআরসি হতে দেব না’— ফের হুংকার মমতার | জমি‌ অধিগ্রহণের বিবাদ ছাড়াই প্রকল্প করছে ওএনজিসি | ভারত-পাক সংঘর্ষে বাবা-মা হারানো ২২ জন শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী | এসআইআর জল্পনার মধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ কমিশনের | সোমবার রাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর | রংপুরের ঘটনা আবারও প্রমাণ করল বাংলাদেশে হিন্দুরা মুসলমানের সাথে থাকতে পারবে না! | এবার বিহারের বাসিন্দা হলেন সারমেয় | নেতাজিকে মনে করিয়ে ভাষা-সন্ত্রাস ইস্যুতে পরোক্ষে মোদিকে তোপ মমতার | ‘আমাকে না জানিয়েই করা হয়েছে’— বিএলওদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর | বিভিন্ন রাজ্যে থাকা বাংলার ২২ লক্ষ পরিযায়ীকে ঘরে ফিরিয়ে আনার নির্দেশ মমতার | ‘কেন্দ্র বঞ্চনা করলেও উন্নয়ন থামবে না’, মুখ্যমন্ত্রী | ‘টেররিস্টরা টুরিস্টদের মারে না’— পাহেলগাঁও কাণ্ড নিয়ে বিস্ফোরক সাবিত্রী মিত্র | জমিতে চাষ করাকে কেন্দ্র করে কোচবিহারে খুন তৃণমূল কর্মী | ‘শিশুও ছাড় পাচ্ছে না!’–ভিডিও শেয়ার করে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায় | নিজেকে কি ‘শান্তির দূত’ ভাবতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প? | ‘স্বাস্থ্য সাথী’র পরিসংখ্যান তুলে ধরে, ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের | উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের | অপরাজিতা বিল ফেরত পাঠানোয় কেন্দ্রকে বিঁধলেন কুণাল ঘোষ | বাংলার শ্রমিককে ‘বাংলাদেশি’ বলে করে দেওয়া হল পুশব্যাক | কেন মামলা ছাড়লেন বিচারপতি ? | ২৬শে কি বিজেপির মুখ মিঠুন? | বিহারের পর কি পশ্চিমবঙ্গ? এই রাজ্যে কবে হবে এসআইআর? | প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীকে টপকে গেলেন নরেন্দ্র মোদী | কোচবিহারে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ সমাবেশের দিনই, পাল্টা সভা করবে তৃণমূল | ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে একই দিনে পথে নামল বাম-কংগ্রেস | বাংলা সিনেমা-সিরিয়ালে হিন্দি গানের ব্যবহার কমাতে নির্দেশ মমতার | ভাষা-সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না? প্রশ্ন মমতার | বাংলায় বাড়ির কুকুর-ছাগলদেরও আধার কার্ড হয় : দিলীপ ঘোষ | কে হবেন নতুন উপরাষ্ট্রপতি, জল্পনা তুঙ্গে | বেলেঘাটা খালে মেট্রো-পিলার নির্মাণের ফলে বেহাল নিকাশি ব্যবস্থা, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে পুরসভার বৈঠক | ফরাক্কা এক্সপ্রেস থেকে ২৬৮টি কচ্ছপ উদ্ধার | ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’– নয়া প্রকল্প মমতার | বাংলা ভাষা ও বাঙালিদের উপর ‘আক্রমণ’ নিয়ে আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশন | গোপালগঞ্জ হত্যাযজ্ঞের দায়িত্ব নিয়ে ড. ইউনূসের পদত্যাগ করা উচিত | “এবারের খেলায় বোল্ড আউট করতে হবে,”—দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দলনেত্রীর | এবার চোখ দিয়ে জল নয়, আগুন বেরোবে : মমতা | একুশের মঞ্চে বাঙালি অস্মিতায় শান মমতার | “২৬শে ওদের দিয়ে ‘জয় বাংলা’ বলাব”—২১শের মঞ্চ থেকে চ্যালেঞ্জ অভিষেকের | বঙ্গ বিজেপি ছাগলের তিন নম্বর বাচ্চা : ফিরহাদ | তৃণমূলের সভাকে ডিস্টার্ব করতে শুভেন্দুর উত্তরকন্যার ডাক : শতাব্দী রায় | দিল্লির চোখও মমতার সভায় | ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা, ভিড় এড়াতে কোন রাস্তায় যাবেন | আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। নাম না করে শুভেন্দুকে খোঁচা | বঙ্গ রাজনীতির হাইভোল্টেজ সোমবার, কোথায় কোন সভা | ২১শে জুলাই কোন সভায় দিলীপ ঘোষ? | ২১ শে জুলাই যাওয়ার পথে বাসে উদ্দাম নাচ, জলঙ্গি যুব নেতার লাইভ ঘিরে বিতর্ক | ২০ বছর কোমায় থাকার যুদ্ধ শেষ, চিরনিদ্রায় সৌদির ‘স্লিপিং প্রিন্স’ | নির্বাচন-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী হত্যার অভিযোগে তিন পুলিশকর্মী সহ তৃণমূল কর্মীকে জেলে পাঠাল আদালত | গোপালগঞ্জের মানুষ কী মানুষ নয়? | “আরও বাংলায় কথা বলব, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন।” : মমতা বন্দ্যোপাধ্যায় | ২১ শে পাল্টা কর্মসূচির ডাক শুভেন্দুর, ” গুরুত্বহীন ” মন্তব্য মমতার | যৌন হেনস্থার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে, আত্মঘাতী ছাত্রী | বজ্র পাতে পুড়ে গেলো দীঘার জগন্নাথের ধ্বজা | “হিন্দুরা অস্ত্র তৈরী রাখুন।”: শুভেন্দু | ভিনরাজ্যে লাগাতার বাঙালি হেনস্তা, প্রতিবাদে ১৬ জুলাই পথে নামবেন মমতা  | জল-যন্ত্রণায় দুর্বিষহ বসিরহাট ২ নম্বর ব্লকের সাধারণ গ্রামবাসীরা | কসবা কাণ্ডের ছায়া এবার কলকাতার আরও এক কলেজে | কান্দি ল’কলেজে থ্রেট কালচার! আহত দুই ছাত্রী | উসকানি দিয়ে রাজ্যে হিংসা ছড়াচ্ছে বিজেপি : ফিরহাদ | নয়া সমীকরণ : দিল্লির ডাকে দিলীপ ঘোষ

সম্মতি ওড়িশার, ১৪ দল নিয়েই হচ্ছে এবারের আইএসএল

ISL

অবশেষে আইএসএল( খেলার ব্যপারে সম্মতি জানিয়ে ওড়িশা এফসি(Odisha Fc)। একইসঙ্গে বাকি ক্লাব গুলোও ফেডারেশনের(AIFF) সময়সীমার মধ্যে নিজেদের সম্মতি জানিয়ে দিয়েছে। অর্থাৎ ১৪ দলকে নিয়েই আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল(ISL)। ওড়িশার এফসির(Odisha Fc) খানিকটা সংশয় নিয়েই হঠাৎই একটা উদ্বেগ দেখা দিয়েছিল। সেখানেই শেষপর্যন্ত এবার ওড়িশা এএফসি নিজের সম্মতি জানাতেই কার্যত সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে। একইসঙ্গে প্রতিটা ক্লাব তাগের হোম ভেন্যুও মোটামুটি পাকা করে ফেলেছে। যদিও ইন্টার কাশি(Inter Kashi) সহ কয়েকটি ক্লাব আরও দু-একদিন সময় চেয়ে নেওয়ায় ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে এই সপ্তাহের মধ্যেই ফেডারেশন আইএসএলের(ISL) সূচি যে ঘোষণা করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই সরকারীভাবে ফেডারেশনের ঘোষণা করার অপেক্ষায় রয়েছেন সকলে। কলকাতাতেই যুবভারতী হতে চলেছে মোহনবাগান(Mohunbagan) ও ইস্টবেঙ্গলের(Eastbengal) হোম গ্রাউন্ড। সেইসঙ্গে মহমেডানের হোম গ্রাউন্ড হতে চলেছে এবার কিশোরভারতী। অন্যদিকে ইন্টারকাশিও খেলতে বাংলাতেই তাদের হোমগ্রাউন্ড  বাছছে। শোনাযাচ্ছে বারাসত এবং কল্যাণী স্টেডিয়ামই হতে চলেছে তাদের হোম গ্রাউন্ড। যদিও এখনও পর্যন্ত তারা চূড়ান্ত করেনি। বরং ফেডারেশনের থেকে আরও দুটো দিন সময় চেয়ে নিয়েছে। অর্থাৎ বুধবারই ফেডারেশনের কাছে নিজেদের হোম গ্রাউন্ড নিশ্চিত করে দেবে ইন্টারকাশি।

ফেডারেশনের ডেডলাইন, আগামী সপ্তাহেই সূচি ঘোষণা

ISL Clubs

ক্লাবদের সময় ডেডলাইন বেঁধে দিল ফেডারেশন(AIFF)। আগামী সোমবারের মধ্যেই এই মরসুমের আইএসএলে ক্লাবগুলো(ISL Clubs) অংশগ্রহন করবে কী করবে না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময়সীমা বেঁধে দিল ফেডারেশন। শনিবারই প্রতিটি ক্লাবকে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের(AIFF) তরফে। ছটি ক্লাবের অংশগ্রহন করা নিয়েই খানিকটা সংশয় দেখা গিয়েছিল। সেই কারণেই সকলকে ফের একবার চিঠি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জেনে নিতে চেয়েছে ফেডারেশন। সেখানে যে যে ক্লাব(ISL Clubs) অংশগ্রহন করার কথা জানিয়ে দেবে, তাদের নিয়েই আগামী সপ্তাহে আইএসএলের(ISL) সূচী ঘোষণা করে দেবে ফেডারেশন। সেইসঙ্গে এএফসিতেও আবেদন করবে তারা। কয়েকদিন আগেই অংশগ্রহন করার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছিল ওড়িশা এফসি। সেই মতোই প্রতিটা ক্লাবকেও সোমবার সন্ধে পর্যন্তই সময় বেঁধে দেওয়া হয়েছে। কীভাবে এই মরসুমের আইএসএল হবে তা ফেডারেশনের তরফ থেকে স্পষ্ট ভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটা মেনেই খেলায় অংশগ্রহন কারা কারা করবে তা সোমবারই চূড়ান্তভাবে জেনে, আগামী সূচী ঘোষণা হয়ে যাবে। আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু হওয়ার কথা ঘোষণা হয়ে গিয়েছে। খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোন কোন ক্লাব খেলবে তা নিয়ে চূড়ান্ত হতে পারছে না ফেডারেশন। কারটা হল বিশেষ করে রেলিগেশন থাকবে কী থাকবে না। এছাড়াও আরও কয়েকটি শর্তও রয়েছে। যদিও ফেডারেশন আইএসএল করতে প্রস্তুত। সেই কারণেই তো শেষ একবার ক্লাবদের চিঠি দিয়ে সেই কথা জেনে নিতে চাইল ফেডারেশন। আদামী সপ্তাহেই এই মরসুমের আইএসএলের সূচী ঘোষণা।

কাটল জট, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল

ISL

অবশেষে দীর্ঘ জল্পনার অবসান। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরি হচ্ছে এই মরসুমের আইএসএল(ISL)। মঙ্গলবার দুপুর তিনটের সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ক্লাব গুলোর সঙ্গে শেষ বৈঠকে বসেছিল ফেডারেশনAIFF)। সেখানেই শেষপর্যন্ত ফেডারেশনের(AIFF) মডেল অনুযায়ী আইএসএল(ISL) খেলতে রাজী হয়ে গিয়েছে আইএসএলের ক্লাব গুলেো। এরপই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা ঘোষণা করে দেন। অবশেষে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে বল গড়াতে চলেছে। কয়েকদিন আগে ফেডারেশনের তৈরি করা তিন সদস্যের কমিটি তাদের পর্যবেক্ষণ অনুযায়ী রিপোর্ট জমা দেওয়ার পরই ফেডারেশন(AIFF) ক্লাব গুলোর(ISL Clubs) সঙ্গে বৈঠকে বসেছিল। সেখানেই কয়েকটি পয়েন্ট নিয়ে আপত্তি তুলেছিল আইএসএলের ক্লাবগুলো। তাদের একটাই বক্তব্য ছিল যে এই মরসুমে এক কোটি টাকা পার্টিসিপেশন ফি তারা দেবে না। এমনকি ব্রডকাস্টও যে ফেডারেশনকে ঠিক করতে হবে সেই কথাও বলা হয়েছিল। এই নিয়েই একটা টালবাহানা শুরু হয়েছিল। এরপর থেকেই যেন খানিকটা কড়া মনোভাব দেখাতে শুরু করেছিল ফেডারেশন(AIFF)। বিশেষ করে মঙ্গলবার ফেডারেশনের নতুন মডেল অনুযায়ী আইএসএল আয়োজনের পরিকল্পনা কার্যকরী কমিটির বৈঠকে সবুজ-সংকেত পেতেই তারা কার্যত প্রস্তুত হয়ে গিয়েছিল। এরপরই ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেখানেই নাকি শোনাযাচ্ছে বেশ হুঁশিয়ারের সুরেই কথা বলেছে ফেডারেশন কর্তারা। কার্যত ক্লাবগুলো আইএসএল খেলবে কী খেলবে না সেই কথাই নাকি জানতে চাওয়া হয়েছিল। শেষপর্যন্ত প্রতিটি ক্লাবই খেলার কথা জানিয়ে দিয়েছে। এরপরই আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শরু হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তবে একটা প্রশ্ন এখনও রয়েই যাচ্ছে যে এএফসি স্লটটা কী হবে। কারণ আইএসএল ক্লাবগুলোর সেই স্লট নিয়েও একটা দাবী ছিল। সেটা অবশ্য ফেডারেশনের ওপরই রয়েছে দায়িত্ব। তবে ১ কোটি টাকার পার্টিসিপেশন ফি দিতে হবে কী হবে না, তা নিয়ে এখনই কোনএও সিদ্ধান্ত হয়নি। শোনাযাচ্ছে পরবর্তীতে একটা বৈঠক হবে সেখানেই নাকি এই বিষয়টাও সমাধান হয়ে যেতে পারে।

আগামী সপ্তাহেই আইএসএল শুরুর তারিখ ঘোষণা

ISL Clubs

অবশেষে খুলতে চলেছে আইএসএল(ISL) নিয়ে অনিশ্চয়তা। আগামী সপ্তাহেই ঘোষণা হতে চলেছে আইএসএলের(ISL) তারিখ। তবে সূচি নিয়ে এখনই কিছু বলা হয়নি ভারতীয় ফুটবল ফে়ডারেশনের তরফে। তবে আইএসএল(ISL) যে অবশেষে এই মরসুমে হচ্ছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। এখন শুধুই অপেক্ষা কবে থেকে শুরু হবে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ। একইসঙ্গে লিগ যে ফেডারেশনই পরিচালনা করবে তাও স্পষ্ট করে নিজেদের চিঠিতে জানিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। আইএসএল(ISL) নিয়ে ক্লাবজোটের সঙ্গে বৈঠকের জন্য ফেডারেশন তিন সদস্যের একটি কমিটি তৈরি করে দিয়েছিল। একটানা ক্লাবগুলোর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ক্লাবেরা কী চাইছে। কেমনভাবে লিগ হোক সবটাই শুনে এবং নিজেদের মতো রিপোর্ট তৈরি করে শনিবারই ফেডারেশনকে(AIFF) সেই চিঠি জমা দেওয়া হয়েছিল। সেখানেই ক্লাবেদের তরফ থেকে বেশ কিছু দাবীও ছিল। যারমধ্যে প্রধান ছিল যে লিগের ব্রডকাস্টার ঠিক করতে হবে ফেডারেশনকেই। একইসঙ্গে সেই রিপোর্টে উল্লেখ ছিল কোনও দল যদি খেলতে না চায় সেক্ষেত্রে তাঁকে লোয়ার ডিভিশনে রেলিগেট করে দেওয়া হবেষ সেই রিপোর্ট পাওয়ার পরই ফেডারেশনে আপৎকালীন একটি বৈঠক করা হয়। সেখানেই ঠিক হয় যে আগামী সপ্তাহেই এই মরসুমের আইএসএলের তারিখ ঠিক করা হবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে আইএসএলের ব্রডকাস্টার হয়ত ফেডারেশন ঠিক করেই ফেলেছে। এখন শুধুই আগামী সপ্তাহে আইএসএলের দিন ঘোষণার অপেক্ষা।

৫ জানুয়ারি থেকে প্রস্তুতিতে লাল-হলুদ, শহরে অস্কার

Eastbengal

আগামী ৫ জানুয়ারি থেকেই মাঠে নেমে পড়ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। এখনও পর্যন্ত আইএসঅএল(ISL) কবে হবে তা নিয়ে নিশ্চয়তা নেই। তার মাঝেই অবশ্য দল নিয়ে মাঠে নেমে পড়ছেন অস্কার ব্রুজোঁ। শনিবারই শহরে চলে এসেছেন লাল-হলুদের কোচ। তবে প্রথম দিন থেকেই সব বিদেশিদের একসঙ্গে পাবেন না অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। যহেতু অত্যন্ত কম সময়ের মধ্যে প্রস্তুতি শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেই জন্যই অনুশীলন শুরুর সপ্তাহের মধ্যেই একে একে সব ফুটবলাররা যোগ দেবেন। সরকারীভাবে কিছু শোনা না গেলেও, মনে করা হচ্ছে আইএসএের নিশ্চয়তা পেয়েই নাকি অনুশীলনে নেমে পড়ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। সুপার কাপেই শেষ ম্যাচ খেলেছিল লাল-হলুদ ব্রিগেড(Eastbengal)। সেখানে এফসি গোয়ার কাছে ফাইনাল হারের পরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ থেকে ফুটবলররা। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। কারণ আইএসএল নিয়ে কোনওরকম নিশ্চয়তা ছিল না। এখনও নেই। এমনকি মোহনবাগান প্রস্তুতি শুরু করলেও, ইস্টবেঙ্গলও প্রস্তুতিতে না নামার সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে আগামী ৫ জানুয়ারি থেকেই প্রস্তুতিতে নামছে লাল-হলুদ ব্রিগেড। তারা সকলই বেশ আশাবাদী যে আইএসএল নাকি হবে। কারণ সেই কথা দিয়েই তো দলের সেরা দুই বিদেশিকে ধরে রাখতে পেরেছে ইস্টবেঙ্গল। নইলে মিগুয়েল এবং কেভিন সিবিলে দুজনেই নাকি চলে যেতে চেয়েছিলেন। যদিও পরে ক্লাব কর্তা এবং কোচের মধ্যস্থতায় থেকে গিয়েছেন দুজনেই। কেভিন সিবিলে আসছেন আগামী ৬ জানুয়ারি এবং মিগুয়েল শহরে আসছেন ৭ জানুয়ারি। একইসঙ্গে আইএসএল শুরুর একটা তারিখও শোনাযাচ্ছে। সূত্রের খবর জানুয়ারির শেষেই নাকি শুরু হতে পারে আইএসএল। তবে কী সেই খবর জেনেই প্রস্তুতিতে নামছে লাল-হলুদ ব্রিগেড।

ফিফার কাছে দেশের ফুটবলকে বাঁচানোর আবেদন ভারতীয় ফুটবলারদের

ISL

ফুটবল নিয়ে আলোচনা রয়েছে। একের পর এক বৈঠক রয়েছে। বিভিন্ন মহলে নানান কথাবার্তা রয়েছে। শুধু ফুটবলটাই মাঠে নেই। আর যাদের পায়ে বলটা থাকার কথা তারাই বসে রয়েছে ঘরে। কী করবে এই মরসুমের আইএসএলটাই তো এখন অনিশ্চিত। ফেডারেশন(AIFF), এফএসডিএলের(FSDL) সমস্যায় ভারতের সর্বোচ্চ লিগটাই অন্ধকারের রাস্তায়। এবার শেষ চেষ্টায় নামলেন ফুটবলাররাও(Indian Footballers)। ক্রমশই যেন আশা হারাচ্ছে তারা। তাই তো এবার ফিফার(FIFA) কাছে তাদেরকে বাঁচানোর আবেদন। নতুন বছর পড়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আইএসএল(ISL) নিয়ে কোনও নিশ্চয়তা নেই। বহু বৈঠক হলেও, কবে মাঠে বল গড়াবে কেউ বলতে পারছে না। শেষ ক্লাবজোটের উত্তরও কেমন ইতিবাচক নয়। অন্তত সেই উত্তর থেকে আইএসএল হওয়ার কোনওরকম আশার আলো এখনও পর্যন্ত কেউ দেখতে পাচ্ছে না। এই পরিস্থিতিতে ফিফাই(FIFA) এখন ফুটবলারদের(Indian Footballers) বাঁচার আশা। সুনীল ছেত্রী(Sunil Chetri) থেকে গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটালরা ফিফার কাছেই করছেন কাতর আবেদন। তাদের ফুটবলটা তারা ফেরত চাইছেন। সোশ্যাল ভারতের তারকা ফুটবলাররা মিলে একটি আবেদনের ভিডিও বানিয়েছেন। সেখানেই তারা বলছেন, “জানুয়ারি হয়ে গেল, এই সময়টা তো আমাদের মঞ্চে আমাদের থাকার কথা ছিল। কিন্তু সেই জায়গায় আমরা নিয়ে চলেছি এক অন্য আতঙ্ক। সেই জন্যই তো আমরা এদিন এক কাতর আবেদন নিয়ে এসেছি। ভারতীয় ফুটবল সর্বময় সংস্থা তার দায়িত্ব নিতে ব্যর্থ।” . @FIFAcom @FIFPRO @FIFPROAsiaOce @FPAI pic.twitter.com/urNqYfmVcH — Gurpreet Singh Sandhu (@GurpreetGK) January 2, 2026 “আমরা যেন একটা পাকাপাকি পঙ্গুতার দিকে এগিয়ে যাচ্ছি। সবকিছু বাঁচাতে আমাদের সাধ্যমতো এই একটাই চেষ্টা এবার আমরা করছি। এই ঘটনায় এবার ফিফা সরাসরি অংশগ্রহন করুক এবং ভারতীয় ফুটবলকে বাঁচাতে যা করা উচিত্ তারা যেন সেটাই করে। আমরা আশা করছি জুরিখ শহরে হয়ত এই আবেদনের বার্তাটা পৌঁছবে।” শেষ চিঠিতে ক্লাবজোট খেলতে রাজি হওয়ার ক্ষেত্রে কমার্শিয়াল পার্টনারের কথাই বলেছে। সেই পার্টনার যতক্ষণ না পর্যন্ত ঠিক হবে তারাও যে খেলবে তা এক প্রকার স্পষ্ট। কিন্তু এতকিছুর মধ্যে ভারতীয় ফুটবলারদের পা থেকে বলটাই হারিয়ে যেতে বসেছে। ফুটবলারদের আবেদনে ফিফা সাড়া দেয় কিনা সেটাই দেখার।

ক্লাবগুলোর উত্তর জানতে চিঠি দিয়ে সময়সীমা বেঁধে দিল ফেডারেশন

ISL

আইএসএল ক্লাব(ISL Clubs) গুলোর কাছে চিঠি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন এবং ফর্ম্যাট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইল ফেডারেশন(AIFF)। আগামী ১ জানুয়ারির মধ্যেই সেই সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হল ভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) তরফ থেকে। কারণ ক্লাবগুলোর তরফ থেকে ক্ল্যারিটি পেলে তবেই যে তারা এএফসির কাছে যেতে পারবে সেই কথাই বলা হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) তরফে। বেশ কয়েকদিন ধরেই নানান বৈঠক হলেও এখনও পর্যন্ত আইএসএল হওয়া নিয়ে চূড়ান্ত সমাধানসূত্র বেড়িয়ে আসেনি। ফেডারেশনের তৈরি করা কমিটি তাদের প্রস্তাব ক্লাবজোট এবং ফেডারেশনের সামনে রেখেছে। সেখানে কাজ খানিকটা এগোলেও, এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হয়নি কোনওকিছুই। বরং আইএসএলের(ISL) বাজট নিয়েই চলছে এখনও পর্যন্ত দর কষাকষি। সেখানেই এবার ফেডারেশনের চিঠি ক্লাব গুলোকে। গত ৩০ ডিসেম্বর একটা বৈঠক হয়েছে। সেখানেই শেষ কথাবার্তা হয়েছে। আগামী পয়লা জানুয়ারিতেই ক্লাবগুলোকে(ISL Clubs) অংশগ্রহন করা নিয়ে পরিস্কার ধারণা দিতে বলে দিয়েছে ফেডারেশন। প্রথমত তাদের এএফসির সঙ্গে কথাবার্তা বলতে হবে এই একবারের জন্য খানিকটা এএফসি স্লটের নিয়মে ভারতের ক্লাবেদের জন্য শীথিলতা আনতে। অন্যদিকে আগামী ২ জানুয়ারির মধ্যে ক্রীড়ামন্ত্রককে জানাতে তাদের। এছাড়াও আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টের শুনানি। সেই সময় সিদ্ধান্ত না হওয়ার বিষয়টা যে কোনওরকম অপশন হবে না তা ভালোভাবেই বোঝাযাচ্ছে। সেই কারণেই আইএসএলের ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে আগামী পয়লা জানুয়ারির মধ্যে সমস্তটা জানতে চাওয়া হয়েছে ফেডারেশনের তরফে। নতুন বছরে ভারতীয় ফুটবলের জট খোলে কিনা সেটাই এখন দেখার।

আশার আলো দেখছে ফেডারেশন, নতুন ইনভেস্টরও পাচ্ছে!

ISL

২৯ ডিসেম্বরই আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে। এমনটাই প্রত্যাশা ভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF)। ফেডারেশন সূত্রে খবর তাদের দেওয়া দীর্ঘমেয়াদি ফর্ম্যাট ক্লাবজোটের(Isl Clubs) পছন্দ হয়েছে এহং তারা নাকি প্রায় রাজিও হয়ে গিয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ফের ক্লাব জোটের সঙ্গে বৈঠকে বসবে ফেডারেশন(AIFF)। সেখানেই নাকি এই মরসুমের আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তবে শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। একইসঙ্গে উঠে আসছে আরও একটা তথ্য। শোনাযাচ্ছে এফএসডিএলকে(FSDL) সরানোর কাজটাও নাকি অনেকটাই পাকা হয়ে গিয়েছে। অন্তত ফেডারেশন এমনটাই দাবী করছে। ইতিমধ্যে নাকি তিনটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে কথাবার্তা হয়েছে। আর তারা নাকি আগামী দিনে আইএসএলে(ISL) ইনভেস্ট করার কথাও বলেছেন। আর যে কোম্পানিদের সঙ্গে কথা হয়েছে তাদের এই মুহূর্তে মার্কেট ভ্যালু নাকি ২০ হাজার কোটি টাকারও বেশি। তবে সেই তিনটি কোম্পানি কারা তাদের নাম নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে ফেডারেশন(AIFF)। এমনকি ফেডারেশন(AIFF) নাকি যে দীর্ঘমেয়াদি প্রস্তাব ক্লাবজোটের সামনে রেখেছিল, সেটাও নাকি এই তিন কোম্পানির সঙ্গে কথাবার্তার পরই রূপপেখা তৈরি হয়েছিল। এমনকি ফুটবলের কমার্শিয়াল টেন্ডার প্রক্রিয়ার জন্য যে টেন্ডার ফেডারেশনের তরফে ডাকা হবে সেটাও নাকি এই তিন কো্ম্পানির মধ্যেই কোনও একটি কোম্পানি পাবে। আর এই খবরটা যে ভারতীয় ফুটবলের আশার আলো অনেকটাই জোরালো করছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি ২০ বছরের যে নতুন চুক্তি হবে সেখানে ফেডারেশনকে সাড়ে সাঁইত্রিশ কোটি টাকার দেওয়ার ব্যপারেও নাকি তারা রাজি হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনকিছুই অবশ্য চূড়ান্ত নয়। সবটাই নির্ভর করছে ২৯ ডিসেম্বরের বৈঠকের ওপর। তবে ফেডারেশন আশাবাদী ২৯ তারিখই নাকি সব ঠিকঠাক হয়ে যাবে। অন্যদিকে ক্লাবজোট সবকিছু মেনে নিলে এবং আইএসএলের হওয়ার গ্রীন সংকেত পাওয়ার পরই ফের একবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে আবেদন করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এঅ মরসুমে দুটো ভেন্যুতেই হবে আইএসএল। অর্থাৎ গোয়া এবং কলকাতায়। সেখানেই খরচের কথা মাথায় রেখে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে তারা আবেদন করে যাতে ক্রীড়ামন্ত্রক রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং আয়োজনে ক্লাবদেরকে সাহায্য করে।

ফেডারেশনের কমিটির দীর্ঘমেয়াদী প্রস্তাব পেশ, ক্লাবজোটের জবাব ২৮ ডিসেম্বর

ISL Clubs

কবে হবে এই মরসুমের আইএসএল(ISL)। এতদিন ধরে ঘোর অনিশ্চয়তা চললেও, এবার বোধহয় একটা হাল্কা আশার আলো দেখা যাচ্ছে। ফেডারেশনের(AIFF) দেওয়া শর্ট টার্মের পাশাপাশি লং টার্মের চুক্তি মেনে নিলেই এবারের মতো ফের বল পায়ে আইএসএলের(ISL) মঞ্চে দেখা যাবে ফুটবলারদের। তবে সবটাই নির্ভর করছে আগামী ২৯ ডিসেম্বরের বৈঠকের ওপর। সেদিনি কার্যত সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারে।  শুক্রবারই ক্লাবগুলোর(ISL Clubs) সঙ্গে বৈঠকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার প্রস্তাবটা দিল ফেডারেশনের(AIFF) তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটি। কয়েকদিন আগেই ফেডারেশনের(AIFF) তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটি ক্লাবজোটকে(ISL Clubs) শর্ট টার্ম ফর্ম্যাটের প্রস্তাবটা পেশ করেছিল। যদিও সই সময় ক্লাবজোটের(ISL Clubs) সদস্যরা দীর্ঘমেয়াদী ফর্ম্যাটের ভাবনা এই কমিটির কাছে জানতে চেয়েছিল। সেই দাবী মতোই শুক্রবারের বৈঠকে ক্লাবজোটকে দীর্ঘমেয়াদী ফর্ম্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে ফেডারেশনের তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটির তরফে। সেখানেই জানানো হয়েছে আগামী ২০ বছরের জন্য ৭০ কোটি টাকা করে খরচ হবে। সেইসঙ্গে পার্টিসিপেশন ফি হিসাবে ক্লাব গুলোকে দিতে হবে ১ কোটি টাকা করে। এছাড়াও যে যেমনভাবে টাকা দেবে, তেমনই লভ্যাংশ পাবে। আবার লোকসান হলে সেটাও সকলে সমানই পাবে। এদিন অবশ্য ক্লাবজোট কোনওরকম উত্তর দেয়নি। আগামী ২৮ ডিসেম্বর ফেডারেশনের কমিটিকে নিজেদের জবাব জানিয়ে দেবে ক্লাবজোট। এরপরই ২৯ ডিসেম্বরের বৈঠক। আপাতত তারা কয়েকদিন নিজেদের মধ্যে আলোচনা করে নেবে। আগামী ২৯ ডিসেম্বর ফের ফেডারেশনের তৈরি করে দেওয়া এই কমিটির সঙ্গে বৈঠকে বসবে ক্লাবজোট। সেখানে যদি এই প্রস্তাব মেনে তারা সায় দিয়ে দেয়, তবে ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যেতে পারে আইএসএল। তবে দুই পক্ষের মধ্যে যদি সামাধান সূত্র শেষপর্যন্ত না বেড়িয়ে আসে তবে আইএসএল নিয়ে আশার আলো দেখা যাচ্ছে না।

ফেডারেশন ব্যর্থতার কথা জানালে তবেই দায়িত্ব নেবে ইস্টবেঙ্গল

Eastbengal & Debabrata Sarkar

প্রথম থেকেই ক্লাব জোটের সঙ্গে ছিল না ইস্টবেঙ্গল(Eastbengal)। এবার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করলে দিল ইস্টবেঙ্গল(Eastbengal)। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারের(Debabrata Sarkar) সাফ জবাব, ফেডারেশন(AIFF) যদি নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নেয়, তবেই নাকি তারা ক্লাব জোটের সঙ্গে থেকে লিগ আয়োজনের বিষয়টা নিয়ে ভাবতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আয়োজনের কোনওরকম ভাবনা নেই লাল-হলুদ ম্যানেজমেন্টের। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে লাল-হলুদ। কয়েকদিন আগেই ক্রীড়ামন্ত্রক এবং ফেডারেশনের(AIFF) সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল ক্লাবগুলো(ISL Clubs)। কিন্তু সেই বৈঠকে ছিল না ইস্টবেঙ্গল। এর আগেও ক্লাব জোটের সঙ্গে বৈঠকে বসে নি। বরং খানিকটা দুরত্ব রেখেই চলছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। অবশেষে সেই বিষয় নিয়েই মুখ খুললেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর মতে ইস্টবেঙ্গল(Eastbengal) খেলায় অংশগ্রহন করতে এসেছে। লিগ আয়োজনের দায়িত্ব তো ফেডারেশনের। ফেডারেশন(AIFF) ব্যর্থতার কথা জানালে তবেই নাকি তারা ভাবতে পারে। এই প্রসঙ্গে দেবব্রত সরকার(Debabrata Sarkar) জানান, “লিগ কবে হবে জানি না। কিন্তু আমরা বিশ্বাস করি যে লিগ হবেই। পরিস্কার কথা ফেডারেশনের লিগ, ফেডারেশন লিগ করবে। ফেডারেশন বলুক যে তারা পারবে না, তখন আমরা অবশ্যই ভাবব। আমরা ম্যাচ আয়োজন করতে আসিনি। আমরা এসেছি ম্যাচ খেলতে। আমাদের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে আমার আয়োজন করব না। এবার যদি ফে়ডারেশন বলে যে আমরা পারছি না। তখন অবশ্যই আমরা করব। আগের থেকেই আমাকে দাও আমাকে দাও বলতে যাব কেন। আমাদের ফেডারেশনের প্রতি সম্মান রয়েছে। কারা তারা তো দীর্ঘদিন ধরে ফুটবলটাকে নিয়ে যাচ্ছে”। দেশের সর্বোচ্চ লিগ কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চয়তা নেই। একের পর এক বৈঠক হয়ে গেলেও কোনওরকম ফলাফল পাওয়া যাচ্ছে না। ইস্টবেঙ্গল অবশ্য ধীরে চলো নীতিই নিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছে তারা।