আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ সভাপতি সহ নেতৃত্বদের

ইন্ডি জোটে তারা সরিক। কিন্তু বংলায় সেই আম আদমি পার্টিরই(Aam Admi Party) ঘর ভাঙছে কংগ্রেস। এবার সেই ঘটনা ঘটল মুর্শিদাবাদে(Murshidabad)। মুর্শিদাবাদ জেলা আম আদমি পার্টির(Aam Admi Party) জেলা সভাপতি থেকে নেতৃত্বরা সোমবার যোগদান দিল কংগ্রেসে(Congress)। আর তাতেই যে রাজনৈতিক মহলে যে বেশ শোরগোর পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবাপ দুপুরে অধীর চৌধুরীর(Adhir Chowdhury) হাত ধরেই কংগ্রেসে যোগ দিল আম আদমি পার্টির জেলা সভপতি সহ অন্যান্য নেতৃত্বরা। তৃণমূলের(TMC) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেই আম আদমি পার্টির(Aam Admi Party) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মুর্শিদাবাদ জেলা আম আদমি পার্টির সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। একটাই অভিযোগ যে তৃণমূলের(TMC) দূর্ণীতির বিরুদ্ধে বিরোধিতা করার অনুমতি নাকি আম আদমি পার্টির তরফ থেকে পাওয়া যেত না। আর সেই কারণেই নাকি শেষপর্যন্ত আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত। আম আদমি পার্টির জেলা সম্পাদক রাজ্যের মুখপাত্র সোহেল রানা(Sohail Rana) সহ মুর্শিদাবাদ জেলা সংগঠনের সমস্ত নেতাকর্মীরা সোমবার দুপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করেন। সোমবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে এই যোগদান সভার আয়োজন করা হয়।। কংগ্রেসের যোগদানকারী সোহেল রানা বলেন আম আদমি পার্টি(Aam Admi Party) করতাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, সেখানে আমাদের সংগঠন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিত না।। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য স্বচ্ছ মুর্শিদাবাদ তৈরির জন্য আজ আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসের যোগদান করলাম।
নিজের বাড়িতেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

খোদ রাজধানী দিল্লিতে নিজের সরকারি বাসভবনেই আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার সকালে একটি অনুষ্ঠান চলাকালীন তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কী কারণে এই হামলার ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার সকালে নির্ধারিত সূচি মেনে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন শুনানি’ অর্থাৎ জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়েই ঘটে এই ঘটনা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যখন উপস্থিত সকলের সঙ্গে কথা বলছিলেন, সেইসময়েই এক যুবক তাঁর দিকে এগিয়ে আসেন। তিনি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন, তাঁকে চড় মারার চেষ্টা করেন। এমনকী মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। দিল্লি পুলিশ সূত্রে খবর, রেখা গুপ্তাকে চুল টেনে থাপ্পড় মারেন অভিযুক্ত। শারীরিক আঘাত করারও চেষ্টা করা হয় বলেই অভিযোগ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আহত হওয়ার খবর পেয়ে ইতিমধ্যেই তাঁকে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চিকিৎসকদের একটি মেডিকেল টিম। এমনকী দিল্লি পুলিশ কমিশনারও নিজে রয়েছেন ঘটনাস্থলে। সূত্র মারফত জানা যাচ্ছে, ‘জন শুনানি’-এর সেশন চলাকালীন আচমকা চিৎকার করতে করতে সেই ঘরে ঢুকে আসেন এক বছর তিরিশের যুবক। আচমকা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে গিয়ে তাঁকে আক্রমণ করেন। যদিও বিষয়টা বুঝে উঠতেই আরও আঘাত করার আগেই হামলাকারীকে ধরে ফেলে পুলিশ। দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য এবং গালিগালাজও নাকি করতে শোনা গিয়েছে অভিযুক্তকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উপর হামলা করার আগে নাকি তাঁর হাতে কিছু কাগজপত্র দেওয়ার চেষ্টা করেছিল ওই অভিযুক্ত। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর উপর এই হামলার কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতারা।